শিরোনাম:
●   ছুটির রাতে খোলা ভূমি অফিস, ভেতরে তহশিলদার ●   সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে বিটিএমএ এবং বিজিএমইএ ●   ঈশ্বরগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ে দুর্ধর্ষ চুরি ●   রাউজানে আগুনে পুড়ে ছাই ভ্যান কৃষকের স্বপ্ন ●   ঈশ্বরগঞ্জে বজ্রপাতে কৃষকের মৃত্যু : আহত-২ ●   মিরসরাইয়ে ১৮শত পিস ইয়াবাসহ দুই রোহিঙ্গা গ্রেপ্তার ●   রাঙ্গুনিয়াতে ল্যাঙ্গুয়েজ ক্লাবের শুভ উদ্বোধন ●   জনগণই দেশের আসল মালিক, দল-ধর্ম-বর্ণ নির্বিশেষে সেবা নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য : প্রতিমন্ত্রী মীর হেলাল ●   কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন ●   রাঙামাটিতে বিক্রিয় কালে হরিণের মাংস জব্দ করল দক্ষিণ বন বিভাগ ●   পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার ●   বান্দরবানে রুমায় মোটরসাইকেল খাদে পড়ে দুই পর্যটকের মৃত্যু ●   জুমার নামাজ আদায়ের মাধ্যমে ২০০তম মসজিদ সফর করলেন শিমুল ●   নারী ও শিশুর প্রতি সহিংসতা : সামাজিক বাস্তবতা ও উত্তরণের পথ ●   সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন ইউকে আংশিক কমিটি ঘোষণা ●   বীর মুক্তিযোদ্ধা শহীদুল ইসলামের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন ●   রক্তেকেনা জুলাই অভ্যুত্থান কোনভাবেই ব্যর্থ হতে দেয়া যাবেনা ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের ৩১ সদস্য বিশিষ্ট আলীকদম উপজেলা কমিটি গঠন ●   ত্যাগ-তিতিক্ষার রাজনীতিতে তিন দশক পাড় করেছে বিএনপির নেতা নান্নু ●   জুলাই গণঅভ্যুত্থানে নারীদের ঐতিহাসিক অবদানকে এই সমাজ ও রাষ্ট্র ধারণ করতে পারেনি ●   লাল পেইন্টার পাসপোর্ট পেলেন রাঙ্গুনিয়ার সাকিব ●   ৩০ জুলাই জাতীয় প্রেসক্লাবে ” ২০২৪ এর গণঅভ্যুত্থান- নারীর অধিকার ও মুক্তির গতিপথ ” শীর্ষক আলোচনা সভা ●   রনি’র চলন্ত গাড়িতে ফিল্মি স্টাইলে গুলি ●   জমে উঠেছে ঝালকাঠির ভাসমান পেয়ারার হাট ●   চুয়েটের প্রয়াত শিক্ষার্থী অর্ণব সাহার স্মরণে শোক সভা ●   ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই ●   কেপিএমে উন্মুক্ত নক আউট মিনিবার ফুটবল টুর্ণামেন্টেের উদ্বোধনী খেলায় ফকিরাঘোনা বিজয়ী ●   ঝালকাঠিতে কন্যাশিশুর অধিকার সুরক্ষা ও বাল্যবিবাহ প্রতিরোধে অবহিতকরণ সভা অনুষ্ঠিত ●   পার্বতীপুরে তুলাচাষীদের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ ●   প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার
রাঙামাটি, বুধবার, ৫ আগস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বৃহস্পতিবার ● ২৬ আগস্ট ২০২১
প্রথম পাতা » খুলনা বিভাগ » ঝিনাইদহে বাস শ্রমিক আটকের প্রতিবাদে মহাসড়ক অবরোধ
প্রথম পাতা » খুলনা বিভাগ » ঝিনাইদহে বাস শ্রমিক আটকের প্রতিবাদে মহাসড়ক অবরোধ
বৃহস্পতিবার ● ২৬ আগস্ট ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ঝিনাইদহে বাস শ্রমিক আটকের প্রতিবাদে মহাসড়ক অবরোধ

