শিরোনাম:
●   বান্দরবানে পাহাড়ি ঝিরি থেকে শ্রমিকের মরদেহ উদ্ধার ●   রাবিপ্রবি’র ভাইস-চ্যান্সেলরের সাথে জাইকা প্রতিনিধি দলের বৈঠক ●   ঈশ্বরগঞ্জে নাশকতা মামলার আসামি যুবলীগ নেতা গ্রেফতার ●   নলছিটিতে পুলিশের পিকআপ ভাঙচুর করে ছাত্রলীগ নেতাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ ●   নবীগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন ●   রাঙামাটিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে ইফার আলোচনা সভা ●   জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চিম্বুক পাহাড়ে পরিচ্ছন্নতা অভিযান ●   বেতবুনিয়াতে মেধা বৃত্তি প্রদান ●   মিরসরাইয়ে বিপ্লব ও সংহতি দিবস উদযাপন ●   ঝালকাঠিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ●   প্রতিপক্ষকে ফাঁসাতে ১৪৪ ধারা জারিকৃত জমির পুকুরে বিষ প্রয়োগ ●   বড়পুকুরিয়া কয়লাখনি থেকে দ্রুত কয়লা উত্তোলনের দাবিতে মানববন্ধন ●   অসহায় নাদিরার পাশে জনতার ঈশ্বরগঞ্জ ●   গাজীপুরে শহীদ শিক্ষাবৃত্তি পরীক্ষা-২০২৬ অনুষ্ঠিত ●   ঝালকাঠি রেডক্রিসেন্ট সোসাইটির নতুন কমিটি ঘোষণা ●   বান্দরবানে বেতছড়া যুব সংঘকে ক্রীড়া সামগ্রী দিল সেনাবাহিনী ●   ফ্যাসিস্টের দোসর ইকবাল সোবাহান চৌধুরীরর শাস্তির দাবিতে ঝালকাঠিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ●   ঝালকাঠিতে বর্জ্য ব্যবস্থাপনার সার্ভিস চার্জ কার্ড উদ্বোধন ●   নবীগঞ্জে ওয়ারেন্টভুক্ত ৮ আসামি গ্রেফতার ●   কেমুসাস সাহিত্য পুরষ্কার পাচ্ছেন কথাসাহিত্যিক ডা. আবদুল হাই মিনার ●   মিরসরাইয়ে আগ্নেয়াস্ত্রসহ যুবদল নেতা নওশাদ গ্রেফতার ●   ঈশ্বরগঞ্জে যুবদল নেতাকে হত্যার হুমকির প্রতিবাদে মানববন্ধন ●   পার্বতীপুরে ট্রেনের নিচে কাটা পড়ে স্কুলশিক্ষিকার মৃত্যু ●   যুক্তরাজ্যে প্রবাসী চট্টগ্রামবাসীর মিলন মেলা অনুষ্ঠিত ●   জন্মের ১৫৩ বছর পরও শেরেবাংলার জন্মভবনে জাদুঘর হয়নি ●   ঝালকাঠিতে এলপিজি গ্যাসের দাম বৃদ্ধি : বিপাকে ক্রেতারা ●   জাতীয় যুব দিবসে সম্মাননা পেলো গোলাম মর্তুজা ●   ঈশ্বরগঞ্জে প্রধান শিক্ষকসহ ১০ শিক্ষক অনুপস্থিত : পাঠদান ব্যাহত ●   অবৈধ ইটভাটার চিমনি ও চুলা গুঁড়িয়ে দিল প্রশাসন
রাঙামাটি, সোমবার, ৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বৃহস্পতিবার ● ৮ জুলাই ২০২১
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » বাঙ্গালহালিয়া সড়কের বেহাল দশা : জনদুর্ভোগ
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » বাঙ্গালহালিয়া সড়কের বেহাল দশা : জনদুর্ভোগ
বৃহস্পতিবার ● ৮ জুলাই ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বাঙ্গালহালিয়া সড়কের বেহাল দশা : জনদুর্ভোগ

