সোমবার ● ২৮ জুন ২০২১
প্রথম পাতা » অপরাধ » হত্যা মামলার কাউন্সিলর রাজু গ্রেফতার
হত্যা মামলার কাউন্সিলর রাজু গ্রেফতার
মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি :: মিরসরাই পৌরসভার প্যানেল মেয়র ও ৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শাখের ইসলাম রাজুকে গ্রেপ্তার করেছে মিরসরাই থানা পুলিশ। শাহাদাত হোসেন হত্যা মামলায় গতকাল রবিবার দিবাগত রাতে মিরসরাই পৌরসভা এলাকার একটি বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। জানা যায়, গত শুক্রবার (২৬ জুন) আজিম হোসেন শাহাদাত (২০) নামের এক যুবককে রাজুর মালিকানাধীন মিরসরাই পৌরসভার হোপ মা ও শিশু হাসপাতাল ভবনের একটি কক্ষে পিটিয়ে হত্যা করা হয়।
এ ঘটনায় রাজু ও তাঁর তিন সঙ্গীকে আসামি করে শুক্রবার রাতেই মিরসরাই থানায় একটি হত্যা মামলা করেন নিহত শাহাদাত হোসেনের বাবা আবদুল বাতেন। মামলায় ছেলেকে পিটিয়ে হত্যার অভিযোগ দায়ের করেন তিনি।
এবিষয়েমিরসরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মজিবুর রহমান জানান, নিহত শাহাদাত হোসেন আজিমের (২০) পিতা আব্দুল বাতেন বাদী হয়ে মিরসরাই থানায় রাজুকে প্রধান আসামি করে ৪ জনের বিরুদ্ধে একটি হত্যা মামলা করেছেন। প্রধান আসামি শাখের ইসলাম রাজুকে আটক করা হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারের জন্যও অভিযান অব্যাহত রয়েছে।
উল্লেখ্য, শাহাদাত আজিম ফেনী জেলার দাগনভূঁইয়া উপজেলার পূর্ব চন্দ্রপুর ইউনিয়নের হাসানগনিপুর এলাকার আব্দুল বাতেনের পুত্র।





পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা
ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড
ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড
ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার
ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই
প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার
রাঙামাটিতে চার জনের যাবজীবন
শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