শিরোনাম:
●   সিসিটিভির আওতায় রাঙামাটি শহর ●   মিরসরাইয়ে ১৪০ লিটার দেশীয় চোলাইমদসহ গ্রেফতার-০৩ ●   তেল, গ্যাস ও বিদ্যুৎ সংকটময় অবস্থায় : হেলাল ●   ১৯তম বিসিএ অ্যাওয়ার্ডস ২০২৬ লন্ডনে ১ নভেম্বর অনুষ্ঠিত হবে ●   বান্দরবানকে পরিচ্ছন্ন ও পর্যটকবান্ধব করার ডাক পার্বত্য মন্ত্রীর ●   ভারত পার্বতীপুরে এলো ৪৭ লাখ ৫ হাজার ৮৮০ লিটার ডিজেল ●   হেফাজতে আমিরের মাইক্রোবাস দুর্ঘটনার কবলে : অক্ষত বাবুনগরী ●   ঝালকাঠি জেলা জজ আদালতে শিশু আইন বাস্তবায়নে সমন্বয় সভা অনুষ্ঠিত ●   রাঙামাটিতে গাউছুল আজম মাইজভাণ্ডারী মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত ●   রাঙামাটিতে জেলা উন্নয়ন কমিটির সভা অনুষ্ঠিত ●   ভারত থেকে ৭২ দফায় পার্বতীপুরে এলো ৪৭ লাখ ৫ হাজার ৮৮০ লিটার ডিজেল ●   সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি বিকৃত করে ফেইজবুকে অপপ্রচার চালানো হচ্ছে ●   শুধু সভা করে সময় নষ্ট করলে চলবে না :গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ●   ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড ●   আত্রাইয়ে ঝুঁকিপূর্ণ ব্রিজে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল,দুর্ঘটনার আশংকা ●   প্রকাশ কুসুম বড়ুয়া কে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক পদে নিযুক্ত ●   ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার এজেন্ট হৃদয় গ্রেফতার, ১৭ জনের বিরুদ্ধে মামলা ●   রেডব্রিজ কমিউনিটি ট্রাস্ট ইউকে’র প্রস্তুতি সভা অনুষ্ঠিত ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠন থেকে শ্যামল চৌধুরী বহিষ্কার ●   কুষ্টিয়া কুমারখালীতে ২২ বছর ধরে চলছে বিনামূল্যের চক্ষু সেবা ক্যাম্প ●   পার্বতীপুর ৯২ রাউন্ড গুলি উদ্ধার: নেপথ্যে কারা, উঠছে নানা প্রশ্ন ●   ঈশ্বরগঞ্জে জাতীয় যুবশক্তি’র আহ্বায়ক কমিটি ●   রাউজানে বিদ্যুৎস্পৃষ্ট যুবকের মৃত্যু ●   মিরসরাইয়ে ইয়াবা সহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার ●   গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন ●   সুমনালঙ্কার মহাথেরোর মহাপ্রয়াণে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর শোক ●   বিশ্ব বাস্তবতায় জাতিসংঘের ঘোষিত ছয় অগ্রাধিকার ●   কাউখালীতে রাঙামাটি জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের বিএনপির সংবর্ধনা
রাঙামাটি, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বুধবার ● ২৬ মে ২০২১
প্রথম পাতা » খুলনা বিভাগ » ইয়াসের তোড়ে মোরেলগঞ্জে ভেসে গেল শিশু : ৩ ঘণ্টা পর লাশ উদ্ধার
প্রথম পাতা » খুলনা বিভাগ » ইয়াসের তোড়ে মোরেলগঞ্জে ভেসে গেল শিশু : ৩ ঘণ্টা পর লাশ উদ্ধার
বুধবার ● ২৬ মে ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ইয়াসের তোড়ে মোরেলগঞ্জে ভেসে গেল শিশু : ৩ ঘণ্টা পর লাশ উদ্ধার

ছবি : সংবাদ সংক্রান্ত - শেখ সাইফুল ইসলাম কবির। শেখ সাইফুল ইসলাম কবির, বাগেরহাট প্রতিনিধি :: বাগেরহাটের মোরেলগঞ্জে ঘূর্ণিঝড় ইয়াসের তোড়ে ভাসিয়ে নেয় জিনিয়া নামের ৪ বছরের এক শিশুকে। ঘটনার তিন ঘণ্টা পর পানির তোড় কমলে বাড়ির পাসের ডোবা থেকে উদ্ধার করা হয় জিনিয়াকে।

খাউলিয়া ইউনিয়নের চালিতাবুনিয়া গ্রামে আজ বুধবার সকাল ১১টায় এ ঘটনা ঘটে। জিনিয়া ওই গ্রামের নির্মাণ শ্রমিক কালাম গাজীর মেয়ে।

জানা গেছে, ঘটনার সময় বাড়ির মধ্যে পানি উঠতে দেখে গরু বাঁচানোর জন্য ছুটে যান কালাম গাজী ও তার স্ত্রী লিজা বেগম। কিছুক্ষণ পরে ঘরে ফিরে জিনিয়াকে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। এক পর্যায়ে তাকে পাওয়া যায় ঘরের পাশে পানির মধ্যে। দ্রত হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত ডা. কামাল হোসেন শিশুটিকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে খাউলিয়া ইউনয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. আলমগীর হোসেন বলেন, ‘অতিরিক্ত পানি উঠে যাওয়ায় শিশুটি পানিতে ডুবে মারা যায়।’

