শিরোনাম:
●   রাউজানে চেকপোস্টে পিস্তল-গুলিসহ গ্রেফতার ●   আত্রাইয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নিহত-১ ●   ঝালকাঠিতে পালিত পিতার বিরুদ্ধে তরুণীকে ধর্ষণের অভিযোগ ●   বান্দরবানে দুই দিনব্যাপী সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প ●   সাংবাদিকদের সাথে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যানের শুভেচ্ছা বিনিময় ●   রাঙামাটিতে জমি বিরোধ নিয়ে ১৮ জনের বিরুদ্ধে পুলিশের চার্জশিট ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে দুটি গরু চুরি ●   মিরসরাইয়ে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ●   তায়কোয়ানডো ক্লাব কাপ চ্যাম্পিয়নশীপে রাজশাহী ১৫টি পদক জয়ী ●   আত্রাইয়ে সড়কে নিরাপত্তা নিশ্চিতকরণে পুলিশ বক্সের উদ্বোধন ●   গাজীপুরে বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ●   বড়পুকুরিয়া কয়লা খনিতে স্থায়ী নিয়োগের দাবিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   সড়কে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাতদলের সদস্য গ্রেফতার-৩ ●   পানছড়িতে পিস্তল, গুলি ও ভারতীয় মাদকসহ ২ লাখ ৬১ হাজার টাকার পণ্য জব্দ ●   ঈশ্বরগঞ্জে মেধাবীদের সম্মাননা ●   পার্বতীপুরে গৃহবধূ বাবলি রহস্যজনক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে হত্যা মামলা ●   বান্দরবানে সাঙ্গু নদীতে নিখোঁজ শ্রমিকের মরদেহ উদ্ধার ●   পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম ●   হাটহাজারীতে ১২০০ কৃষকের মাঝে ‘কৃষক কার্ড’ বিতরণ ●   ঈশ্বরগঞ্জে ইয়াবা ও গাঁজাসহ গ্রেফতার-৭ ●   নানিয়ারচর উপজেলা আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত ●   রাজধানীর আইসিসিবি লেদার এক্সপোতে ‘Bene লেদার’এর চামড়াজাত পণ্যের ব্যাপক সমাহার ●   চুয়েটে কালো কাপড় বেঁধে শিক্ষার্থীদের প্রতিবাদ ●   আত্রাইয়ে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিকসভা অনুষ্ঠিত ●   মাদক একে শূন্যের কোটায় নামিয়ে আনতে হবে : প্রতিমন্ত্রী মীর হেলাল ●   পার্বতীপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে নির্মল বড়ুয়া মিলন এর পদত্যাগ ●   করেরহাটের গেড়ামারা স্কুলের গভির নলকূপের মোটর চুরি
রাঙামাটি, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বুধবার ● ২৩ জুন ২০২১
প্রথম পাতা » চট্টগ্রাম » মিরসরাইয়ে সড়কের বেহাল দশা : জনদুর্ভোগ
প্রথম পাতা » চট্টগ্রাম » মিরসরাইয়ে সড়কের বেহাল দশা : জনদুর্ভোগ
বুধবার ● ২৩ জুন ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

মিরসরাইয়ে সড়কের বেহাল দশা : জনদুর্ভোগ

ছবি : সংবাদ সংক্রান্ত-আকতার হোসেন। আকতার হোসেন, মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি :: মিরসরাইয়ে সড়কের বেহাল দশা বিরাজ করছে। উপজেলার ১নং করেরহাট ইউনিয়নের ৫ নং ওয়ার্ড দক্ষিণ অলিনগর এলাকার হিঙ্গুলী মোড় থেকে শাহপুর (আকবর নগর-লাদেন টিলা) সড়কের বেহাল দশায় অতিষ্ঠ স্থানীয় বাসিন্দারা। গতকাল মঙ্গলবার (২২ জুন) সরেজমিনে গিয়ে দেখা যায়, খানাখন্দভরা রাস্তাটুকু যেন চাষযোগ্য জমি। অনেক স্থানে পানি জমে একাকার হয়ে গেছে আর সেই রাস্তায় গাড়ি চলাচলের ফলে বেহাল দশা বিরাজ করছে। করেরহাট ইউনিয়নের জনবহুল এলাকার এই সড়ক দিয়ে সিএনজি অটোরিকশা, ব্যাটারীচালিত অটোরিকশা, ভ্যান, মাইক্রোবাস, পিকাপ সহ সকল প্রকার যান চলাচল এবং সেই সাথে এলাকার ৪’শত পরিবারের ৫ হাজার লোক নিয়মিত যাতায়াত করে। প্রায় দেড় কিলোমিটার দীর্ঘ সড়কটির কিছু অংশ সংস্কার হলেও বেশির ভাগ অংশ দীর্ঘদিন যাবৎ সংস্কারের অভাবে অবহেলিত অবস্থায় আছে।
স্থানীয় বাসিন্দা ফারুক ও ফারহান শরীফ জানান দীর্ঘদিন যাবৎ সংস্কারের অভাবে ব্যস্ত এ গ্রামীণ সড়কটি অবহেলিত অবস্থায় আছে। বর্ষা মৌসুমে কাঁদার কারণে চলাচল দুষ্কর হয়ে যায়। যার কারণে চলাচল সহ কোন অনুষ্ঠানের আয়োজন করা সম্ভব হয়না। আবার শুষ্ক মৌসুমে ধুলাবালির কারণে চলাচল কষ্টদায়ক হয়ে উঠে। তাই অবহেলিত জনগোষ্ঠীর জনবহুল এলাকার এ সড়কের সংস্কার জরুরি।
এবিষয়ে জানতে চাইলে ১ নং করেরহাট ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের ইউপি সদস্য পেয়ার আহম্মদ মিন্টু বলেন, সড়কটির সংস্কারের জন্য আবেদন করা আছে। টেন্ডার হলে যথাসময়ে কাজ শুরু হবে।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)