মঙ্গলবার ● ২৯ জুন ২০২১
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » রাজস্থলীতে বাড়ছে করোনা রোগী
রাজস্থলীতে বাড়ছে করোনা রোগী
চাইথোয়াইমং, রাজস্থলী (রাঙামাটি) প্রতিনিধি :: রাঙামাটি জেলায় নদী খাল বিল সবুজ পাহাড় নিয়ে ঘেঁষা রাজস্থলী উপজেলায় লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা সংক্রামিত রোগীর সংখ্যা। দীর্ঘদিন শূন্যের কোঠায় থাকলেও গত এক মাসের ব্যবধানে ২৬ জনের নমুনা পরীক্ষা করে ৭ জনের শরীরে করোনা সনাক্ত।এর মধ্যে একজনের করোনা পরীক্ষা রাঙামাটিতে করানো হলে তিনি পিসিআর, শনাক্ত হন।
রাজস্থলী উপজেলা করোনা নিয়ন্ত্রণ কমিটি বিভিন্ন সময়ে তাদের খোজ খবর নিচ্ছেন। ৭ জনের মধ্যে আইসোলসনে থাকা ৪ জন সুস্থ হয়েছেন বলে রাজস্থলী উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ রুইহলাঅং মারমা জানান।
রাজস্থলী উপজেলাতে করোনার উর্ধগতি ঠেকাতে কঠোর অবস্থানে রয়েছে উপজেলা প্রশাসন। নিয়মিত মাঠে থেকে মোবাইল কোর্টের মাধ্যম জনসাধারণকে সচেতন করার পাশাপাশি মাস্ক বিহীন ও বিনা অকারণে ঘুরাঘুরি না করা পথচারীকে যথাযথ আইনগতভাবে অর্থদণ্ড দিয়ে শাস্তি নিশ্চিত করছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ ছাদেক ।
এরই মধ্যে জরুরী সেবা পুলিশের নিয়মিত টহল জোরদার করা হয়েছে। যারা আক্রান্ত পরিবারকে লাল পতাকা উঠিয়ে চিহ্নিত করার পাশাপাশি খাদ্য ও প্রয়োজনীয় ঔষধ সরবরাহ করা হচ্ছে। আক্রান্ত সকলেই নিজ বাড়ীতে কোয়ারেন্টাইনে রয়েছে।
এছাড়াও নিয়মিত উপজেলার বিভিন্ন এলাকায় মাইকিং করে জনসাধারণকে কঠোর সচেতন করার চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে রাজস্থলী উপজেলা প্রশাসন পক্ষে জানানো হয়।





কাপ্তাইয়ে শহীদ ওয়াসিম আকরাম স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টে পাহাড়তলী একাদশ চ্যাম্পিয়ন
রাঙ্গুনিয়ায় প্রবাসী কর্ণফুলী ক্রীড়া পরিষদের উদ্যোগে অনুদান প্রদান
রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ)
আত্মমর্যাদাশীল রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর : পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল
কাউখালীতে ভারী বর্ষণে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ
রাঙামাটিতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রাবিপ্রবি’র ত্রাণ বিতরণ