শিরোনাম:
●   বড়পুকুরিয়া কয়লা খনি-তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান সড়কের বেহাল দশা ●   চুয়েটে উপাচার্য পরিবর্তনের প্রতিবাদে সর্বাত্মক শাটডাউন ঘোষণা ●   ঈশ্বরগঞ্জে ধর্ষণ মামলার আসামিসহ গ্রেফতার-১২ ●   রাজশাহীর জেলা প্রশাসক হাতে তায়কোয়ানডো প্রতিযোগিতার ট্রফি হস্তান্তর ●   বেসরকারি ব্যবস্থাপনায় চলবে রেলওয়ের ৪টি রুটের যাত্রীবাহী ট্রেন ●   নবীগঞ্জে নদী থেকে গৃহবধূর লাশ উদ্ধার ●   রাঙামাটিতে ৪র্থ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতার অনুষ্ঠিত ●   কলকাতায় বিশ্ব কার ফ্রি ডে-তে রাজপথে সাইকেল র‌্যালী ●   শিল্পে আধুনিক প্রযুক্তি ও মেশিনারিজের ব্যবহার বাড়ানোর আহ্বান সেফওয়ে টেকনোলজিসের এমডি ফারুক খানের ●   প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার সংবাদের প্রতিবাদ ●   পরিকল্পিত ও টেকসই পর্যটন ব্যবস্থা গড়ে তোলার আহ্বান পার্বত্য মন্ত্রীর ●   ভেদ ভেদীতে আজগর আলী বহুতল ভবন নির্মান করেছেন রাঙামাটি-চট্টগ্রাম মুল সড়কে ●   সিসিটিভির আওতায় রাঙামাটি শহর ●   মিরসরাইয়ে ১৪০ লিটার দেশীয় চোলাইমদসহ গ্রেফতার-০৩ ●   তেল, গ্যাস ও বিদ্যুৎ সংকটময় অবস্থায় : হেলাল ●   ১৯তম বিসিএ অ্যাওয়ার্ডস ২০২৬ লন্ডনে ১ নভেম্বর অনুষ্ঠিত হবে ●   বান্দরবানকে পরিচ্ছন্ন ও পর্যটকবান্ধব করার ডাক পার্বত্য মন্ত্রীর ●   ভারত পার্বতীপুরে এলো ৪৭ লাখ ৫ হাজার ৮৮০ লিটার ডিজেল ●   হেফাজতে আমিরের মাইক্রোবাস দুর্ঘটনার কবলে : অক্ষত বাবুনগরী ●   ঝালকাঠি জেলা জজ আদালতে শিশু আইন বাস্তবায়নে সমন্বয় সভা অনুষ্ঠিত ●   রাঙামাটিতে গাউছুল আজম মাইজভাণ্ডারী মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত ●   রাঙামাটিতে জেলা উন্নয়ন কমিটির সভা অনুষ্ঠিত ●   ভারত থেকে ৭২ দফায় পার্বতীপুরে এলো ৪৭ লাখ ৫ হাজার ৮৮০ লিটার ডিজেল ●   সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি বিকৃত করে ফেইজবুকে অপপ্রচার চালানো হচ্ছে ●   শুধু সভা করে সময় নষ্ট করলে চলবে না :গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ●   ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড ●   আত্রাইয়ে ঝুঁকিপূর্ণ ব্রিজে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল,দুর্ঘটনার আশংকা ●   প্রকাশ কুসুম বড়ুয়া কে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক পদে নিযুক্ত ●   ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার এজেন্ট হৃদয় গ্রেফতার, ১৭ জনের বিরুদ্ধে মামলা ●   রেডব্রিজ কমিউনিটি ট্রাস্ট ইউকে’র প্রস্তুতি সভা অনুষ্ঠিত
