শুক্রবার ● ২০ আগস্ট ২০২১
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » হত্যা মামলার ২ আসমীকে রাজস্থলীতে গ্রেপ্তার
হত্যা মামলার ২ আসমীকে রাজস্থলীতে গ্রেপ্তার
রাজস্থলী (রাঙামাটি) প্রতিনিধি :: রাঙামাটি রাজস্থলীতে আইন শৃঙ্খলা বাহিনী গোপন সংবাদের ভিত্তিতে রাজস্থলী উপজেলার ২ নম্বর গাইন্দ্যা ইউনিয়নের কৃষক থুইনুমং মারমা হত্যা মামলার ২ আসামীকে রাইখালী ডংনালা এলাকা থেকে গতকাল ১৯ আগস্ট বৃহস্পতিবার রাত ৯ টায় আটক করেন।
আসামীরা হচ্ছে : সুইচাপ্রু মারমা, (৪৮) সে রাঙামাটি জেলার রাইখালী ইউনিয়নের কাকড়াছড়ি এলাকার মৃত উসাপ্রু মারমার ছেলে আপরজন পাইংচিং মারমা ( ৪২) একই এলাকার আফোইমং মারমার ছেলে।
এর আগে থুইনুমং হত্যার মামলায় আরো ১জন আসামীকে গ্রেপ্তার করেছে বলে জানিয়েছেন, আইন শৃঙ্খলা বাহিনী।
রাজস্থলী থানা সূত্রে জানা যায়, ২০২০ সালের ২৬ নভেম্বর রাজস্থলী উপজেলার ২ নম্বর গাইন্দ্যা ইউনিয়নের লংগদু পাড়া এলাকার নিরহ কৃষক থুইনুমং মারমাকে অর্তকিত ভাবে সন্ত্রাসীরা ব্রাশ ফায়ার করে পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে স্থানীয়রা উদ্বার করে চট্রগ্রাম মেডিকেল কলেজে নেওয়ার পথে সে মারা যান।
এ বিষয়ে থুইনুমং মারমার মা বাদী হয়ে রাজস্থলী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
মামলা নং ০১, ২৬ নভেম্বর-২০২০, ধারা-৩০২, ৩৪ দন্ডবিধি।
এ বিষয়ে রাজস্থলী থানা ওসি মফজল আহমদ খান জানান,গত বৃহস্পতিবার রাত আনুমানিক ৯ টায় বাঙালহালিয়া আর্মি ক্যাম্পের ওয়ারেন্ড অফিসার মাহবুব ২ জন আসামীকে থানায় হস্তান্তর করেন। তাদের বিরুদ্ধে থুইনুমং মারমা হত্যায় মামলা থাকায় উভয়কে আজ শুক্রবার রাঙামাটি কোর্টে প্রেরন করা হয়েছে বলে রাজস্থলী থানার ওসি নিশ্চিত করেন।





মিরসরাইয়ে উত্তরণ’র ৭ম ঈদ উপহার বিতরণ
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে দীপেন দেওয়ান ও মীর হেলালের নিয়োগ ক্ষমতার ভারসাম্য : পাহাড়ী-বাঙালি বিভেদ থাকবে না
কাপ্তাইয়ে শিশুদের মুখে হাসি ফোটাতে ইফতার মাহফিল
হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলার ৯ ডাকাতকে চট্টগ্রামের রাউজানে জনতার গণপিটুনি
মহা বারুণী স্নানে কাপ্তাই সীতাঘাটে ভক্তদের ঢল
মিরসরাইয়ে পাহাড়ের মাটি চাপায় শ্রমিকের মৃত্যু