শিরোনাম:
●   আত্রাইয়ে সড়ক দুর্ঘটনায় কিশোর নিহত ●   পার্বতীপুরে প্রধান শিক্ষককে পিটিয়ে হত্যার ঘটনায় আটক-২ ●   ঈশ্বরগঞ্জে দুই ফিলিং স্টেশনকে ৭০ হাজার টাকা জরিমানা ●   বিদেশি কোম্পানির কাছে বন্দর ইজারা না দিয়ে দেশীয় প্রতিষ্ঠানকে আধুনিক করে তুলতে হবে ●   মিরসরাইয়ে স্বর্ণের চেইন চুরি চক্রের ৭ সদস্য গ্রেপ্তার ●   ঈশ্বরগঞ্জে ছাত্রলীগ নেতা ছিনতাই মামলায় বিএনপি নেতা কারাগারে ●   আত্রাইয়ে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক নারীর মৃত্যু ●   মিরসরাইয়ে যাত্রা শুরু করলো লাইফ সেইফার সংস্থা ●   জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে গাজীপুরে সমাবেশ ●   নলছিটিতে ৯৫৩ পিস ইয়াবাসহ যুবক আটক ●   ঈশ্বরগঞ্জে ছাত্রলীগ নেতা ছিনিয়ে নেয়া মামলায় গ্রেফতার-২ ●   মিরসরাইয়ে কোরআন প্রতিযোগিতায় প্রথম শিশু হাফেজ উসামা ●   ৮১ বছরে জাতিসংঘ : কার্যকর জাতিসংঘ গড়ার চ্যালেঞ্জ ●   পার্বতীপুরে ১০ শয্যার আজেদা মা ও শিশু হাসপাতালের উদ্বোধন ●   ঝালকাঠির মণ্ডপে মণ্ডপে বিদায়ের সুর, প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অনুদান ●   নবীগঞ্জে ইয়াবাসহ মাদক কারবারি বাছিত আটক ●   ঈশ্বরগঞ্জে মিছিলের ঘটনায় দুই ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   ধাম্মামিশন সাময়িকীর প্রথম সংখ্যা প্রকাশ ও সংবর্ধনা অনুষ্ঠান ●   পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সাজেক ভ্যালী বন্ধ ঘোষণা করেছে রাঙামাটি জেলা প্রশাসন ●   ঈশ্বরগঞ্জে বৈঠা-লাঠি হাতে নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এর প্রথম কার্যনির্বাহী কমিটির সভা ●   জাতীয় পুরস্কারজয়ী সাইমুনকে অভিনন্দন জানালেন দীপেন দেওয়ান এমপি ●   রাঙামাটিতে সিএনজির ধাক্কায় মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত সুখেল চাকমার পক্ষে মামলা ●   বৃহত্তর বনরূপা ব্যবসায়ী কল্যাণ সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ ●   উচ্চ রক্তচাপ মোকাবেলায় টেকসই অর্থায়নের আহ্বান ●   মধ্যপাড়া পাথর খনির এমডি পদে পুনরায় যোগ দিলেন প্রকৌশলী জোবায়েদ ●   ঈশ্বরগঞ্জে ছাত্রদল নেতাকে কুপিয়ে জখম গ্রেফতার-২ ●   বান্দরবানে নারীকে ধর্ষণের অভিযোগে এনসিপি নেতা গ্রেপ্তার ●   রাঙামাটির কৃতি সন্তান সাইমুন ইসলাম পেলেন ইয়্যুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড ২০২৬ ●   ১৪ ফুটের দুর্গাপ্রতিমা ঘিরে ঈশ্বরগঞ্জে দর্শনার্থীদের ভিড়
রাঙামাটি, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শুক্রবার ● ১০ সেপ্টেম্বর ২০২১
প্রথম পাতা » সকল বিভাগ » বিশ্বনাথে দিন দিন চুরি বৃদ্ধি : গ্রেফতার দুই
প্রথম পাতা » সকল বিভাগ » বিশ্বনাথে দিন দিন চুরি বৃদ্ধি : গ্রেফতার দুই
শুক্রবার ● ১০ সেপ্টেম্বর ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বিশ্বনাথে দিন দিন চুরি বৃদ্ধি : গ্রেফতার দুই

