শিরোনাম:
●   নবীগঞ্জে ওয়ারেন্টভুক্ত ৮ আসামি গ্রেফতার ●   কেমুসাস সাহিত্য পুরষ্কার পাচ্ছেন কথাসাহিত্যিক ডা. আবদুল হাই মিনার ●   মিরসরাইয়ে আগ্নেয়াস্ত্রসহ যুবদল নেতা নওশাদ গ্রেফতার ●   ঈশ্বরগঞ্জে যুবদল নেতাকে হত্যার হুমকির প্রতিবাদে মানববন্ধন ●   পার্বতীপুরে ট্রেনের নিচে কাটা পড়ে স্কুলশিক্ষিকার মৃত্যু ●   যুক্তরাজ্যে প্রবাসী চট্টগ্রামবাসীর মিলন মেলা অনুষ্ঠিত ●   জন্মের ১৫৩ বছর পরও শেরেবাংলার জন্মভবনে জাদুঘর হয়নি ●   ঝালকাঠিতে এলপিজি গ্যাসের দাম বৃদ্ধি : বিপাকে ক্রেতারা ●   জাতীয় যুব দিবসে সম্মাননা পেলো গোলাম মর্তুজা ●   ঈশ্বরগঞ্জে প্রধান শিক্ষকসহ ১০ শিক্ষক অনুপস্থিত : পাঠদান ব্যাহত ●   অবৈধ ইটভাটার চিমনি ও চুলা গুঁড়িয়ে দিল প্রশাসন ●   ঝালকাঠিতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির ১৯ বছর পর আত্মসমর্পণ ●   পার্বতীপুরে ময়মনসিংহ থেকে চট্টগ্রামগামী ফিডবোঝাই ট্রাক মালামালসহ আটক ●   সিলেট সরকারি তিব্বিয়া কলেজের চাকরি আত্মীকরণের নির্দেশ ●   গোয়াসপুর : সবুজ ক্যানভাসে ইতিহাস ও ঐতিহ্যের স্মারকলিপি ●   কৃষক অ্যাক্টিভিস্টদের প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত ●   লন্ডনে ব্রিটিশ-বাংলাদেশি কারি শিল্পের জয়গান ●   আমিরাতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশী প্রবাসীর মৃত্যু ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে জুঁই চাকমার পদত্যাগ : রাঙামাটি জেলা কমিটি বিলুপ্ত ঘোষণা ●   নতুন কুঁড়ি স্পোর্টসের বাছাইয়ে ভোগান্তি : ফিরে গেল শতাধিক ক্ষুদে খেলোয়াড় ●   ঈশ্বরগঞ্জে আ.লীগ ও ছাত্রলীগের ৭ নেতাকর্মী গ্রেফতার ●   রাঙামাটিতে ক্ষতিপূরণের টাকা পেতে জাল সনদ দাখিল করায় সুমন তঞ্চঙ্গা আটক ●   রেলওয়ের কেন্দ্রীয় লোকোমোটিভ কারখানার বজ্রনিরোধক ক্যাবল চুরি : শ্রমিকের কারাদণ্ড ●   ঈশ্বরগঞ্জে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ●   আহসানগঞ্জ রেলস্টেশন থেকে উদ্ধারকৃত দুই শিশুর পরিবারের সন্ধান চায় পুলিশ ●   নবীগঞ্জে ৫শত পরিবারের বসতবাড়ি ও ফসলি জমি নদীগর্ভে বিলীন ●   বান্দরবানে অর্থ আত্মসাতের অভিযোগে কথিত সাংবাদিক রতন দে কারাগারে ●   আত্রাইয়ে সড়ক দুর্ঘটনায় কিশোর নিহত ●   পার্বতীপুরে প্রধান শিক্ষককে পিটিয়ে হত্যার ঘটনায় আটক-২ ●   ঈশ্বরগঞ্জে দুই ফিলিং স্টেশনকে ৭০ হাজার টাকা জরিমানা
রাঙামাটি, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শনিবার ● ২৪ জুলাই ২০২১
প্রথম পাতা » ঢাকা » নজিরবিহীন কর্তৃত্ববাদী শাসন চলছে দেশে : সাইফুল হক (শেষ পর্ব)
প্রথম পাতা » ঢাকা » নজিরবিহীন কর্তৃত্ববাদী শাসন চলছে দেশে : সাইফুল হক (শেষ পর্ব)
শনিবার ● ২৪ জুলাই ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

