শিরোনাম:
●   সিসিটিভির আওতায় রাঙামাটি শহর ●   মিরসরাইয়ে ১৪০ লিটার দেশীয় চোলাইমদসহ গ্রেফতার-০৩ ●   তেল, গ্যাস ও বিদ্যুৎ সংকটময় অবস্থায় : হেলাল ●   ১৯তম বিসিএ অ্যাওয়ার্ডস ২০২৬ লন্ডনে ১ নভেম্বর অনুষ্ঠিত হবে ●   বান্দরবানকে পরিচ্ছন্ন ও পর্যটকবান্ধব করার ডাক পার্বত্য মন্ত্রীর ●   ভারত পার্বতীপুরে এলো ৪৭ লাখ ৫ হাজার ৮৮০ লিটার ডিজেল ●   হেফাজতে আমিরের মাইক্রোবাস দুর্ঘটনার কবলে : অক্ষত বাবুনগরী ●   ঝালকাঠি জেলা জজ আদালতে শিশু আইন বাস্তবায়নে সমন্বয় সভা অনুষ্ঠিত ●   রাঙামাটিতে গাউছুল আজম মাইজভাণ্ডারী মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত ●   রাঙামাটিতে জেলা উন্নয়ন কমিটির সভা অনুষ্ঠিত ●   ভারত থেকে ৭২ দফায় পার্বতীপুরে এলো ৪৭ লাখ ৫ হাজার ৮৮০ লিটার ডিজেল ●   সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি বিকৃত করে ফেইজবুকে অপপ্রচার চালানো হচ্ছে ●   শুধু সভা করে সময় নষ্ট করলে চলবে না :গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ●   ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড ●   আত্রাইয়ে ঝুঁকিপূর্ণ ব্রিজে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল,দুর্ঘটনার আশংকা ●   প্রকাশ কুসুম বড়ুয়া কে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক পদে নিযুক্ত ●   ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার এজেন্ট হৃদয় গ্রেফতার, ১৭ জনের বিরুদ্ধে মামলা ●   রেডব্রিজ কমিউনিটি ট্রাস্ট ইউকে’র প্রস্তুতি সভা অনুষ্ঠিত ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠন থেকে শ্যামল চৌধুরী বহিষ্কার ●   কুষ্টিয়া কুমারখালীতে ২২ বছর ধরে চলছে বিনামূল্যের চক্ষু সেবা ক্যাম্প ●   পার্বতীপুর ৯২ রাউন্ড গুলি উদ্ধার: নেপথ্যে কারা, উঠছে নানা প্রশ্ন ●   ঈশ্বরগঞ্জে জাতীয় যুবশক্তি’র আহ্বায়ক কমিটি ●   রাউজানে বিদ্যুৎস্পৃষ্ট যুবকের মৃত্যু ●   মিরসরাইয়ে ইয়াবা সহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার ●   গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন ●   সুমনালঙ্কার মহাথেরোর মহাপ্রয়াণে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর শোক ●   বিশ্ব বাস্তবতায় জাতিসংঘের ঘোষিত ছয় অগ্রাধিকার ●   কাউখালীতে রাঙামাটি জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের বিএনপির সংবর্ধনা
রাঙামাটি, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বুধবার ● ২৬ মে ২০২১
প্রথম পাতা » কুষ্টিয়া » কুষ্টিয়ায় রাইস মিলগুলোর নেই কোন নিজস্ব বর্জ্য শোধনাগার : ক্ষতিগ্রস্ত হচ্ছে কৃষক
প্রথম পাতা » কুষ্টিয়া » কুষ্টিয়ায় রাইস মিলগুলোর নেই কোন নিজস্ব বর্জ্য শোধনাগার : ক্ষতিগ্রস্ত হচ্ছে কৃষক
বুধবার ● ২৬ মে ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

কুষ্টিয়ায় রাইস মিলগুলোর নেই কোন নিজস্ব বর্জ্য শোধনাগার : ক্ষতিগ্রস্ত হচ্ছে কৃষক