বিষয়টি সম্পর্কে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. রোকনুজ্জামান বলেন, ‘শিশুটি জোয়ারের পানিতে ডুবে মারা গেছে বলে তথ্য পাওয়া গেছে।’

এছাড়াও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন বলেন, ‘শিশুটি বন্যার পানিতে মারা গেছে কিনা তা নিশ্চিত হতে আরও সময় লাগবে।
মোরেলগঞ্জে পানি বৃদ্ধি এমপির আশ্রয় কেন্দ্র পরিদর্শন

বাগেরহাট :: বাগেরহাটের মোরেলগঞ্জে ঘূর্ণিঝড় ইয়াস’র প্রভাবে নদী ও খালের পানি বৃদ্ধি পেয়েছে। এর ফলে পৌরসভা সদর বাজার, হাসপাতাল, উপজেলা পরিষদ, খাদ্যগুদাম এলাকাসহ বহু জনগুরুত্বফর্ণ এলাকা ও স্থাপনা প্লাবিত হয়েছে। দুর্ভোগে পড়েছে শতশত পরিবার। সদর ইউনিয়নের গাবতলা ও কাঠালতলা, নিশানবাড়িয়া গ্রামের ৫ শতাধীক মানুষ নিকটবর্তী শাইক্লোন শেল্টারে আশ্রয় নিয়েছে। স্থানীয় সংসদ সদস্য অধীক ঝুকিপূর্ণ এলাকার আশ্রয়কেন্দ্রগুলো পরিদর্শন করেছেন।
গতকাল মঙ্গলবার সকাল থেকে জোয়ার শুরু হলে পানগুছি নদীতে পানি বাড়তে থাকে। বেলা ১টার দিকে স্বাভাবিকের চেয়ে ৫-৬ফুট পানি বেড়ে যায়। পানগুছি নদীর তীরবর্তী খাউলিয়া, কুমারখালী, সন্নাসী, গাবতলা, কাঠালতলা, সানকিভাঙ্গা, বদনী ভাঙ্গা, বারইখালী, শ্রেণিখালী, ফুলহাতা, বহরবুনিয়া, ঘসিয়াখালী গ্রাম সকালের জোয়ারে প্লাবিত হয়েছে। বিকেল থেকে ঝড়ো হাওয়া ও বৃষ্টি শুরু হয়েছে।

স্থানীয় সংসদ সদস্য কেন্দ্রীয় আওয়ামী লীগের সদস্য অ্যাড. আমিরুল আলম মিলন, উপজেলা চেয়ারম্যান অ্যাড. শাহ্-ই-আলম বাচ্চু ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন অধীক ঝুকিপূর্ণ এলাকার আশ্রয়কেন্দ্রগুলো পরিদর্শন করেছেন।
বাগেরহাট পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী বিশ্বজিৎ বৈদ্য বলেন, ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে পূর্ণ জোয়ারে নদ-নদীর পানি বিপদ সীমা অতিক্রম করেছে। সংশ্লিষ্ট সবাইকে সতর্ক থাকার নির্দেষ দেওয়া হয়েছে।
উপজেলা কৃষি কর্মকর্তা সিফাত আল মারুফ বলেন, মোরেলগঞ্জে স্বাভাবিকের চেয়ে ৫-৬ ফুট পানি বেড়েছে। ঝড় হলে পরিস্থিতি খারাপ হতে পারে।
এ সম্পর্কে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন বলেন, দূর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী ঘূর্ণিঝড় ইয়াস মোকাবেলায় প্রয়োজনীয় সবধরণের প্রস্তুতি নেওয়া হয়েছে। সাধারণ মানুষের জন্য ৮৩টি আশ্রয় কেন্দ্র্র প্রস্তুত রাখা হয়েছে।





খুলনা বিভাগ এর আরও খবর

কুষ্টিয়া কুমারখালীতে ২২ বছর ধরে চলছে বিনামূল্যের চক্ষু সেবা ক্যাম্প কুষ্টিয়া কুমারখালীতে ২২ বছর ধরে চলছে বিনামূল্যের চক্ষু সেবা ক্যাম্প
কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন
শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা
কুষ্টিয়ায় লেক ভরাট করে পার্ক নির্মাণের অভিযোগ কুষ্টিয়ায় লেক ভরাট করে পার্ক নির্মাণের অভিযোগ
অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে
কুষ্টিয়ার লাহিনী বটতলায় রহস্যজনক বিস্ফোরনে আহত-১ কুষ্টিয়ার লাহিনী বটতলায় রহস্যজনক বিস্ফোরনে আহত-১
কুষ্টিয়াতে মাজার ভাংচুর ও হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি কুষ্টিয়াতে মাজার ভাংচুর ও হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি
সেনা সদস্য পরিচয়ে কণ্যাকে জিম্মি করে টাকা স্বর্ণালঙ্কার হাতিয়ে নেওয়ার অভিযোগ সেনা সদস্য পরিচয়ে কণ্যাকে জিম্মি করে টাকা স্বর্ণালঙ্কার হাতিয়ে নেওয়ার অভিযোগ
ঝিনাইদহে বিএনপি’র নেতা কর্মীদের পিটিয়ে হাসপাতালে পাঠালো আ.লীগ নেতা কর্মীরা ঝিনাইদহে বিএনপি’র নেতা কর্মীদের পিটিয়ে হাসপাতালে পাঠালো আ.লীগ নেতা কর্মীরা
কুষ্টিয়ায় বৃদ্ধার গলাকাটা মৃতদেহ উদ্ধার কুষ্টিয়ায় বৃদ্ধার গলাকাটা মৃতদেহ উদ্ধার

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)