শিরোনাম:
●   রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ) ●   সাধারণ শিক্ষার পাশাপাশি কারিগরি ও কর্মমুখী শিক্ষায় গুরুত্ব দিতে হবে : প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল ●   ঈশ্বরগঞ্জে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার ●   বড়পুকুরিয়া কয়লা খনি সম্প্রসারণের আগে কৃষিজমিতে বহুতল ভবন নির্মাণ ●   ঝালকাঠি সদর হাসপাতাল থেকে নারীকে ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগ : আটক-২ ●   করেরহাটে উদয়ন ক্লাবের মাদক বিরোধী র‍্যালি ●   রাউজানে এক শিক্ষাপ্রতিষ্ঠান থেকে পাস করেনি কেউ ●   কাপ্তাই লেকে ৩মাস ১৫দিন নিষেধাজ্ঞা শেষে মাছ ধরা শুরু ●   আইসিটি মামলায় রাঙামাটিতে সাংবাদিকসহ ২ জনকে আটক করেছে ডিবি ●   ঢাকা-সিলেট মহাসড়কে নবীগঞ্জে বাস-পিকআপ সংঘর্ষে ৩ জন নিহত ●   ঈশ্বরগঞ্জে আদালতের ১৪৪ ধারা অমান্য করে ধান রোপণের অভিযোগ ●   কাপ্তাইয়ের মিতিঙ্গাছড়িকে ‘এসডিজি ভিলেজ’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ●   বাংলাদেশি পেয়ারা রপ্তানির সম্ভাবনার কথা জানালেন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন ●   মিরসরাই প্রেস ক্লাব এর দ্বি-বার্ষিক সম্মেলনমনোনয়ন ফরম সংগ্রহ ●   ভারতে বাংলাদেশি শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে জুলাই বিপ্লবের দুই বছর পূর্তিতে বিএনপির আনন্দ মিছিল ●   রাতের আঁধারে পল্লী বিদ্যুতের খুঁটি সরাতে গিয়ে সরঞ্জাম ফেলে পালালো ●   মিরসরাইয়ে ৪০ হাজার ৫শত পিস ইয়াবা সহ গ্রেফতার-৩ ●   কাপ্তাই সড়কে বাস- মোটরসাইকেল সংঘর্ষে পা বিচ্ছিন্ন হয়ে যুবকের মৃত্যু ●   চুয়েট এর নবনিযুক্ত ভিসিকে আইইবি চট্টগ্রাম কেন্দ্রে ফুলেল শুভেচ্ছা ●   বৈষম্যহীন মানবিক রাষ্ট্র গঠন করে জুলাই শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে হবে : জননেতা সাইফুল হক ●   তিন দিন পর ব্রহ্মপুত্র নদে নিখোঁজ সাইফুলের মরদেহ গফরগাঁও থেকে উদ্ধার ●   ব্রহ্মপুত্র নদে নিখোঁজ কৃষকের সন্ধান মেলেনি ●   রাঙ্গুনিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত ●   পার্বতীপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন ●   আত্রাইয়ে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত ●   ঝালকাঠিতে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত ●   রাবিপ্রবি’তে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ উদযাপিত ●   প্রত্যেক অপরাধীর বিচার এ দেশেই হবে, সে যত শক্তিশালীই হোক না কেন”-চট্টগ্রামে জুলাই গণঅভ্যুত্থান দিবসে ব্যারিস্টার মীর হেলাল ●   গণঅভ্যুত্থানের অর্জন আজ রাজনৈতিক মাফিয়া ও দুর্বৃত্তায়নের খপ্পরে : আবু হাসান টিপু
রাঙামাটি, রবিবার, ১৬ আগস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বুধবার ● ১৮ আগস্ট ২০২১
প্রথম পাতা » টিকা » ডিসেম্বরের মধ্যে সকল প্রাপ্ত বয়স্ক নাগরিকদের টিকা প্রদানের দাবি বাম গণতান্ত্রিক জোটের
প্রথম পাতা » টিকা » ডিসেম্বরের মধ্যে সকল প্রাপ্ত বয়স্ক নাগরিকদের টিকা প্রদানের দাবি বাম গণতান্ত্রিক জোটের
বুধবার ● ১৮ আগস্ট ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ডিসেম্বরের মধ্যে সকল প্রাপ্ত বয়স্ক নাগরিকদের টিকা প্রদানের দাবি বাম গণতান্ত্রিক জোটের