ছবি : সংবাদ সংক্রান্ত-চাইথোয়াইমং মারমা। চাইথোয়াইমং মারমা রাজস্থলী (রাঙামাটি) প্রতিনিধি :: রাস্তার সৃষ্ট একাধিক গর্ত আর কার্পেটিং উঠে গিয়ে খানাখন্দে রাঙামাটি জেলার রাজস্থলী উপজেলার তিন নং বাঙালহালিয়া ইউনিয়নের হেডম্যান পাড়া সড়কের বেহাল দশায় সড়কটি দিন দিন ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে। সে সাথে সংস্কারের অভাবের সড়কটির নাজুক ড্রেনেজ ব্যবস্থা সামান্য বৃষ্টিতে ব্যাপক জলবদ্ধতার সৃস্টি করছে।
এতে সড়ক টি দিয়ে যানবাহন, এলাকাবাসী অসুস্থ রোগীদের চলা চলের চরম দুর্ভোগ পৌহাতে হচ্ছে। বাঙালহালিয়াবাজার, চন্দ্রঘোনা, সুখবিলাস, রাজার হাট, রাজস্থলী, বান্দরবান, সরভভাটা,শিলক, চট্রগ্রাম সহ বিভিন্ন স্থানের যাতায়াতের মাধ্যম হিসেবে এ সড়কের বেশ গুরুত্ব রয়েছে। অথচ কর্তৃপক্ষের যথাযত নজরদারির অভাবে সড়ক টি গত দুই বছর ধরে অযত্ন আর অবহেলায় পড়ে আছে।
আজ বৃহস্পতিবার ৮ জুলাই সকাল ৮ টায় সরজমিন ঘুরে দেখাযায় সড়কটির অনেক অংশেই কার্পেটিং ও ইট উঠে খোয়া বের হয়ে গিয়েছে। রাস্তার সৃষ্ট গর্ত আর খানা খন্দের কারণে সড়কটি দিয়ে যানবাহনের পাশাপাশি পায়ে হেঁটে চলাচল করাও বেশ কষ্টসাধ্য হয়ে পড়েছে। দীর্ঘ দিন ধরে সংস্কারের অভাবে ভরাট হয়ে গভীরতা কমে সড়কটির ড্রেনেজ ব্যবস্থার নাজুক অবস্থার সৃষ্টি হয়েছে। সামান্য বৃষ্টিতে দেখা মিলেছে জলবদ্ধতার। রাস্তায় সৃষ্ট একাধিক গর্তে জমে থাকা পানিতে পায়ে হেঁটে চলাচলকারীদের পরিধেয় কাপর চোপর নষ্ট হচ্ছে প্রতিনিয়ত।
এবিষয়ে নুরুল আবচার তালুকদার জানান, অসুস্থ শরীর নিয়ে এমন রাস্তায় চলাচল করা বিরক্তকর আর কষ্টদায়ক।
কাজল বড়ুয়া নামক এক স্থানীয়বাসিন্দা জানান, সামান্য বৃষ্টিতে হাটু পরিমান জলবদ্ধতা এই সড়কে এখন নিত্যদিনের চিত্র হয়ে দাঁড়িয়েছে। এসময় তারা সড়ক টি পাকা সুলিং দ্রুত সংস্কারের দাবি জানান।
বাঙালহালিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আখ্যাইমং চৌধুরী জানান, বিদ্যালয়ে যাওয়া আসা চিকিৎসা সেবা নিতে প্রতিদিন হাটবাজারে কলেজে সরকারি চাকরীজিবীরা প্রতিদিন চলাচল করে। সড়কটির বেহাল দশার কারনে সবচেয়ে বেশী ক্ষতিগ্রস্ত হচ্ছেন। এই হেডম্যান পাড়া গুরুত্বপূর্ণ সড়কটি দুযুগে অধিক ধরে বেহাল দশা ও চলাচলে অযোগ্য সৃষ্টি হয়। তাই অতি কস্টের মাধ্যমে সাধারণ জনগনরা এ সড়ক দিয়ে প্রতিনিয়ত চলাচল করছে।
বিশিষ্ট ব্যবসায়ী সামশুল আলম জানান, ইতোমধ্যে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কে অবগত করা হয়েছে। তিনি আগামী অর্থবছরে বরাদ্ধ দেওয়ার আশ্বাস দেন।
সড়কের বেহাল দশা নিয়ে কথা হলে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ঞোমং মারমা জানান, পরিষদের সদস্যদের সাথে আলাপ করে এবার সড়কটি সংস্কারের জন্য এলজিডি বিভাগে আবেদন করা হবে। তবে দ্রুত জরুরী সংস্কারের পদক্ষেপ নেওয়া হবে বলে প্রতিনিধিকে জানান।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)