রাঙামাটি, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
সোমবার ● ২১ জুন ২০২১
প্রথম পাতা » ঢাকা » লকডাউন ঘোষণার কারণে ঢাকা সম্পূর্ণ বিচ্ছিন্ন হতে যাচ্ছে
প্রথম পাতা » ঢাকা » লকডাউন ঘোষণার কারণে ঢাকা সম্পূর্ণ বিচ্ছিন্ন হতে যাচ্ছে
সোমবার ● ২১ জুন ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

লকডাউন ঘোষণার কারণে ঢাকা সম্পূর্ণ বিচ্ছিন্ন হতে যাচ্ছে

ছবি : সংগৃহীতঢাকার পার্শ্ববর্তী সাত জেলায় কঠোর লকডাউন ঘোষণার কারণে সারা দেশের সঙ্গে সড়ক, নৌ ও রেলপথে বিচ্ছিন্ন হতে যাচ্ছে রাজধানী ঢাকা।
দেশের সীমান্তবর্তী জেলাগুলোয় করোনা সংক্রমণ বৃদ্ধি ও করোনার ডেল্টা ভেরিয়েন্ট ছড়িয়ে পড়ায় ঢাকাকে বিচ্ছিন্ন করার এই সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ।
সোমবার বিকালে সচিবালয়ে এক ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম ঢাকার পার্শ্ববর্তী সাত জেলায় কঠোর লকডাউন ঘোষণার কথা জানান। জেলাগুলো হলো, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, মাদারীপুর, গাজীপুর, রাজবাড়ী ও গোপালগঞ্জ। মঙ্গলবার ভোর ৬টা থেকে শুরু হচ্ছে এই লকডাউন, চলবে ৩০ জুন মধ্যরাত পর্যন্ত।
মন্ত্রিপরিষদ বিভাগের প্রজ্ঞাপনে বলা হয়েছে, কঠোর লকডাউন চলাকালে জরুরি সেবাদাতা প্রতিষ্ঠানের গাড়ি ছাড়া কোনো যানবাহন চলবে না। রেলমন্ত্রী জানিয়েছেন, কঠোর লকডাউনের সময় ওই সাত জেলায় কোনো ট্রেন থামবে না। এমনকি এসব জেলার কোনো বাসিন্দা এই সময়ে ট্রেনে যাত্রী হতে পারবেন না।
সোমবার সন্ধ্যায় এক বিজ্ঞপ্তিতে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) জানায়, লকডাউন চলাকালে সাত জেলায় যাত্রীবাহী নৌযান চলাচল বন্ধ থাকবে। তবে পণ্য পরিবহন এবং জরুরি সেবা দেওয়া নৌযানের ক্ষেত্রে এ আদেশ কার্যকর হবে না।
লকডাউন চলাকালে ঢাকা-মাদারীপুর, ঢাকা-মিরকাদিম/ মুন্সীগঞ্জ, নারায়ণগঞ্জ-মুন্সিগঞ্জ/চাঁদপুর/নড়িয়া, শিমুলিয়া (মুন্সীগঞ্জ)- বাংলাবাজার (মাদারিপুর)/মাঝিকান্দি (শরিয়তপুর), আরিচা (মানিকগঞ্জ) কাজিরহাট, পাটুরিয়া (মানিকগঞ্জ)-দৌলতদিয়া (রাজবাড়ী) নৌপথগুলোতে উল্লেখিত জেলার সংশ্লিষ্ট নৌপথে লঞ্চ,স্পিডবোট, ট্রলার ও অন্যান্য নৌযান চলাচল বন্ধ থাকবে।
এদিকে সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) চেয়ারম্যান নুর মোহাম্মদ মজুমদার ও সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্যাহ সমকালকে জানিয়েছেন, মঙ্গলবার থেকে ঢাকা থেকে দূরপাল্লার কোন বাস চলবে না।