ছবি : সংবাদ সংক্রান্ত ডিসেম্বরের মধ্যে প্রাপ্ত বয়স্ক সকল নাগরিককে করোনা টিকা প্রদান নিশ্চিত করা; জেলা-উপজেলায় সকল হাসপাতালে বেড সংখ্যা, হাই ফ্লো নেজাল ক্যানুলা, আইসিইউ, ভেন্টিলেটর, ডাক্তার-নার্স-টেকনিশিয়ানসহ স্বাস্থ্যসেবা কর্মী বৃদ্ধি, কেন্দ্রীয় অক্সিজেন সরবরাহ নিশ্চিত, ফিল্ড হাসপাতাল নির্মাণ করা; করোনাকালে সকল শ্রমজীবী মানুষকে খাদ্য ও নগদ অর্থসহায়তা, রেশন ও সুদমুক্ত ঋণ প্রদান; সকল শিল্প-শিক্ষার্থীকে করোনা টিকা দিয়ে দ্রুত শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়া; এবং করোনা মোকাবিলায় ব্যর্থ অবৈধ সরকারের পদত্যাগসহ ৫ দফা দাবিতে দেশব্যাপী বাম গণতান্ত্রিক জোটের বিক্ষোভ কর্মসূচির অংশ হিসেবে কেন্দ্রীয়ভাবে ঢাকায় আজ ১৭ আগস্ট ২০২১ বিকাল সাড়ে ৪টায় পল্টন মোড়ে সমাবেশ অনুষ্ঠিত হয়।

বাম গণতান্ত্রিক জোটের কেন্দ্রীয় সমন্বয়ক ও বাসদ কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড বজলুর রশীদ ফিরোজ এর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশ বক্তব্য রাখেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক কমরেড সাইফুল হক, সিপিবি’র সহকারী সাধারণ সম্পাদক কমরেড সাজ্জাদ জহির চন্দন, বাসদ (মার্কসবাদী) কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য কমরেড আকম জহিরুল ইসলাম, ইউনাইটেড কমিউনিস্ট লীগের সম্পাদক মন্ডলীর সদস্য কমরেড অধ্যাপক আব্দুস সাত্তার, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির সাধারণ সম্পাদক কমরেড মোশরেফা মিশু, গণসংহতি আন্দোলনের সম্পাদক মন্ডলীর সদস্য কমরেড বাচ্চু ভুইয়া, বাংলাদেশের সমাজতান্ত্রিক আন্দোলনের সভাপতি কমরেড হামিদুল হক।

