শিরোনাম:
●   রাঙামাটিতে জেলা উন্নয়ন কমিটির সভা অনুষ্ঠিত ●   ভারত থেকে ৭২ দফায় পার্বতীপুরে এলো ৪৭ লাখ ৫ হাজার ৮৮০ লিটার ডিজেল ●   সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি বিকৃত করে ফেইজবুকে অপপ্রচার চালানো হচ্ছে ●   শুধু সভা করে সময় নষ্ট করলে চলবে না :গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ●   ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড ●   আত্রাইয়ে ঝুঁকিপূর্ণ ব্রিজে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল,দুর্ঘটনার আশংকা ●   প্রকাশ কুসুম বড়ুয়া কে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক পদে নিযুক্ত ●   ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার এজেন্ট হৃদয় গ্রেফতার, ১৭ জনের বিরুদ্ধে মামলা ●   রেডব্রিজ কমিউনিটি ট্রাস্ট ইউকে’র প্রস্তুতি সভা অনুষ্ঠিত ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠন থেকে শ্যামল চৌধুরী বহিষ্কার ●   কুষ্টিয়া কুমারখালীতে ২২ বছর ধরে চলছে বিনামূল্যের চক্ষু সেবা ক্যাম্প ●   পার্বতীপুর ৯২ রাউন্ড গুলি উদ্ধার: নেপথ্যে কারা, উঠছে নানা প্রশ্ন ●   ঈশ্বরগঞ্জে জাতীয় যুবশক্তি’র আহ্বায়ক কমিটি ●   রাউজানে বিদ্যুৎস্পৃষ্ট যুবকের মৃত্যু ●   মিরসরাইয়ে ইয়াবা সহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার ●   গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন ●   সুমনালঙ্কার মহাথেরোর মহাপ্রয়াণে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর শোক ●   বিশ্ব বাস্তবতায় জাতিসংঘের ঘোষিত ছয় অগ্রাধিকার ●   কাউখালীতে রাঙামাটি জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের বিএনপির সংবর্ধনা ●   পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় তিন নতুন কমিটি স্বাগত জানিয়ে বান্দরবানে পিসিএনপির সংবাদ সম্মেলন ●   পাহাড়ের শান্তিতে বিএনপি সরকারের বড় উদ্যোগ : প্রধানমন্ত্রীকে পিসিএনপির অভিনন্দন ●   হৃদরোগে আক্রান্ত ৬ মাসের শিশু অভ্রনীলের পাশে বাবৌযুপ ●   এমপি মাজেদ বাবুর সুস্থতা কামনায় দোয়া মাহফিল ●   আত্রাইয়ে মসজিদ নির্মাণের অজুহাতে ব্যক্তিগত জমি দখল ●   যুক্তরাজ্যের এনফিল্ডে ব্রিটিশ বাংলাদেশি কাপ অনুষ্ঠিত ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে লার্ভানাশক স্প্রে কার্যক্রম শুরু ●   ওয়ারেন্ট তামিলে ময়মনসিংহ জেলায় সেরা এএসআই শাহ্ আলম ●   মধ্যপাড়া খনিতে উৎপাদনের গতি ফিরেছে, রাজস্বে নতুন সম্ভাবনা : বাধা রেলপথ
রাঙামাটি, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
মঙ্গলবার ● ২৪ আগস্ট ২০২১
প্রথম পাতা » গাইবান্ধা » নারী নির্যাতন প্রতিরোধ দিবস ঘোষণার দাবিতে গাইবান্ধায় বিক্ষোভ
প্রথম পাতা » গাইবান্ধা » নারী নির্যাতন প্রতিরোধ দিবস ঘোষণার দাবিতে গাইবান্ধায় বিক্ষোভ
মঙ্গলবার ● ২৪ আগস্ট ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

নারী নির্যাতন প্রতিরোধ দিবস ঘোষণার দাবিতে গাইবান্ধায় বিক্ষোভ

ছবি: সংবাদ সংক্রান্ত-সাইফুল মিলন।সাইফুল মিলন, স্টাফ রিপোর্টার :: ইয়াসমিন হত্যা দিবস উপলক্ষে ২৪ আগস্টকে রাষ্ট্রীয়ভাবে নারী নির্যাতন প্রতিরোধ দিবস হিসেবে ঘোষণার দাবিতে বাংলাদেশ নারীমুক্তি কেন্দ্র গাইবান্ধা জেলা শাখার উদ্যোগে নিজস্ব কার্যালয়ে এক নারী সমাবেশ অনুষ্ঠিত হয়।

মঙ্গলবার ২৪ আগস্ট সকালে সংগঠনের জেলা সভাপতি সুভাসিনী দেবীর সভাপতিত্বে বক্তব্য রাখেন কাজী আবু রাহেন শফিউল্যাহ খোকন, সংগঠনের সাধারণ স¤পাদক নিলুফার ইয়াসমিন শিল্পী, রাহেলা সিদ্দিকা, মাসুদা আকতার, উম্মে নিলুফার তিন্নি প্রমুখ।

বক্তারা বলেন, ১৯৯৫ সালের এই দিনে দিনাজপুরের কিশোরী ইয়াসমিনকে একদল পুলিশ পৈশাচিকভাবে গণধর্ষণ করে হত্যা করে। প্রতিরোধ গড়ে ওঠে দিনাজপুরসহ সারাদেশে। আন্দোলন সংগ্রামে পুলিশের গুলিতে অনেকে শহীদী মৃত্যু বরণ করে এবং হত্যাকারীদের ফাঁসি হয়।

সেই শহীদদের স্মরণ ও সেই চেতনাকে ধারন করে সেদিন সম্মিলিত নারী সমাজ এই দিনটিকে রাষ্ট্রীয়ভাবে নারী নির্যাতন প্রতিরোধ হিসাবে ঘোষনার দাবি জানান। সেই দাবি আজও অপুরিত। বক্তারা অবিলম্বে এই দিনটিকে রাষ্ট্রীয়ভাবে নারী নির্যাতন প্রতিরোধ দিবস হিসেবে ঘোষণার আহবান জানান।

সেই সাথে ঘরে -বাইরে, গণ ও সামাজিক যোগাযোগ মাধ্যমে নারীর উপর যৌন ও সহিংস আক্রমণ বন্ধ সহ মাদক-জুয়া-পর্নোগ্রাফি, নাটক-সিনেমা ও বিজ্ঞাপনে নারী কে পন্য হিসেবে উপস্থাপন, নারী-শিশু নির্যাতন-হত্যা ও মৌলবাদ সাম্প্রদায়িকতার বিরুদ্ধে গণআন্দোলন গড়ে তোলার আহবান জানান।

সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে জেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)