সোমবার ● ১৩ সেপ্টেম্বর ২০২১
প্রথম পাতা » ঝালকাঠি » শিশু নির্যাতনের অভিযোগে ঝালকাঠিতে সাবেক কাউন্সিলর ফারসু গ্রেফতার
শিশু নির্যাতনের অভিযোগে ঝালকাঠিতে সাবেক কাউন্সিলর ফারসু গ্রেফতার
গাজী মো.গিয়াস উদ্দিন বশির,ঝালকাঠি :: শিশু নির্যাতনের অভিযোগে ঝালকাঠি পৌরসভার সাবেক কাউন্সিলর শাহ আলম খান ফারসুকে গ্রেফতার করেছে সদর থানা পুলিশ। গতকাল রবিবার রাতে শহরের পালবাড়ি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ফারসু পশ্চিম ঝালকাঠি এলাকার পনু খানের ছেলে।
পুলিশ জানায়, পালবাড়ি এলাকার কাঠ ব্যবসায়ী রাশেদুল ইসলাম মিলনের সঙ্গে পুরনো বিরোধ ছিল পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর শাহআলম খান ফারসুর সাথে। এরই জের ধরে ফারসু লোকজন নিয়ে গত ৯ই সেপ্টেম্বর রাতে মিলনের বাসায় ঢুকে তাকে খুঁজতে থাকে। এ সময় মিলন বাসায় ছিলেন না। তখন ফারসু ও তার লোকজন মিলনের ৬ বছরের শিশুপুত্র নাজিব শেহজাদকে পিটিয়ে আহত করে। শিশুর গলাটিপে ধরে মাটিতে আছার মারে তারা।
শিশুটির চিৎকার শুনে মিলনের বন্ধু মেহেদী হাসান এগিয়ে এলে তাকেও পিটিয়ে আহত করা হয়। গুরুতর অবস্থায় তাদের উদ্ধার করে ঝালকাঠি সদর হাসপাতালে ভর্তি করা হয়।
এ ঘটনায় রবিবার রাতে সাবেক কাউন্সিলর শাহআলম খান ফারসুসহ ১৪ জনের নাম উল্লেখ করে ঝালকাঠি থানায় মামলা দায়ের করেন রাশেদুল ইসলাম মিলন। পুলিশ রাতেই পালবাড়ি এলাকা থেকে ফারসুকে গ্রেপ্তার করে।
ঝালকাঠি থানার ওসি মো. খলিলুর রহমান জানান, মামলা দায়েরের পরপরই এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার আদালতে প্রেরণ করা হলে জামিন নামঞ্জুর করে তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেয় আদালত।





ঝালকাঠিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা
ঝালকাঠি রেডক্রিসেন্ট সোসাইটির নতুন কমিটি ঘোষণা
ফ্যাসিস্টের দোসর ইকবাল সোবাহান চৌধুরীরর শাস্তির দাবিতে ঝালকাঠিতে মানববন্ধন
ঝালকাঠিতে বর্জ্য ব্যবস্থাপনার সার্ভিস চার্জ কার্ড উদ্বোধন
জন্মের ১৫৩ বছর পরও শেরেবাংলার জন্মভবনে জাদুঘর হয়নি
ঝালকাঠিতে এলপিজি গ্যাসের দাম বৃদ্ধি : বিপাকে ক্রেতারা
অবৈধ ইটভাটার চিমনি ও চুলা গুঁড়িয়ে দিল প্রশাসন
ঝালকাঠিতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির ১৯ বছর পর আত্মসমর্পণ
নলছিটিতে ৯৫৩ পিস ইয়াবাসহ যুবক আটক
ঝালকাঠির মণ্ডপে মণ্ডপে বিদায়ের সুর, প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অনুদান