শিরোনাম:
●   রাঙ্গুনিয়ায় ৫ দোকান ভস্মীভূত : ৫ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি ●   প্রতিবন্ধীদের শিক্ষার পাশাপাশি দক্ষতা বৃদ্ধি করতে হবে ●   ঈশ্বরগঞ্জে অবৈধ যৌন উত্তেজক ওষুধ তৈরির কারখানা সিলগালা ●   রাঙ্গুনিয়ায় ১৭ মামলার পরোয়ানাভুক্ত যুবলীগ নেতা গ্রেফতার ●   বড়পুকুরিয়া কয়লা,মধ্যপাড়া পাথর খনি ও তাপ বিদ্যুৎ কেন্দ্র পরিদর্শন করেন : মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ ●   বিনা ধান-২৫ এর প্রচার ও সম্প্রসারণে কৃষক প্রশিক্ষণ কর্মশালা ●   মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের দালাল আখ্যা দেওয়ার প্রতিবাদে মানববন্ধন ●   পার্বত্য চট্টগ্রামে শান্তি ও সুষম উন্নয়নে কাজ করবে সরকার : পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান ●   পেশার মর্যাদা রক্ষায় আত্রাইয়ে ওষুধ কোম্পানির প্রতিনিধিদের মানববন্ধন ●   পার্বতীপুরে সাংবাদিকদের সাথে ভূমিহীনদের অধিকার প্রতিষ্ঠার দাবিতে মতবিনিময় সভা ●   তামাক করকাঠামো সংস্কারের আহ্বান বিশেষজ্ঞদের ●   ঐতিহ্যবাহী মহেশখালী আদিনাথ মন্দিরের পৌরাণিক ও ঐতিহাসিক প্রেক্ষাপট নিয়ে বিস্তারিত আলোচনা ●   আত্রাইয়ে হেরোইনসহ ২জন মাদক কারবারি গ্রেফতার ●   রাঙামাটি জেলা চ্যাম্পিয়ন রাজনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় ফুটবল দল ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শীর্ষ নেত্রী বহ্নিশিখা জামালী হাসপাতালে ভর্তি ●   পার্বতীপুরে ব্রক্ষোত্তর সোনাপুকুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের রাস্তার বেহাল অবস্থা ●   গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা ●   গাঁজাসহ আটক যুবককে কোস্টগার্ডের মারধরের অভিযোগ, তদন্তের নির্দেশ ●   বিজিবির আভিযানিক সক্ষমতা বৃদ্ধিতে মারিশ্যায় নবনির্মিত রিভারঘাট পোস্ট উদ্বোধন ●   ঝালকাঠিতে বোরো ধানে ধস, ঝড়-বৃষ্টিতে ডুবে গেছে ক্ষেত ●   নদী রক্ষায় ঈশ্বরগঞ্জে পিএফজি’র মানববন্ধন ●   খাগড়াছড়িতে ইমন নামে একজনের গুলিবিদ্ধ লাশ উদ্ধার ●   বিজয়ী বিজেপি নেতৃবৃন্দকে বাংলাদেশবিরোধী উসকানি থেকে বিরত থাকার আহবান ●   ঝালকাঠিতে আমির হোসেন আমুর পরিত্যাক্ত বড়ির প্রধান ফটক কেটে উন্মুক্ত করে দিয়েছে ●   ঝালকাঠি সদরে হাম-রুবেলা : ৭৩ সন্দেহভাজন চিকিৎসা নিয়েছে, বাড়ছে নতুন ভর্তি ●   হালদায় চড়া দামে রেণু বিক্রি ●   তাঁতী দলের কেন্দ্রীয় সদস্য সচিবের স্বাক্ষর জালিয়াতি করে রাঙামাটি জেলা কমিটি অনুমোদন ●   সন্ত্রাসী, দূর্বৃত্ত ও চাঁদাবাজদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ জোরদার করুন ●   ঝালকাঠিতে সপ্তম শ্রেণির এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার ●   ঝালকাঠির সড়ক টেন্ডার হলেও কাজ শুরু না করায় বাড়ছে জনদুর্ভোগ
রাঙামাটি, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ৩১ বৈশাখ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শনিবার ● ২৯ মে ২০২১
প্রথম পাতা » অপরাধ » পুলিশের উপস্থিতিতেই রক্ত পরিস্কার করে খুনি সাইফুল
প্রথম পাতা » অপরাধ » পুলিশের উপস্থিতিতেই রক্ত পরিস্কার করে খুনি সাইফুল
শনিবার ● ২৯ মে ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