ছবি : সংবাদ সংক্রান্ত-কে এম শাহীন রেজাছবি : সংবাদ সংক্রান্ত-কে এম শাহীন রেজা কে এম শাহীন রেজা, কুষ্টিয়া জেলা প্রতিনিধি :: কুষ্টিয়ায় অটো রাইস মিলের বর্জ্যে ভয়াবহ দূষণের শিকার খাজানগর-কবুরহাটের সেচ খালগুলো। কবুরহাট কদমতলায় বর্জ্যে ভরাটও হয়ে গেছে খাল। দুর্গন্ধযুক্ত কালচে পানি ব্যবহার হচ্ছে কৃষিকাজে। দূষনের ফলে এলাকার পুকুর জলাশয়ে মরছে মাছ। ভারী এসব শিল্প প্রতিষ্ঠানের একটিরও নেই বর্জ্য শোধনাগার। এ বিষয় নিয়ে ইতিপূর্বে একাধিকবার সংবাদ প্রকাশ হলেও স্থানীয় মিলমালিকরা বিষয়টি আমলে নিচ্ছেন না।

কুষ্টিয়ার খাজানগর দেশের দ্বিতীয় বৃহত্তম ধান-চালের মোকাম। এখানে বড় আকারের অটোমেটিক রাইস মিলই আছে ৫৫টি। এগুলোর কোনটিরই নেই বর্জ্য পরিশোধনাগার। মিলের দুর্গন্ধযুক্ত দূষিত পানি পাইপের মাধ্যমে সরাসরি ছেড়ে দেয়া হচ্ছে গঙ্গা-কপোতাক্ষ সেচ প্রকল্পের খালে। যা চলে যাচ্ছে কৃষি জমিতে, যাচ্ছে মাছ চাষের পুকুরে। কৃষি উৎপাদন ব্যাহত হচ্ছে, মরে ভেসে উঠছে মাছ। দূষিত পানির সঙ্গে ধানের চিচা, কুড়া ও ছাই থাকায় ভরাট হয়ে যাচ্ছে খালগুলো। আবার কোন কোন রাইস মিল দখলে নিয়েছে খালের জায়গা। সরু করে নিজেরাই নির্মাণ করে নিয়েছে কালভার্ট। দূরের রাইস মিলও পাইপ লাইনে বর্জ্যের সংযোগ রেখেছে খালের সঙ্গে।

এ বিষয়ে স্থানীয় বাসিন্দা মো. বিপ্লব বলেন, এলাকার কোন পুকুরেই মাছ বাঁচে না। ক’দিন পরপরই মাছ মরে ভেসে ওঠে। তিনি বলেন, কৃষি কাজে শ্রমিক পাওয়া যায় না। জমিতে দূষিত পানি থাকায় ভয়ে হাত দিতে চায় না তারা চর্ম রোগের ভয়ে। তিনি আরো বলেন, এসব নিয়ে মিল মালিকদের সঙ্গে স্থানীয়দের প্রায়ই কথা কাটাকাটি হয়। তারা দূষিত পানি না ছাড়ার প্রতিশ্রুতি দিলেও মানেন না।

বটতৈল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোমিন মন্ডল নিজেও রাইস মিলের মালিক। এ বিষয়ে তিনি বলেন, মিল মালিকরা কারোর কথা কর্ণপাত করেন না। তিনি বলেন, এসব খাল প্রতিবছরই খনন করা হয়। কিন্তু রাইস মিলের বর্জ্যের কারণে ক’দিনেই ভরে যায়। তিনি আরো বলেন, এমপি সাহেবও তাদের এসব দূষণ বন্ধ করতে বলেছেন কিন্তু তারা শোনেন নি। এদিকে এসব বিষাক্ত বর্জ্যে ক্ষতিকর ভারী ধাতব পদার্থ থাকার কথা বলছেন কৃষি কর্মকর্তা। সদর উপজেলা কৃষি কর্মকর্তা বিষ্ণু পদ সাহা বলেন, এর মধ্যে আইরন, লেডসহ ক্ষতিকর উপাদান থাকতে পারে। যা মানুষের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। আবার দূষিত পানিতে উৎপাদন কম হয় বলেও জানান তিনি।

