শিরোনাম:
●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউকে এর সাধারণ সভা অনুষ্ঠিত : সভাপতি অহিদ-সম্পাদক হাকিম ●   দূর্গম পাহাড়ে শিশুদের মাঝে শিক্ষা-সামগ্রী বিতরণ ●   আত্রাইয়ে বজ্রপাতে এক শিশুর মৃত্যু ●   ঝালকাঠিতে দুর্গাপূজা উদযাপনে জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা ●   বান্দরবানে বিএনপির সন্ত্রাস ও মাদকবিরোধী সমাবেশ ●   পার্বতীপুরে মোস্তফাপুর ইউপি ভবন পূর্বস্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন ●   কুষ্টিয়ায় ডিবি পুলিশের বিরুদ্ধে দুই যুবককে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ ●   বান্দরবানের নতুন ডিসি নাজনীন সুলতানা ●   রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন ●   নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ : আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী ●   পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা ●   ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্বে এমদাদুল হক চৌধুরী ●   রাবিপ্রবি’তে আচরণ ও শৃঙ্খলা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত ●   ফ্যামিলি কার্ড করে দেওয়ার নামে প্রতারণার অভিযোগে নারী আটক ●   রাউজানে চেকপোস্টে পিস্তল-গুলিসহ গ্রেফতার ●   আত্রাইয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নিহত-১ ●   ঝালকাঠিতে পালিত পিতার বিরুদ্ধে তরুণীকে ধর্ষণের অভিযোগ ●   বান্দরবানে দুই দিনব্যাপী সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প ●   সাংবাদিকদের সাথে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যানের শুভেচ্ছা বিনিময় ●   রাঙামাটিতে জমি বিরোধ নিয়ে ১৮ জনের বিরুদ্ধে পুলিশের চার্জশিট ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে দুটি গরু চুরি ●   মিরসরাইয়ে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ●   তায়কোয়ানডো ক্লাব কাপ চ্যাম্পিয়নশীপে রাজশাহী ১৫টি পদক জয়ী ●   আত্রাইয়ে সড়কে নিরাপত্তা নিশ্চিতকরণে পুলিশ বক্সের উদ্বোধন ●   গাজীপুরে বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ●   বড়পুকুরিয়া কয়লা খনিতে স্থায়ী নিয়োগের দাবিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   সড়কে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাতদলের সদস্য গ্রেফতার-৩ ●   পানছড়িতে পিস্তল, গুলি ও ভারতীয় মাদকসহ ২ লাখ ৬১ হাজার টাকার পণ্য জব্দ
রাঙামাটি, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
মঙ্গলবার ● ২৪ আগস্ট ২০২১
প্রথম পাতা » অপরাধ » বিশ্বনাথে বিপুল পরিমান ভারতীয় মদসহ আটক ২
প্রথম পাতা » অপরাধ » বিশ্বনাথে বিপুল পরিমান ভারতীয় মদসহ আটক ২
মঙ্গলবার ● ২৪ আগস্ট ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বিশ্বনাথে বিপুল পরিমান ভারতীয় মদসহ আটক ২

ছবি : সংবাদ সংক্রান্ত-মো. আবুল কাশেম।বিশ্বনাথ প্রতিনিধি :: সিলেটের বিশ্বনাথে ২৮৫ বোতল ভারতীয় মদসহ মাদক ব্যবসায়িকে গ্রেফতার করেছে থানা পুলিশ। মঙ্গলবার ২৪ আগষ্ট বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার লামাকাজী ইউনিয়নের আতাপুর গ্রামের সুরমা নদী পার থেকে তাদেরকে আটক করা হয়।

আটককৃতরা হলেন, উপজেলার দৌলতপুর ইউনিয়নের ছত্তিশ গ্রামের মৃত ফিরোজ বক্সের ছেলে সোহেল মিয়া (৩৫), একই গ্রামের সিএনজি অটোরিক্সা চালক ও মৃত আলী আকবরের ছেলে আনহার আলী (২৭)।

এসময় মাদক বহনকারী একটি টলার (নৌকা), একটি সিএনজি (সিলেট-থ ১২-৯২৩০) অটোরিক্সাসহ ২৮৫পিছ ভারতীয় অফিসার মদ আটক করে থানায় নিয়ে আসে একদল পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে থানার ওসি গাজী আতাউর রহমানের নিদের্শে উপজেলার লামাকাজী আতাপুর গ্রামের সুরমা নদীর তীর থেকে ২১৮ পিচ অফিসার চয়েজ, ২২ পিচ মেকডুয়েল ও ৪৫ পিচ এসিব্লাক ভারতীয় মদসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। যার অনুমান মুল্য ১লক্ষ টাকা।

মদ ও মাদক ব্যবসায়ী দু’জনকে আটকের সত্যতা জানিয়ে বিশ্বনাথ থানার ওসি গাজী আতাউর রহমান বলেন, জিজ্ঞাসাবাদ শেষে আটককৃতদের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাদেরকে জেল হাজতে প্রেরণ করা হবে।

এব্যাপারে বিশ্বনাথ থানার অফিসার ইনচার্জ (ওসি) গাজী আতাউর রহমান জানান, ২৮৫ বোতল মদসহ দু’জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