নজিরবিহীন কর্তৃত্ববাদী শাসন চলছে দেশে : সাইফুল হক (শেষ পর্ব)

ছবি : সাইফুল হক।‘নজিরবিহীন কর্তৃত্ববাদী শাসন চলছে দেশে’ ( বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক জননেতা সাইফুল হক এর এই একান্ত সাক্ষাৎকারটি নিউইয়র্ক থেকে প্রকাশিত সাপ্তাহিক ‘দেশ’ পত্রিকার চলতি সংখ্যায় প্রকাশ হয়েছে। আমাদের পাঠকদের জন্য লেখাটি পূর্ণরায় প্রকাশ করা হল)।
সাক্ষাৎকারের প্রশ্নাবলী ও উত্তর : সাইফুল হক, সাধারণ সম্পাদক, বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি
পূর্বে প্রকাশের পর।
১০। এই সরকার কি ভাল কিছু করেনি ?
কৃষির ক্ষেত্রে সরকার কিছু ইতিবাচক উদ্যোগ নিয়েছে। করোনা দুর্যোগ সামাল দিয়ে উৎপাদনশীল উদ্যোগ অব্যাহত রাখতে সরকার যে আর্থিক প্রণোদনা কর্মসূচি গ্রহণ করেছে তার কিছু ভাল ফলাফল রয়েছে। নারী উন্নয়নে সরকার গৃহীত কিছু উদ্যোগ ইতিবাচক। সীমাহীন দুর্নীতি থাকার পরও অবকাঠামো নির্মাণে সরকারের গুরুত্বপূর্ণ সাফল্য রয়েছে। সম্প্রতি কয়লাভিত্তিক কিছু বিদ্যুৎ প্রকল্প বন্ধ করে দিয়ে সরকার ভাল কাজ করেছে।

১১। বিএনপির রাজনীতিকে কিভাবে দেখেন ?
বিপুল সম্ভাবনা থাকা সত্ত্বেও জনপ্রত্যাশা অনুযায়ী বিএনপি রাজনৈতিক ভূমিকা পালন করতে পারছে না। বিদ্যমান দুঃশাসনের বিরুদ্ধে মানুষকে কার্যকরভাবে রাজপথে সামিল করতে পারছে না। এ মুহুর্তে বিএনপি খানিকটা ছন্নছাড়া, দিশাহীন ও সমন্বয়হীন। বিএনপির বড় সমস্যা তাদের নেতৃত্বের। বিএনপিকে এই সমস্যার সমাধান করতে হবে। জামায়াতের প্রশ্নে বিএনপিকে পরিস্কার অবস্থান গ্রহণ করতে হবে। রাজনীতির ‘ডাবল ষ্ট্যান্ডার্ড’ পরিহার করতে হবে। ২০১৮ সালের তামাশার নির্বাচন প্রত্যাখান ও বর্জন করার পর আবার সেই সংসদে ফিরে যাওয়া বিএনপির রাজনৈতিক ও নৈতিক পরাজয়। বিএনপিকে জনআস্থা অর্জনে নিজেদের শাসনামলের ভুল ও অন্যায় সম্পর্কে জনসমক্ষে পরিস্কার আত্মসমালোচনা করা দরকার। ভবিষ্যতে তারা কি কি ইতিবাচক প্রস্তাব ও কর্মসূচি বাস্তবায়ন করতে চান তাও বিশ্বাশত সযোগ্যভাবে উত্থাপন করা দরকার। বিএনপি যে জাতীয় ঐক্যের কথা বলছে তার রাজনৈতিক ভিত্তি স্পষ্ট করার পাশাপাশি এর ব্যবহারিক বিষয়েও উদ্যোগী হওয়া প্রয়োজন।

১২। দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হলে কি কি করা দরকার ?