ছবি : সংবাদ সংক্রান্ত-জাহিদুর রহেমান তারিক।জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহ প্রতিনিধি :: ইজিবাইক আটক ও টাকা আদায়ের অভিযোগে বৃহস্পতিবার ঝিনাইদহ বাস মালিক ও শ্রমিক ইউনিয়নের দুই সদস্য আটক করে পুলিশ। এ ঘটনার প্রতিবাদে মহাসড়ক অবরোধ করে বাস শ্রমিকরা। বৃহস্পতিবার বেলা ১২টা থেকে এ সড়ক অবোরধ করা হয়। এতে ঝিনাইদহের সাথে মাগুরা, যশোর, চুয়াডাঙ্গা ও কুষ্টিয়াসহ সারা দেশের যান চলাচল প্রায় দু’ঘন্টা বন্ধ থাকে। ফলে যাত্রী সাধারনরা পড়ে চরম দুর্ভোগে। প্রায় দু’ঘন্টা সড়ক অবরোধের পর জেলা প্রশাসন ও পুলিশের আশ্বাসে সড়ক অবরোধ তুলে নেয় শ্রমিকরা। অভিযোগ পাওয়া গেছে, জলো শহরের বিভিন্ন প্রবেশ মুখে বাস মালিক সমিতি ও বাস মিনিবাস শ্রমিক ইউনিয়নের নেতারা তল্লাসী বসিয়ে ইজিবাইক আটক করে। আটককৃত ইজিবাইক ধরে মালিক সমিতির অফিসে এনে টাকা নিয়ে ছেড়ে দেওয়া হয়। এমন অভিযোগ করেন গ্রাম থেকে আসা ইজিবাইক চালকরা। একাধিক ইজিবাইক চালক অভিযোগ করেন তারা রোগী নিয়ে বা গ্রাম থেকে বৃদ্ধ মানুষদের টিকা দিতে ঝিনাইদহ শহরে প্রবেশের সময় তাদের ইজিবাইক আটক করে টাকা আদায় করা হয়। প্রতিদিনি এভাবে হাজার হাজার টাকা ওঠানো হলেও আইনশৃংখলা রক্ষাকারী বাহিনী কোন পদক্ষেপ গ্রহন করে না বলে অভিযোগ। সাবেক পুলিশ সুপার হাসানুজ্জামান এ ধরণের চাঁদাবাজী ও শ্রমিক বিট সব বন্ধ করে দিলেও তা আবার চালু হয়েছে। জেলা ট্রাফিক পুলিশ এর ধৈতা নিয়ে প্রশ্ন তুলেছে। ট্রাফিক পরিদর্শক সালাউদ্দীন এ বিষয়ে জানান, একমাত্র পুলিশ ছাড়া কারো যানবাহন আটক করার রাইট নাই। যারা করেন তারা অবৈধ ভাবে করেন। তিনি বলেন বৃহস্পতিবার আসলে কি ঘটনা ঘটেছিল তা সম্পর্কে তিনি অবগত নন। ঝিনাইদহ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আবুল বাশার জানান, ইজিবাইক আটকের ক্ষমতা শ্রমিকদের নেই। যদি আইনশৃংখলা কমিটির রেজুলেশন থাকে তবেই বৈধতা পাবে। তার আগে ইজিবাইক আটক বা টাকা আদায় করা যাবে না। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সেলিম রেজা জানান, এ বিষয়ে জেলা প্রশাসক একটি সমাধান দিয়েছেন। কোন সংগঠন বিট বসিয়ে যানবাহন আটক করতে পারবে না। ঝিনাইদহ বাস মিনিবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি ওয়ালিয়ার রহামান জানান, শহরের চুয়াডাঙ্গা বাস স্টান্ডে ইজি বাইকে যাত্রী উঠানো নিয়ে ইজি বাইক ও বাস শ্রমিকের মধ্যে বাকবিতান্ডার সৃষ্টি হয়। এক পর্যায়ে পুলিশ বাস মালিক সমিতির নেতা শান্তি কুমার দাস ও শ্রমিক নেতা ইমরান হোসেনকে আটক করে। আটকের খবর ছড়িয়ে পড়লে শহরের আরাপপুর, টার্মিনাল, বাইপাস ও চুয়াডাঙ্গা বাসস্ট্যান্ডে অবস্থান নেয়। পরে শ্রমিকদের পুলিশ ছেড়ে দিলে দুই ঘন্টা পর অবরোধ তুলে নেওয়া হয়। ঝিনাইদহ সদর থানার ওসি শেখ মো: সোহেল রানা বলেন, শ্রমিকদের সাথে পুলিশের একটু ভুলবোঝাবুঝি হয়েছিল। আলোচনার এক পর্যায়ে উভয় পক্ষের সমঝোতার মাধ্যমে তাদের ছেড়ে দেওয়া হয়। পরে তারা সড়ক অবরোধ তুলে নেয়।