ছবি : সংবাদ সংক্রান্ত বিশ্বনাথ প্রতিনিধি :: সিলেটের বিশ্বনাথে ব্যাপক হারে দিন দিন চুরির বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে উঠতি বয়সের যুবকরা চুরি, ডাকাতিতে জড়িয়ে পড়েছে।

এসব সংঘবদ্ধ চোরদের টার্গেট বাড়ির টিউবওয়েল, টিনসেডের দোকান, ঘরের জানালা ভেঙ্গে বা কৌশলে মোবাইল চুরিসহ নানা অপকর্ম চালিয়ে যাচ্ছে।

গত ৭ দিনে থানা পুলিশের অভিযানে ৪ চোর ও এক কুখ্যাত ডাকাতকে গ্রেফতার করা হয়েছে। গত কয়েক দিনে উপজেলা জুড়ে বেশ কয়েটি স্থানে চুরি সংঘটিত হয়েছে।

৭ সেপ্টেম্বর মঙ্গলবার রাতে উপজেলার কাদিপুর লামারচক গ্রামে একটি দোকানে চুরি সংঘটিত হয়েছে।

চোরেরা হেপী ভেরাইটিজ স্টোরের নামের দোকানের টিন খুলে ঘরে প্রবেশ করে নগদ টাকা ও বিভিন্ন মালামল চুরি করে নিয়ে যায়। এর আগে কাদিপুর প্রাথমিক বিদ্যালয়ের তালা ভেঙ্গে ফ্যানসহ অন্যান্য জিনিসপত্র চুরি হয়।

একটি সুত্র নিয়ে পুলিশের এসআই জয়ন্ত সরকার বুধবার দিবাগত রাতে কাদিপুর গ্রামের জহুর আলীর ছেলে পিয়ার আলী (২১) ও একই গ্রামের রজব আলীর ছেলে পিয়ার আলী (২২) কে চুরি হওয়া মালামালসহ গ্রেফতার করেন।

মামলা নং-৪)। তবে, তাদের মুল হোতা নওধার গ্রামের ছবর আলীর ছেলে শরীফ আলীকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।

এদিকে, গত ৭ সেপ্টেম্বর রাতে খুন, ডাকাতি, চুরিসহ একাধিক মামলার আসমান আলী (৩৫) নামের এক কুখ্যাত ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ।

২ সেপ্টেম্বর উপজেলার ভল্লবপুর গ্রাম থেকে দুই রাতে মোট ৭টি টিউবওয়েল চুরি হয়। চোরেরা টিউবওয়েল নিয়ে ভোরে পালানোর সময় জনতার হাতে আটক হয়।

আসামিরা হচ্ছে, হবিগঞ্জ জেলার আজমেরিগঞ্জ থানার শিবপাশা গ্রামের সুহাগ (২৫) ও বিশ্বনাথ থানার ভল্লবপুর গ্রামের মৃত তাহিদুর রহমানের ছেলে কাউসার আহমদ (১৯)। পরে স্থানীয়রা পুলিশকে খবর দিলে পুলিশ দুজনকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করে। (মামালা নং-২)।

এ ব্যাপারে কথা হলে থানার অফিসার ইনচার্জ (ওসি) গাজি আতাউর রহমান বলেন, বিশ্বনাথে কোন চোর, ডাকাত ও মাদক কারবারির স্থান হবেনা।

এদের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত আছে। আটককৃত আসমিদের বিরুদ্ধে মামলা দায়েরের পর জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলে তিনি জানান।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)