শিরোনাম:
●   টেক্সটাইল নিয়ে আন্তর্জাতিক ক্রেতাদের কথা জানালেন সুপ্রিম কেমির চেয়ারম্যান কাজী মিরাজুজ্জামান ●   সম্প্রীতি রক্ষায় আলেম-ওলামাদের করণীয় নিয়ে রাঙামাটিতে ইফার সভা ●   আত্রাইয়ের পতিসর-সমসপাড়া সড়কের বেহাল দশায় জনদুর্ভোগ চরমে ●   ঝালকাঠিতে পৃথক সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত, আহত ৩০ ●   বান্দরবানের শৈলপ্রপাত ঝর্ণা থেকে নিখোঁজ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার ●   বান্দরবানের লামা-আলীকদম সড়কে বাসচাপায় পুলিশ সদস্য নিহত ●   বান্দরবানে সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ, আদালতের স্থগিতাদেশ, তদন্ত কমিটি গঠন ●   ঝালকাঠি যুবদলের দুই নেতার পদ স্থগিত ●   বগুড়ায় অসুস্থ রোগীদের দেখতে হাসপাতালে সাবেক এমপি লালু ●   দেশের প্রথম জগতি রেলস্টেশটির রেল দিবসেও নেই আয়োজন ●   ঈশ্বরগঞ্জে ছেলের মারধরে মায়ের মৃত্যু, পলাতক ছেলে ও পুত্রবধূ ●   এনডিএম এর রাঙামাটি জেলা আহবায়ক কমিটির অনুমোদন ●   ঝালকাঠির দুই বিচারক হত্যার ২১ বছর আজ : শোক র‌্যালি ও আলোচনা সভা ●   রাবিপ্রবি’র ভিসি বাংলাদেশ কেমিক্যাল সোসাইটির ৪২তম বার্ষিক সম্মেলনে যোগদান ●   রাঙামাটি সমিতির আত্মপ্রকাশ ●   পার্বতীপুরে পৃথক ঘটনায় তিনজনের মৃত্যু ●   উন্নয়নের মাধ্যমেই পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা করতে চান প্রধানমন্ত্রী তারেক রহমান : মীর হেলাল ●   শীতের আগমনী হাওয়া, লেপ-তোষক তৈরিতে ব্যস্ত কারিগররা ●   মিরসরাইয়ে ৩৭ তম উদয়ন মেধাবৃত্তি পরীক্ষায় ৯ শতাধিক শিক্ষার্থীর অংশ গ্রহন ●   রাঙামাটি জেলা পরিষদ কর্তৃক কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ●   ঈশ্বরগঞ্জে অবৈধ বালু উত্তোলন, কারাদণ্ড ও জরিমানা ●   উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে টেকসই অর্থায়ন নিশ্চিতের আহ্বান ●   ঈশ্বরগঞ্জে ইউপি সদস্য ও সাবেক ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   আত্রাইয়ে তাসনীম এগ্রো এন্ড ফুডসের প্রথম আউটলেট উদ্বোধন ●   মিরসরাইয়ে ২০ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ৫, সাজা ৪ জনের ●   ঝালকাঠিতে সুজনের দুই যুগ পূর্তি উপলক্ষে আলোচনা সভা ●   রাঙামাটিতে ছাত্রলীগ-যুবলীগের ১০ জন গ্রেপ্তার ●   ডলুছড়া মহামুনি সর্বজনীন বৌদ্ধ বিহারে ১৯তম কঠিন চীবর দান উৎসব উদযাপন ●   রাঙামাটি জেলা পরিষদে নতুন নির্বাহী প্রকৌশলীর দায়িত্বে সুমন তালুকদার ●   রাঙামাটি গণসংহতি আন্দোলনের আহবায়ক উজ্জ্বল চাকমা গ্রেফতার
রাঙামাটি, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
মঙ্গলবার ● ২৪ আগস্ট ২০২১
প্রথম পাতা » কৃষি » মিরসরাইয়ে শিক্ষা প্রতিষ্ঠানে গাছের চারা বিতরণ
প্রথম পাতা » কৃষি » মিরসরাইয়ে শিক্ষা প্রতিষ্ঠানে গাছের চারা বিতরণ
মঙ্গলবার ● ২৪ আগস্ট ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

মিরসরাইয়ে শিক্ষা প্রতিষ্ঠানে গাছের চারা বিতরণ

ছবি : সংবাদ সংক্রান্ত-আকতার হোসেন। মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি :: মিরসরাইয়ে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ফলদ, ওষুধি ও বনজ গাছের চারা বিতরণ করা হয়েছে।
আজ মঙ্গলবার ২৪ আগষ্ট জোহরা এগ্রো ফার্মস ও নার্সারীর উদ্যোগে এসব চারা বিতরণ করা হয়। উপজেলার নিজামপুর সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ, প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজ, মিরসরাই বিশ্ববিদ্যালয় কলেজ, বারইয়ারহাট বিশ্ববিদ্যালয় কলেজ, মহাজনহাট ফজলুর রহমান স্কুল এন্ড কলেজ, আবুতোরাব ফাজিল মাদ্রাসা, বজলুছ ছোবহান উচ্চ বিদ্যালয়ে পাঁচ শতাধিক চারা বিতরণ করা হয়।
এসময় নিজামপুর সরকারি কলেজের অধ্যক্ষ রফিক উদ্দিন, প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজের অধ্যক্ষ নুরুল আফচার, বারইয়ারহাট বিশ্ববিদ্যালয় কলেজের উপাধ্যক্ষ প্রদীপ কুমার দে, মিরসরাই বিশ্ববিদ্যালয় কলেজের উপাধ্যক্ষ নাসির উদ্দিন, প্রভাষক সাইফুল হক সিরাজী, মহাজনহাট ফজলুর রহমান স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ সোহরাব হোসেন, আবুতোরাব ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ শফিকুল ইসলাম, মিরসরাই প্রেসক্লাবের সাবেক সভাপতি নুরুল আলম, জোহরা এগ্রো ফার্মস ও নার্সারীর সত্ত্বাধিকারী ওমর শরিফ, প্রকৌশলী শাখাওয়াত হোসেন পলাশ, আইনুল কবির রিপন ও জিয়া উদ্দিন ফরহাদ উপস্থিত ছিলেন।
জোহরা এগ্রো ফার্মস ও নার্সারীর সত্ত্বাধিকারী ওমর শরিফ বলেন, গাছ আমাদের পরম উপকারী বন্ধু। গাছ অক্সিজেন দেওয়ার পাশাপাশি ফল ও মূল্যবান কাঠ দেয়। সবার উচিত অন্তত একটি হলেও ফলজ, বনজ ওষুধি গাছের চারা রোপন করা। আমরা শুধু ব্যবসা নয় সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে বৃক্ষরোপন কর্মসূচী হাতে নিয়েছি। বৃক্ষরোপন কর্মসূচী অব্যাহত থাকবে। নিজামপুর সরকারি বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ রফিক উদ্দিন বলেন, সমাজে যতোগুলো মানবিক কাজ আছে তার মধ্যে বৃক্ষরোপন অন্যতম। গাছ আমাদের অক্সিজেন দেওয়ার পাশাপাশি পরিবেশের ভারসাম্য রক্ষা করে। বর্ষাকালে বৃক্ষরোপনের উত্তম সময়। জোহরা এগ্রো ফার্মস ও নার্সারী কর্তৃপক্ষকে ধন্যবাদ বৃক্ষরোপণের মতো এমন কর্মসূচী নেওয়ার জন্য।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)