সাধুহাটি এলাকার চেকপোস্ট ৬’শ ৪০ গ্রাম স্বর্ণালংকারসহ আটক ১
ঝিনাইদহ :: ঝিনাইদহে পাচারের সময় ৬’শ ৪০ গ্রাম ওজনের স্বর্ণালংকারসহ ফয়সাল আহমেদ নামের জনকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। বৃহস্পতিবার সকালে ঝিনাইদহ সদর উপজেলার সাধুহাটি মোড় থেকে তাকে আটক করা হয়। আটককৃত ফয়সাল আহমেদ কুমিল্লার চান্দিনা উপজেলার হাশিমপুর গ্রামের সহিদ উল্লাহ’র ছেলে। ঝিনাইদহ ডিবি পুলিশের ওসি আনোয়ার হোসেন জানান, চুয়াডাঙ্গা থেকে ঢাকায় স্বর্ণপাচার হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে ঝিনাইদহ-চুয়াডাঙ্গা মহাসড়কের সাধুহাটি এলাকায় চেকপোস্ট বসানো হয়। এসময় চুয়াডাঙ্গা থেকে ফরিদপুরগামী সাথী এক্সপ্রেস নামের একটি বাসে তল্লাসী চালানো হয়। তল্লাসীকালে সন্দেহ হলে ফয়সাল নামের এক যুবককে আটক করা হয়। পরে তার দেহ তল্লাসী করে উদ্ধার করা ৬’শ ৪০ গ্রাম ওজনের স্বর্ণালংকার। চুয়াডাঙ্গা থেকে এই স্বর্ণালংকার ঢাকায় পাচার করা হচ্ছিল বলে প্রাথমিক ভাবে ধারণা করছে পুলিশ। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছিল।

কাগজপত্র বিহীন ও হেলমেট ব্যাতিত মোটরসাইকেল আরোহীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত
ঝিনাইদহ :: ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলায় সড়ক দূর্ঘটনা রোধকল্পে ট্রাফিক পুলিশের বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে। বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার কবিরপুর মোড়,চৌরাস্তা মোড় সহ শহরের বিভিন্ন স্থানে এ অভিযান পরিচালনা করে ঝিনাইদহ ট্রাফিক পুলিশ। ঝিনাইদহ জেলা পুলিশ সুপার মুনতাসিরুল ইসলামের নির্দেশে ট্রাফিক ইন্সপেক্টর সালাউদ্দিনের নেতৃতে সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করে মটোরযান অধ্যাদেশ আইনে কাগজপত্র বিহীন মোটরসাইকেল ও হেলমেট না থাকায় ২১ টি মোটরসাইকেল আটক ও ২৫ টি মামলা দায়ের ও জরিমানা করা হয়। এব্যপারে ঝিনাইদহ ট্রাফিক ইন্সপেক্টর সালাউদ্দিন জানান, সড়ক দুর্ঘটনা বৃদ্ধি পাওয়ায় কাগজপত্র বিহীন মোটরসাইকেল ও হেলমেট ব্যাতিত মোটরসাইকেল আরোহীদের বিরুদ্ধে নিয়মিত এ অভিযান অব্যাহত থাকবে।