বিআরটিএ চেয়ারম্যান বিধিনিষেধের ব্যাখ্যায় গণমাধ্যমকে বলেন, ‘অস্পষ্টতা দূর করতে মন্ত্রিপরিষদ বিভাগের সঙ্গে কথা বলেছি। সরকারের নির্দেশনা হল, লকডাউন জারি করা জেলাগুলোতে কোনো ধরনের যাত্রীবাহী যানবাহন চলবে না। অর্থাৎ ঢাকা থেকে কোনো বাস ছেড়ে তা লকডাউন ঘোষিত জেলায় যাবে না। এমনকি ওইসব জেলার ওপর দিয়ে অন্য জেলাতেও যাবে না।’
ঢাকা থেকে ময়মনসিংহ বিভাগের রুটে চলাচল করা দূরপাল্লার সব বাস গাজীপুর হয়ে চলাচলা করে। উত্তরবঙ্গের বাস চলে গাজীপুরের চন্দ্রা হয়ে। দক্ষিণবঙ্গের ২১ জেলার সব বাস মানিকগঞ্জ ও মুন্সিগঞ্জের বিভিন্ন উপজেলা হয়ে যাতায়াত করে। সিলেট ও চট্টগ্রামের বাস নারায়ণগঞ্জ হয়ে চলে।
নুর মোহাম্মদ মজুমদার বলেন, ‘নারায়ণগঞ্জে লকডাউন মানে- ঢাকা থেকে আগামী ৯ দিন দিন কোনো বাস এই জেলা হয়ে চলবে না। চট্টগ্রাম, সিলেট যাবে না।’
খন্দকার এনায়েত উল্যাহ বলেন, ‘ঢাকা সম্পূর্ণ বিচ্ছিন্ন হতে যাচ্ছে। সড়কপথে ঢাকার সঙ্গে অন্য জেলার যোগাযোগ থাকবে না। মঙ্গলবার সকাল থেকে দূরপাল্লার বাসও চলবে না। শুধু ঢাকার অভ্যন্তরীণ নগর পরিবহন চলবে।’





ঢাকা এর আরও খবর

শিল্পে আধুনিক প্রযুক্তি ও মেশিনারিজের ব্যবহার বাড়ানোর আহ্বান সেফওয়ে টেকনোলজিসের এমডি ফারুক খানের শিল্পে আধুনিক প্রযুক্তি ও মেশিনারিজের ব্যবহার বাড়ানোর আহ্বান সেফওয়ে টেকনোলজিসের এমডি ফারুক খানের
পরিকল্পিত ও টেকসই পর্যটন ব্যবস্থা গড়ে তোলার আহ্বান পার্বত্য মন্ত্রীর পরিকল্পিত ও টেকসই পর্যটন ব্যবস্থা গড়ে তোলার আহ্বান পার্বত্য মন্ত্রীর
বিশ্ব বাস্তবতায় জাতিসংঘের ঘোষিত ছয় অগ্রাধিকার বিশ্ব বাস্তবতায় জাতিসংঘের ঘোষিত ছয় অগ্রাধিকার
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রীর সাথে রাবিপ্রবি’র ভিসি’র সৌজন্য সাক্ষাৎ পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রীর সাথে রাবিপ্রবি’র ভিসি’র সৌজন্য সাক্ষাৎ
এসডিজি অর্জনে তামাক ও নিকোটিন পণ্য বড় বাধা এসডিজি অর্জনে তামাক ও নিকোটিন পণ্য বড় বাধা
ভূমিহীন আন্দোলন কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক হলেন শাহিন ভূমিহীন আন্দোলন কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক হলেন শাহিন
সংযুক্ত গার্মেন্টস শ্রমিক ফেডারেশন ময়মনসিংহ জেলা কমিটির মতবিনিময় সংযুক্ত গার্মেন্টস শ্রমিক ফেডারেশন ময়মনসিংহ জেলা কমিটির মতবিনিময়
প্রযুক্তির আধুনিকায়ন ও টেকসই উৎপাদনের তাগিদ অমল পোদ্দারের প্রযুক্তির আধুনিকায়ন ও টেকসই উৎপাদনের তাগিদ অমল পোদ্দারের
বেসরকারি খাতের শ্রমিকদের জন্য জরুরী ভিত্তিতে মহার্ঘ ভাতা চালু করুন বেসরকারি খাতের শ্রমিকদের জন্য জরুরী ভিত্তিতে মহার্ঘ ভাতা চালু করুন
ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)