শনিবার ● ২৪ জুলাই ২০২১
প্রথম পাতা » চট্টগ্রাম » নিখোঁজের একদিন পর স্কুল ছাত্রের লাশ উদ্ধার
নিখোঁজের একদিন পর স্কুল ছাত্রের লাশ উদ্ধার
মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি :: মিরসরাইয়ে নিখোঁজের একদিন পর মোহাম্মদ রাফি (১৪) নামের স্কুল ছাত্রের লাশ উদ্ধার করা হয়েছে।
আজ শনিবার ২৪ জুলাই সকালে উপজেলার মিঠানালা ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের মধ্যম মিঠানালা গ্রামের একটি পুকুর থেকে তার লাশ উদ্ধার করা হয়।
নিহত রাফি ওই এলাকার জসিম উদ্দিনের পুত্র এবং সুফিয়া মাধ্যমিক বিদ্যালয়ের ৭ম শ্রেণীর ছাত্র ছিল। মিঠানালা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মিহির কান্তি মজুমদার বলেন, গতকাল শুক্রবার বিকাল থেকে রাফি নিখোঁজ ছিল।
আজ শনিবার সকালে বাড়ির পাশের একটি পুকুরে তার লাশ ভাসতে দেখা যায়। পরে লাশ উদ্ধার করা হয়। নিহতের এক আত্মীয় জানান, নিহত রাফির মৃগী রোগ ছিল।





মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে লরির সাথে ধাক্কা : প্রাণ গেলো দুই বন্ধু’র
বিয়ের পিঁড়িতে বসা হলো না অপুর
মায়ের সাথে অ’ভিমান করে কিশোরের আত্নহত্যা
জাহাঙ্গীর আলম এর বিরুদ্ধে ভূক্তোভোগী নারীর সংবাদ সম্মেলন
চুয়েটে দু’দিনব্যাপী বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন শুরু ৩১ আগস্ট
রাউজানে মন্দির থেকে স্বর্ণ চুরির ঘটনায় আটক চোর
চুয়েটের শিক্ষার্থীদের তৈরী গো কার্ট ও মার্স রোভার প্রদর্শন
পানি সম্পদ মন্ত্রীর সাথে চুয়েট ভিসির মতবিনিময়