পুলিশের উপস্থিতিতেই রক্ত পরিস্কার করে খুনি সাইফুল

ছবি : সংবাদ সংক্রান্ত স্টাফ রিপোর্টার :: সিলেটের বিশ্বনাথ উপজেলার চৈতননগর গ্রামের সাইফুল বাহিনী ও নজির গংদের সংঘর্ষের পরপরই ঘটনাস্থলে উপস্থিত হয় বিশ্বনাথ থানা পুলিশ। এর আগেই সাইফুলের গুলিতে প্রাণ হারায় স্কুলছাত্র সুমেল (১৮)। নিজ গুলিতে প্রতিপক্ষের সুমেলকে হত্যার পর, তার লোক গুলিবিদ্ধ হয়েছে জানিয়ে, পুলিশকে নিজেই ফোন করে সাইফুল। তখন তাৎক্ষণিক ঘটনাস্থলে উপস্থিত হন, এ ঘটনায় সদ্য ক্লোজ হওয়া থানা পুলিশের এসআই ফজলুল হক ও এসআই মোয়াজ্জেম’র নেতৃত্বে ক’জন পুলিশ সদস্য।
তারা প্রথমে সাইফুল ও তার বাহিনীর সাথে সাক্ষাত করে। এসময় এসআই ফজলু ও মোয়াজ্জেম’র উপস্থিতিতে ঘটনাস্থলের রক্ত কোদাল দিয়ে নিজেই পরিস্কার করেন সাইফুল। এরপর সে অনেকটা স্বাভাবিক ভাবেই অবস্থান নেয় বাড়িতে। তখন সে হাতের মুঠোয় থাকলেও, অদৃশ্য কারণে তাকে গ্রেফতার করেনি পুলিশ।
আজ শুক্রবার (২৮ মে) সকালে সরেজমিন ঘটনাস্থলে গেলে প্রত্যক্ষদর্শীরা এসব তথ্য জানান।
গ্রামের ইন্তাজ আলী ও ইসলাম উদ্দিন সাংবাদিকদের বলেন, প্রত্যেকটা ঘটনার আগে এলাকায় পয়সা দিয়ে পুলিশ এনে সুবিধাজনক স্থানে রাখে সাইফুল। নিজে ঘটনা ঘটিয়ে উল্টো আমাদের পুলিশ দিয়ে হয়রানি করে। ঘটনার দিন একই ভাবে থানা থেকে পুলিশ এনে হাওরে রাখে সে।
পুলিশের একটি গ্রুপ ঘটনাস্থলে এসেই আমাদের লোকজনকে চেষ্টা করে আটকানোর। অন্য গ্রুপ (এসআই ফজলু ও মোয়াজ্জেম) খুনি সাইফুলের সাথে মিলিত হয়। এসময় খুনের আলামত মুছে দিতে, তাদের উপস্থিতিতে ঘটনাস্থলের রক্ত পরিস্কার করে সে। তাকে অভয় দিয়ে, নিরাপদে বাড়িতে রেখে ফের নজির পক্ষের কাছে আসে ওই দুই দারোগা। তাদের প্রত্যক্ষ সহযোগীতায় পালিয়ে যায় খুনি সাইফুল।
এ দিকে হত্যাকাণ্ডের প্রায় এক মাসেও খুনি গ্রেফতার না হওয়ায় স্থানীয়দের মাঝে ক্ষোভ ও হতাশা বিরাজ করছে।
এ বিষয়ে কথা হলে, সদ্য ক্লোজ হয়ে সিলেট পুলিশ লাইনে থাকা এসআই ফজলুল হক অভিযোগ অস্বীকার করে বলেন, আমি নিজে রক্ত দেখিনি। পরিস্কারের প্রশ্নই ওঠে না। সাইফুল আমাদেরকে মিথ্যে তথ্য দিয়েছিল। তার নিজের লোক গুলিবিদ্ধ জেনে ওসি’র নির্দেশে আমি ও এসআই মোয়াজ্জেম মোটরসাইকেলযোগে তার কাছে যাই। তার সাথে কথা হয়। পরে নজির পক্ষের কাছে গিয়ে জানতে পারি সাইফুলই গুলি করেছে। এসময় ঘটনাস্থলে উপস্থিত পুলিশের প্রত্যেক টিমের সমন্বয়ে তাকে গ্রেফতার করতে গেলে নদী সাঁতরে পালিয়ে যায় সে।
প্রসঙ্গত, গত ১লা মে (শনিবার) বিকেল সোয়া ৩টার দিকে উপজেলার দৌলতপুর ইউনিয়নের চৈতননগর গ্রামের রাস্তা নিয়ে, হাওর পাড়ের ত্রাস ‘জলদস্যু’ সাইফুল বাহিনী ও গ্রামের নজির গংদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় সাইফুলের গুলিতে নিহত হন স্থানীয় স্কুলের দশম শ্রেণির ছাত্র সুমেল আহমদ (১৮)। গুলিবিদ্ধ হন তার পিতা মানিক মিয়াও।





আর্কাইভ