শিরোনাম:
●   কুষ্টিয়া কুমারখালীতে ২২ বছর ধরে চলছে বিনামূল্যের চক্ষু সেবা ক্যাম্প ●   পার্বতীপুর ৯২ রাউন্ড গুলি উদ্ধার: নেপথ্যে কারা, উঠছে নানা প্রশ্ন ●   ঈশ্বরগঞ্জে জাতীয় যুবশক্তি’র আহ্বায়ক কমিটি ●   রাউজানে বিদ্যুৎস্পৃষ্ট যুবকের মৃত্যু ●   মিরসরাইয়ে ইয়াবা সহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার ●   গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন ●   সুমনালঙ্কার মহাথেরোর মহাপ্রয়াণে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর শোক ●   বিশ্ব বাস্তবতায় জাতিসংঘের ঘোষিত ছয় অগ্রাধিকার ●   কাউখালীতে রাঙামাটি জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের বিএনপির সংবর্ধনা ●   পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় তিন নতুন কমিটি স্বাগত জানিয়ে বান্দরবানে পিসিএনপির সংবাদ সম্মেলন ●   পাহাড়ের শান্তিতে বিএনপি সরকারের বড় উদ্যোগ : প্রধানমন্ত্রীকে পিসিএনপির অভিনন্দন ●   হৃদরোগে আক্রান্ত ৬ মাসের শিশু অভ্রনীলের পাশে বাবৌযুপ ●   এমপি মাজেদ বাবুর সুস্থতা কামনায় দোয়া মাহফিল ●   আত্রাইয়ে মসজিদ নির্মাণের অজুহাতে ব্যক্তিগত জমি দখল ●   যুক্তরাজ্যের এনফিল্ডে ব্রিটিশ বাংলাদেশি কাপ অনুষ্ঠিত ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে লার্ভানাশক স্প্রে কার্যক্রম শুরু ●   ওয়ারেন্ট তামিলে ময়মনসিংহ জেলায় সেরা এএসআই শাহ্ আলম ●   মধ্যপাড়া খনিতে উৎপাদনের গতি ফিরেছে, রাজস্বে নতুন সম্ভাবনা : বাধা রেলপথ ●   রাবিপ্রবি’তে যৌন হয়রানি প্রতিরোধ ও সাইবার নিরাপত্তা বিষয়ে সেমিনার ●   দেশের উত্তরাঞ্চল এখনও উন্নয়ন থেকে বঞ্চিত ●   রাঙামাটি জেলা পরিষদের বাস্তবায়নাধীন প্রকল্পের অগ্রগতি নিয়ে আলোচনা ●   পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রীর সাথে রাবিপ্রবি’র ভিসি’র সৌজন্য সাক্ষাৎ ●   মোটরসাইকেলের ধাক্কায় ঝালকাঠিতে গুরুতর আহত-২ ●   ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড ●   জনপ্রত্যাশা কেন শুকিয়ে যাচ্ছে সরকারকে ঠান্ডা মাথায় তা চিন্তা করতে হবে ●   রাউজানে মাদক বিরোধী সমাবেশ ●   এসডিজি অর্জনে তামাক ও নিকোটিন পণ্য বড় বাধা ●   ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা
রাঙামাটি, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
মঙ্গলবার ● ১০ আগস্ট ২০২১
প্রথম পাতা » চট্টগ্রাম » মিরসরাইয়ে অটোরিকশা চালক খুন
প্রথম পাতা » চট্টগ্রাম » মিরসরাইয়ে অটোরিকশা চালক খুন
মঙ্গলবার ● ১০ আগস্ট ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

মিরসরাইয়ে অটোরিকশা চালক খুন

ছবি : সংবাদ সংক্রান্ত-আকতার হোসেন। মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি :: মিরসরাইয়ে তাস খেলার বাজির পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে বাহার মিয়া (৪০) নামে সিএনজি অটোরিকশা চালককে হত্যার অভিযোগ উঠেছে।
গতকাল সোমবার (৯ আগষ্ট) বিকেল সাড়ে তিনটার দিকে উপজেলার ইছাখালী ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের হাসনাবাদ এলাকায় এ ঘটনা ঘটেছে।
নিহত বাহার মিয়া হাসনাবাদ এলাকার মিঝি গ্রামের এদরাত আলী মিঝি বাড়ির মৃত নুর ইসলামের পুত্র। এবিষয়ে জানতে চাইলে স্থানীয় ৫ নং ওয়ার্ডের ইউপি সদস্য জসিম উদ্দিন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, গতকাল বিকেলে মিঝি গ্রামের শাহ আলমের চায়ের দোকানের সামনে সিএনজি অটোরিকশা চালক বাহার মিয়া একই এলাকার রেদওয়ানের সাথে টুয়েন্টিনাইন (তাস) খেলেন। তারা ৭০ টাকার উপর বাজি ধরে এই তাস খেলেছেন। এতে বাহার পরাজিত হয়।
এই টাকা নিয়ে দুইজনের মধ্যে তর্কবিতর্কের এক পর্যায়ে তাদের মধ্যে হাতাহাতি হয়। এতে বাহার আহত হয়।
পরে স্থানীয়রা এসে বিষয়টি সমাধান করে দেন। পরবর্তীতে তারা সবাই বাড়িতে চলে যায়। বাড়িতে যাওয়ার পর সন্ধ্যা সাড়ে সাতটার দিকে বাহার বমি করে অসুস্থবোধ করলে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্থাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তৃব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এবিষয়ে জানতে চাইলে জোরারগঞ্জ থানার ওসি তদন্ত হেলাল উদ্দিন ফারুকী বলেন, ইছাখালী ইউনিয়নের হাসনাবাদ এলাকার মিঝি গ্রামের শাহ আলমের চা দোকানের সামনে তাস খেলার পাওনা ৭০ টাকা নিয়ে রেদোয়ান নামে একজনের সাথে হাতাহাতির ঘটনা ঘটে। সন্ধ্যা সাড়ে সাতটার অসুস্থবোধ করলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মস্তান নগর নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। ঘটনাস্থল পরিদর্শন করেছি এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে নিহতের লাশ উদ্ধার করে পোস্টমর্টেম এর জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
তবে এ ঘটনায় এখনো পর্যন্ত কেউ কোন অভিযোগ দায়ের করেনি।





আর্কাইভ