ওসমানীনগরে যুবককে অপহরণ করে মারধর-লুট, আটক ৪

বিশ্বনাথ :: সিলেটের ওসমানীনগরের দয়ামীর বাজার থেকে মাছুম আহমদ (২১) নামের এক যুবককে অপহরণ করে নিয়ে একই উপজেলার ঘোষগাঁও গ্রামের একটি বাড়িতে আটকে রেখে মারধর ও লুট করার অভিযোগ পাওয়া গেছে। অপহৃত মাছুম আহমদ বিশ্বনাথ উপজেলার রামপাশা ইউনিয়নের রামপাশা কোনাউড়া গ্রামের মৃত ইনাই আলীর পুত্র। টাকা-পয়সা লেনদেনের বিষয়কে কেন্দ্র করে এঘটনা সংঘটিত হয়েছে বলে একটি সূত্রে জানা গেছে।

মারধরের পর মাছুমকে সেখান থেকে সিএনজি অটোরিক্সা যোগে বিশ্বনাথে নিয়ে আসার পথিমধ্যে তার (মাছুম) হাক-চিৎকারে থানার সম্মুখে স্থানীয় জনসাধারণ তাদের বহনকারী সিএনজি অটোরিক্সার গতিরোধ করে অপহৃত মাছুমসহ তাকে অপহরণকারী ৪ জনকে থানায় নিয়ে যান। ঘটনাস্থল ওসমানীনগর হওয়ায় বিশ্বনাথ থানা পুলিশ তাদেরকে সেখানে (ওসমানীনগর থানায়) প্রেরণ করে। এরপর মাছুম আহমদ আটককৃত ওই ৪ জনকে অভিযুক্ত করে ওসমানীনগর থানায় মামলা দায়ের করেন। মামলা নং ১২ (তাং ২২.০৮.২১ইং)।

মামলার অভিযুক্তরা হলেন- বিশ্বনাথ উপজেলার দৌলতপুর ইউনিয়নের উত্তর দৌলতপুর গ্রামের রশিদ আলীর পুত্র নূর ইসলাম (৫৫), সাহিদ আলীর পুত্র লুৎফুর রহমান (৩৮), বাছন মিয়া (৩৮) ও দক্ষিণ দশপাইকা গ্রামের মৃত মদরিছ আলীর পুত্র রিপন মিয়া (৩০)। মামলায় আরো ৩/৪ জনকে অজ্ঞাতনামা অভিযুক্ত করা হয়েছে।

মামলার এজাহারা বাদী উল্লেখ করেছেন, গত ২১ আগস্ট বিকেল ৪.১৫ মিনিটের সময় অভিযুক্ত বাছন মিয়া তার ব্যবহৃত মোবাইলে বাদীর মোবাইলে কল দিয়ে টাকা-পয়সা লেনদেনের ব্যাপারে কথা বলার জন্য ওসমানীনগর উপজেলার দয়ামীর বাজারে আসতে বলে। গ্রেপ্তারকৃত বাছন বাদীর পূর্ব পরিচিত হওয়া মাছুম দয়ামীর বাজারে আসেন।

মাছুম দয়ামীরে যাওয়ার পর বাছন তাকে (মাছুম) জানায় ঘোষগাঁওস্থ তার (বাছন) শ্বশুড় বাড়িতে গিয়ে লেনদেনের কথা বলবে বলে সেখানে নিয়ে যায়। সেখানে পৌঁছামাত্র অভিযুক্তরা চিৎকার দিয়ে চোর চোর বলে মাছুমকে একটি রুমে আটকে রেখে আরো ৩/৪ অজ্ঞাতনামা ব্যক্তিকে সাথে নিয়ে লাঠিসোটা দিয়ে বাদীকে মারধর শুরু করে।

এসময় বাদীকে অভিযুক্তরা হুমকি দেয় হাক-চিৎকার করলে প্রাণে মেরে মেলবে বলে হুমকি দেয় অভিযুক্তরা। মারধর করার পর বাদীর পকেটে থাকা প্রায় ৩ হাজার টাকা অভিযুক্ত বাছন নিয়ে যায়। মারধরের কিছু সময় পর অভিযুক্তরা বাদীকে নিয়ে অজ্ঞাতনামা স্থানের উদ্দেশ্যে যাত্র করে। রাত প্রায় ৮টার দিকে পরিচিত লোকজন ও বিশ্বনাথ থানা দেখতে বাদী হাক-চিৎকার শুরু করেন।

এসময় স্থানীয় লোকজন তাদের বহনকারী সিএনজি অটোরিক্সার গতিরোধ করে তাদেরকে বিশ্বনাথ থানায় নিয়ে যান। সেখানে ঘটনার বিবরণ শুনে তাদের সবাইকে ওসমানীনগর থানায় প্রেরণ করে বিশ্বনাথ থানা পুলিশ।

এব্যাপারে বিশ্বনাথ থানার অফিসার ইনচার্জ (ওসি) গাজী আতাউর রহমান বলেন, ঘটনাস্থল ওসমানীনগর থানায় হওয়ার কারণে তাদেরকে সেখানে প্রেরণ করা হয়েছে।

এঘটনায় থানায় মামলা দায়েরের সত্যতা স্বীকার করেছেন ওসমানীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) শ্যামল বণিক।





অপরাধ এর আরও খবর

পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা
ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড
ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড
ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ) রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার
ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই
প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার
রাঙামাটিতে চার জনের যাবজীবন রাঙামাটিতে চার জনের যাবজীবন
শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩ শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)