সভা পরিচালনা করেন বিপ্লবী ওয়ার্কাস পার্টির পলিটব্যুরো সদস্য কমরেড আকবর খান।

সমাবেশে বক্তাগণ বলেন, সরকার ৮০ ভাগ লোককে করোনার টিকা দেওয়ার ঘোষণা দিয়েছে। কিন্তু বাস্তবায়নের কোন সুনির্দিষ্ট দিক নির্দেশনা বা রোড ম্যাপ নেই। ৮০ ভাগ লোককে দুই ডোজ টিকা দিতে কমপক্ষে ২৬ কোটি ডোজ টিকা লাগবে। কিন্তু এখনো পর্যন্ত মাত্র ৬ কোটি টিকা পাওয়ার আশ্বস পেয়েছে সরকার। বাকীটা কোথা থেকে কিভাবে আসবে তার কোন নিশ্চয়তা নাই। তাছাড়া এই আশ্বাসে করোনা মোকাবিলা করা সম্ভব নয়।
করোনার সনাক্ত ও মৃত্যুর উর্ধ্বগতি থাকলেও কোন পূর্ব প্রস্তুতি ছাড়াই সব কিছু খুলে দেওয়া হলেও শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার কোন রোড ম্যাপ সরকারের নেই। গত দেড় বছরে করোনা ও লক ডাউনে শ্রমজীবী মানুষ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ হলেও কর্মহীন ও আয় কমে যাওয়া মানুষেকে নগদ অর্থ ও খাদ্য সহায়তা দেওয়া হয়নি।
বক্তাগণ আরও বলেন, বর্তমান সরকার বিনা ভোটে ও অবৈধভাবে ক্ষমতা দখল করে রেখেছে। সরকার দেশ পরিচালনায়, করোনা প্রতিরোধে, দেশের মানুষের স্বাস্থ্যসুবিধা নিশ্চিতে এবং টিকা সংগ্রহ, উৎপাদন ও প্রদানে চরমভাবে ব্যর্থ হয়েছে। ফলে ক্ষমতায় থাকার তার কোন নৈতিক ভিত্তি নেই।
নেতৃবৃন্দ ব্যর্থ অবৈধ সরকারের পদত্যাগ ও দেশ জাতির গণতান্ত্রিক ভবিষ্যৎ নিশ্চিত করতে ঐক্যবদ্ধ বৃহত্তর আন্দোলন গড়ে তোলার জন্য সকল বাম-প্রগতিশীল গণতান্ত্রিক দেশপ্রেমিক রাজনৈতিক দল, ব্যক্তি, গোষ্ঠীর প্রতি আহ্বান জানান।

সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল পুরানা পল্টন, মুক্তাঙ্গন, জিরোপয়েন্ট হয়ে পল্টন মোড়ে এসে শেয় হয়।





টিকা এর আরও খবর

নিরাপদ ভোজ্যতেল প্রাপ্তির বাধা দূর করতে হবে নিরাপদ ভোজ্যতেল প্রাপ্তির বাধা দূর করতে হবে
সদ্য পাশ হওয়া বাজেটে মানুষের কষ্ট লাঘবের কোন বার্তা নেই সদ্য পাশ হওয়া বাজেটে মানুষের কষ্ট লাঘবের কোন বার্তা নেই
নবীগঞ্জে শিশুদের কোভিড ১৯ এর টিকার উদ্বোধন নবীগঞ্জে শিশুদের কোভিড ১৯ এর টিকার উদ্বোধন
সিলেটে স্থায়ীভাবে বন্ধ হচ্ছে ভ্যাকসিনের প্রথম ডোজ সিলেটে স্থায়ীভাবে বন্ধ হচ্ছে ভ্যাকসিনের প্রথম ডোজ
একদিনে এক কোটি কোভিড ভ্যাকসিন প্রদান কর্মসূচি’র আওতায় রাঙামাটিতে করোনার প্রথম ডোজ টিকা নিতে অসংখ্য লোকের ভীড় একদিনে এক কোটি কোভিড ভ্যাকসিন প্রদান কর্মসূচি’র আওতায় রাঙামাটিতে করোনার প্রথম ডোজ টিকা নিতে অসংখ্য লোকের ভীড়
প্রথম ডোজ টিকা নিতে কাপ্তাই স্বাস্থ্য কমপ্লেক্সে ভীড় প্রথম ডোজ টিকা নিতে কাপ্তাই স্বাস্থ্য কমপ্লেক্সে ভীড়
ঝালকাঠিতে গণটিকা কার্যক্রম সফল করতে মতবিনিময় সভা ঝালকাঠিতে গণটিকা কার্যক্রম সফল করতে মতবিনিময় সভা
রাঙামাটি শহরে কাগজপত্রবিহীন করোনা টিকা নিতে পারবে রাঙামাটি শহরে কাগজপত্রবিহীন করোনা টিকা নিতে পারবে
বিশ্বনাথে ৫৪৩৮ শিক্ষার্থীকে করোনার ভ্যাকসিন প্রদান বিশ্বনাথে ৫৪৩৮ শিক্ষার্থীকে করোনার ভ্যাকসিন প্রদান
ঝালকাঠিতে প্রধানমন্ত্রীর জন্মদিনে উপহার গণটিকা প্রদান দ্বিতীয় ডোজ ঝালকাঠিতে প্রধানমন্ত্রীর জন্মদিনে উপহার গণটিকা প্রদান দ্বিতীয় ডোজ

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)