এবার ঘুষ ছাড়াই বয়স্ক-বিধবা ভাতার কার্ড হবে
ঝিনাইদহ :: ঘরে বসে নিজেই অনলাইনে আবেদন করুন। বয়স্ক-বিধবা ভাতার কার্ড শতভাগ নিশ্চিত করনের কাজ চলছে। যেহেতু সরকারীভাবে সকল বৈধ আবেদনকারী ভাতাভোগী হবেন, সে সুযোগে কিছু পাতিনেতা, গ্রাম্য মোড়ল- মাতব্বর হাফ ছেড়ে বাঁচলেন। পূর্বে গ্রহণ করা ২/ ৫ হাজার টাকা আর ফেরত দেয়া লাগলোনা। কিন্তু দুঃখজনক সত্য যে, পৌরসভাসহ ১৪টি ইউনিয়নে এখনো টাকা গ্রহণ বন্ধ হয়নি কারন, শতভাগ ভাতা হচ্ছে নিশ্চিত জেনেই এবার টাকা গ্রহণ সহজ হয়েছে। তবে দালালদের খপ্পর থেকে দূরে থাকতে উপজেলা প্রশাসন ও সমাজসেবা অফিস থেকে ব্যাপক প্রচারনা চালানো হয়েছে। গ্রাম এলাকা, হাটবাজার, মসজিদ- মন্দির সর্বত্র প্রচার হয়েছে সরকারি নিয়মবিধি। তবুও থামছেনা দালালদের দৌরাত্ম।





খুলনা বিভাগ এর আরও খবর

কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন
শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা
কুষ্টিয়ায় লেক ভরাট করে পার্ক নির্মাণের অভিযোগ কুষ্টিয়ায় লেক ভরাট করে পার্ক নির্মাণের অভিযোগ
অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে
কুষ্টিয়ার লাহিনী বটতলায় রহস্যজনক বিস্ফোরনে আহত-১ কুষ্টিয়ার লাহিনী বটতলায় রহস্যজনক বিস্ফোরনে আহত-১
কুষ্টিয়াতে মাজার ভাংচুর ও হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি কুষ্টিয়াতে মাজার ভাংচুর ও হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি
সেনা সদস্য পরিচয়ে কণ্যাকে জিম্মি করে টাকা স্বর্ণালঙ্কার হাতিয়ে নেওয়ার অভিযোগ সেনা সদস্য পরিচয়ে কণ্যাকে জিম্মি করে টাকা স্বর্ণালঙ্কার হাতিয়ে নেওয়ার অভিযোগ
ঝিনাইদহে বিএনপি’র নেতা কর্মীদের পিটিয়ে হাসপাতালে পাঠালো আ.লীগ নেতা কর্মীরা ঝিনাইদহে বিএনপি’র নেতা কর্মীদের পিটিয়ে হাসপাতালে পাঠালো আ.লীগ নেতা কর্মীরা
কুষ্টিয়ায় বৃদ্ধার গলাকাটা মৃতদেহ উদ্ধার কুষ্টিয়ায় বৃদ্ধার গলাকাটা মৃতদেহ উদ্ধার
মেহেরপুর শিক্ষা প্রকৌশলীর বিরুদ্ধে টেন্ডার বাণিজ্যের অভিযোগ মেহেরপুর শিক্ষা প্রকৌশলীর বিরুদ্ধে টেন্ডার বাণিজ্যের অভিযোগ

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)