বৃহস্পতিবার ● ২৬ আগস্ট ২০২১
প্রথম পাতা » প্রধান সংবাদ » সলঙ্গায় বাস-কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে কাভার্ড ভ্যান চালক নিহত, আহত ৫
সলঙ্গায় বাস-কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে কাভার্ড ভ্যান চালক নিহত, আহত ৫
সিরাজগঞ্জ প্রতিনিধি :: সিরাজগঞ্জের সলঙ্গায় বাস-কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে কাভার্ড ভ্যানের চালক নিহত। এতে আহত হয়েছেন অন্তত ৫ জন। আজ বৃহস্পতিবার সকাল পৌনে ৭টার দিকে হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কে র্যাব-১২ প্রধান কার্যলয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে ।
নিহত কাভার্ড ভ্যান চালক মংওয়াইচিং মারমা রাঙ্গামাটির কাপ্তাইয়ের সীতাপাহাড় এলাকার হ্লাচাইপ্রু মারমার ছেলে।
হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি শাহজাহান আলী জানান, সকালে ঢাকাগামী কাভার্ড - নাটোরগামী যাত্রীবাহি বাস হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কে র্যাব-১২ প্রধান কার্যলয়ের সামনে মুখোমুখি সংঘর্ষে কাভার্ড ভ্যানের চালক মংওয়াইচিং মারমা ঘটনাস্থলেই মারা গেছে। এঘটনায় চালকের সহকারীসহ ৫ জন আহত হয়েছে।
ফায়ার সার্ভিস ও হাইওয়ে থানার সহযোগিতায় লাশ উদ্ধার করা হয়েছে। মরদেহ ও দুর্ঘটনা কবলিত বাস- কাভার্ড ভ্যান থানা হেফাজতে রাখা হয়েছে।





জনস্বাস্থ্য সুরক্ষায় খাদ্য প্যাকেটে হস্তক্ষেপমুক্ত সতর্কতা লেবেল চালুর দাবি
বিএনপি সরকারের ০৮ মাস পূর্তিতে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের বিবৃতি
আত্রাইয়ের ৫৪টি মণ্ডপে চলছে দুর্গাপূজার প্রস্তুতি
রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা
সুগন্ধার বুকে নৌকাবাইচ, আবহমান বাংলার ঐতিহ্যে মুখর ঝালকাঠি
ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ
রাঙামাটিতে পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত-৪
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
কাপ্তাই লেকে ৩মাস ১৫দিন নিষেধাজ্ঞা শেষে মাছ ধরা শুরু