বর্জ্য শোধনাগার নির্মাণে আগ্রহের কথা জানান মিল মালিকদের নেতা। বাংলাদেশ অটো রাইস মিল ওনার্স অ্যাসোসিয়েশন, কুষ্টিয়ার সভাপতি মোঃ ওমর ফারুক বলেন, মানুষের ক্ষতি হয় এমন কোন কাজ আমরা করতে চাই না। তিনি বলেন, সরকারিভাবে উদ্যোগ নেয়া হলে প্লান্ট নির্মাণ সহজ হবে। এদেরকে সহযোগিতা করার কথা বলছেন সদর উপজেলা চেয়ারম্যান মো. আতাউর রহমান আতা। তিনি বলেন, উপজেলা পরিষদের পক্ষ থেকে কিছু করার দরকার হলে করবেন তিনি। তবে, এ জন্য মিল মালিকদের এগিয়ে আসতে হবে।

এসব প্রতিশ্রুতিতে কোন আশার আলো দেখছেন না স্থানীয় বাসিন্দারা। তারা বলেন, বছরের পর বছর ধরে তরল বর্জ্য পরিশোধন না করে সরাসরি খালে ছেড়ে দিচ্ছে মিল মালিকরা। প্রতিনিয়ত একই ধরণের প্রতিশ্রুতি দিয়ে আসছেন। কিন্তু আজ অবধি এই পরিশোধণাগার নির্মাণ না করায় এই এলাকার কৃষক এবং মানুষের চরম ক্ষতি হচ্ছে। তারা অতি দ্রুত এর সমাধান চান।





কুষ্টিয়া এর আরও খবর

কুষ্টিয়া কুমারখালীতে ২২ বছর ধরে চলছে বিনামূল্যের চক্ষু সেবা ক্যাম্প কুষ্টিয়া কুমারখালীতে ২২ বছর ধরে চলছে বিনামূল্যের চক্ষু সেবা ক্যাম্প
কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন
শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা
কুষ্টিয়ায় লেক ভরাট করে পার্ক নির্মাণের অভিযোগ কুষ্টিয়ায় লেক ভরাট করে পার্ক নির্মাণের অভিযোগ
অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে
কুষ্টিয়ার লাহিনী বটতলায় রহস্যজনক বিস্ফোরনে আহত-১ কুষ্টিয়ার লাহিনী বটতলায় রহস্যজনক বিস্ফোরনে আহত-১
কুষ্টিয়াতে মাজার ভাংচুর ও হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি কুষ্টিয়াতে মাজার ভাংচুর ও হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি
কুষ্টিয়ায় বৃদ্ধার গলাকাটা মৃতদেহ উদ্ধার কুষ্টিয়ায় বৃদ্ধার গলাকাটা মৃতদেহ উদ্ধার
কুষ্টিয়া গণপূর্ত অফিসেই ১৮ বছর’ আ’লীগের এজেন্ডা বাস্তবায়নে ব্যস্ত অনুপ কুমার সাহা কুষ্টিয়া গণপূর্ত অফিসেই ১৮ বছর’ আ’লীগের এজেন্ডা বাস্তবায়নে ব্যস্ত অনুপ কুমার সাহা
কুষ্টিয়া সিভিল সার্জনে নিয়োগ পরীক্ষায় প্রশ্ন ফাঁসের প্রাথমিক সত্যতা পেয়েছে দুদক কুষ্টিয়া সিভিল সার্জনে নিয়োগ পরীক্ষায় প্রশ্ন ফাঁসের প্রাথমিক সত্যতা পেয়েছে দুদক

আর্কাইভ