ক) রাজপথে গণতান্ত্রিক, প্রগতিশীল ও দেশপ্রেমিক শক্তির কার্যকরি ঐক্যের মধ্য গণআন্দোলন-গণজাগরণের পথে এই সরকারকে পদত্যাগে বাধ্য করা, নির্বাচনকালীন নিরপেক্ষ তদারকি সরকার গঠন, গণতান্ত্রিক ও অবাধ পরিবেশে জাতীয় নির্বাচনের ব্যবস্থা গ্রহণ করা দরকার। জনগণের কাছে গ্রহণযোগ্য ও শক্তিশালী নির্বাচন কমিশন গঠন করা প্রয়োজন।

খ) বিদ্যমান চরম অগণতান্ত্রিক ও দমনমূলক রাষ্ট্র-সরকার ও শাসন ব্যবস্থার পরিবর্তে কিভাবে গণতান্ত্রিক রাষ্ট্র, সরকার ও সংবিধান তৈরী হবে সে ব্যাপারে বিরোধী দলসমূহের মধ্যে ন্যূনতম রাজনৈতিক বোঝাপড়া গড়ে তোলা দরকার। গণতান্ত্রিক উত্তরণের সুনির্দিষ্ট প্রস্তাবনা ও ওয়াদা ব্যতিরেকে মানুষের মধ্যে আস্থা সৃষ্টি করা যাবে না।

গ) এ মুহুর্তে মহামারী দুর্যোগ উত্তরণে রাজনৈতিক দল ও নাগরিকদের মধ্যে আলাপ-আলোচনার প্রেক্ষিতে সমন্বিত পদক্ষেপ গ্রহণে সরকারকে বাধ্য করা প্রয়োজন।





ঢাকা এর আরও খবর

বিদেশি কোম্পানির কাছে বন্দর ইজারা না দিয়ে দেশীয় প্রতিষ্ঠানকে আধুনিক করে তুলতে হবে বিদেশি কোম্পানির কাছে বন্দর ইজারা না দিয়ে দেশীয় প্রতিষ্ঠানকে আধুনিক করে তুলতে হবে
৮১ বছরে জাতিসংঘ : কার্যকর জাতিসংঘ গড়ার চ্যালেঞ্জ ৮১ বছরে জাতিসংঘ : কার্যকর জাতিসংঘ গড়ার চ্যালেঞ্জ
উচ্চ রক্তচাপ মোকাবেলায় টেকসই অর্থায়নের আহ্বান উচ্চ রক্তচাপ মোকাবেলায় টেকসই অর্থায়নের আহ্বান
জনস্বাস্থ্য সুরক্ষায় খাদ্য প্যাকেটে হস্তক্ষেপমুক্ত সতর্কতা লেবেল চালুর দাবি জনস্বাস্থ্য সুরক্ষায় খাদ্য প্যাকেটে হস্তক্ষেপমুক্ত সতর্কতা লেবেল চালুর দাবি
পাহাড়ের দুর্যোগ ও ঝুঁকি মোকাবিলায় জনসচেতনতা তৈরির তাগিদ পার্বত্য মন্ত্রীর পাহাড়ের দুর্যোগ ও ঝুঁকি মোকাবিলায় জনসচেতনতা তৈরির তাগিদ পার্বত্য মন্ত্রীর
নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ : আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ : আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী
ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্বে এমদাদুল হক চৌধুরী ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্বে এমদাদুল হক চৌধুরী
তায়কোয়ানডো ক্লাব কাপ চ্যাম্পিয়নশীপে রাজশাহী ১৫টি পদক জয়ী তায়কোয়ানডো ক্লাব কাপ চ্যাম্পিয়নশীপে রাজশাহী ১৫টি পদক জয়ী
পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম
রাজধানীর আইসিসিবি লেদার এক্সপোতে ‘Bene লেদার’এর চামড়াজাত পণ্যের ব্যাপক সমাহার রাজধানীর আইসিসিবি লেদার এক্সপোতে ‘Bene লেদার’এর চামড়াজাত পণ্যের ব্যাপক সমাহার

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)