শিরোনাম:
●   ব্যাঙছড়ি সড়কের কার্পেটিং না হওয়ায় বিপাকে ৫ হাজার পরিবার ●   গণভোটের রায়ের পক্ষে অবস্থান সরকারের জন্য গৌরবজনক হবে ●   বাঘাইছড়িতে বিপ্লবী ওয়ার্কর্স পার্টির কমিটি গঠন ●   ধর্মগোধা ধর্মকুয়া চন্দ্রবংশ বৌদ্ধ বিহার ও ভাবনা কেন্দ্রের নতুন উপদেষ্টা এবং পরিচালনা কমিটি গঠন ●   রাঙামাটিতে কোতয়ালী থানার অভিযানে ৫শত গ্রাম গাঁজাসহ গ্রেফতার-১ ●   কাউখালীতে ৩ বছরে আত্মহত্যার মামলা ১১টি ●   ঝালকাঠি আঞ্চলিক মহাসড়কে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ●   আত্রাইয়ে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে প্রণোদনার সার ও বীজ বিতরণ ●   ভূমি ব্যবস্থাপনায় দুর্নীতিকে প্রাতিষ্ঠানিকভাবে বন্ধ করতে হবে : ভূমি প্রতিমন্ত্রী ●   ৩৪ বছর শিক্ষকতা জীবনের ইতি টানলেন প্রধান শিক্ষক ইউসুফ মিয়া ●   বিক্রয়স্থলে তামাকপণ্য প্রদর্শন নিষিদ্ধের ধারা বহাল রাখার আহ্বান ●   নান্দাইলে ১৫ বছরের কিশোর ২২দিন ধরে নিখোঁজ : প্রশাসনের ভূমিকা রহস্যজনক ●   রাঙামাটি জেলা খাদ্য কর্মকর্তা সেলিমের বিরুদ্ধে ওএমএস খাদ্য বিক্রয়ে অনিয়মের অভিযোগ : সংবাদের প্রতিবাদ ●   ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপনের অংশ হিসাবে রাঙামাটি সড়ক বিভাগের বৃক্ষরোপন কর্মসূচির উদ্ধোধন ●   মিরসরাইয়ে ব্যবসায়ী’র সংবাদ সম্মেলন ●   গাবখান নদীতে নিখোঁজ মাদ্রাসা ছাত্র আলিফ ●   রাঙ্গুনিয়াতে যুবদল নেতাদের স্মরণে কবর জিয়ারত ●   রংপুর বিভাগের ৮ জেলায় জ্বালানি তেল সরবরাহ অনির্দিষ্টকালে জন্য বন্ধ ●   জামালপুরে শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন মেলান্দহ থানার ওসি ওবায়দুর ●   রানা প্লাজার ‘বিদ্রোহী’ নাসিমার প্রাণ গেল দৌলতদিয়া বাস ডুবি দুর্ঘটনায় ●   কর্ণফুলীর বুকে নির্মিত হচ্ছে দেশের প্রথম ক্যাবল স্টেইড সেতু ●   নবীগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষর কক্ষে দুঃসাহসিক চুরি ●   ঈশ্বরগঞ্জে যথাযোগ্য মর্যাদায় ২৫ মার্চ গণহত্যা দিবস পালিত ●   আত্রাইয়ে ব্যবসায়ীকে ছুরিকাঘাত করে টাকা ছিনতাই ●   ঈশ্বরগঞ্জে জুয়া খেলাকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষ ●   স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা জ্ঞাপন ●   কাউখালীতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপন ●   ঈশ্বরগঞ্জে শিলাবৃষ্টির তাণ্ডব : চরাঞ্চলে ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি, দিশেহারা কৃষক ●   কাপ্তাইয়ে মহান স্বাধীনতা দিবস উদযাপন ●   দেশ ও জাতির উন্নয়নে সাংবাদিকের ভূমিকা অতি গুরুত্বপূর্ণ
রাঙামাটি, শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ২৭ চৈত্র ১৪৩২



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শুক্রবার ● ৮ অক্টোবর ২০২১
প্রথম পাতা » অপরাধ » সাহেদের অস্ত্র মামলায় যাবজ্জীবন
প্রথম পাতা » অপরাধ » সাহেদের অস্ত্র মামলায় যাবজ্জীবন
শুক্রবার ● ৮ অক্টোবর ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

সাহেদের অস্ত্র মামলায় যাবজ্জীবন

ছবি : সংবাদ সংক্রান্ত করোনা পরীক্ষা জালিয়াতিসহ নানা অভিযোগে গ্রেপ্তার রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মোহাম্মদ সাহেদকে অবৈধ অস্ত্র রাখার দায়ে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত৷
ঢাকা মহানগর ১ নম্বর বিশেষ ট্রাইব্যুনালের বিচারক কে এম ইমরুল কায়েশ সোমবার এ রায় ঘোষণা করেন ৷
সাহেদের বিরুদ্ধে দায়ের হওয়া মামলাগুলোর মধ্যে উত্তরা পশ্চিম থানার এই অস্ত্র আইনের মামলার রায়ই প্রথম এলো৷
অস্ত্র আইনের দুটি ধারায় আদালত সাজা ঘোষণা করেছে৷ এ আইনের ১৯ (এ) ধারায় যাবজ্জীবন কারাদণ্ডের পাশাপাশি আরেকটি ধারায় সাহেদকে সাত বছরের জেল দেয়া হয়েছে৷ সাজা দুটি একসাথে কার্যকর হবে বলে এ ক্ষেত্রে যাবজ্জীবন কারাদণ্ডই প্রযোজ্য হবে৷
করোনা ভাইরাসের শুরুর দিকে রিজেন্ট হাসপাতালে কোভিড-১৯ পরীক্ষা প্রতারণার ঘটনায় দেশজুড়ে আলোচনায় আসেন সাহেদ৷ এ বিষয়ে তার বিরুদ্ধে বেশ কয়েকটি মামলার প্রেক্ষিতে গত ১৫ জুলাই ভোরে সাতক্ষীরার দেবহাটা সীমান্ত থেকে তাকে গ্রেপ্তার করা হয়৷
মামলার রিমান্ড চলা অবস্থায় গত ১৮ জুলাই রাতে সাহেদকে নিয়ে উত্তরায় অভিযান চালায় পুলিশ৷ এ সময় তার একটি গাড়ি থেকে গুলিসহ একটি পিস্তল ও কিছু মাদক উদ্ধার করা হয় বলে পুলিশ জানায়৷ এর প্রেক্ষিতে উত্তরা পশ্চিম থানায় তার বিরুদ্ধে অস্ত্র আইনের মামলা করা হয়৷
করোনা পরীক্ষা জালিয়াতির অভিযোগের প্রেক্ষিতে গত ৬ জুলাই সাহেদের মালিকানাধীন রিজেন্ট হাসপাতালের উত্তরা ও মিরপুর শাখায় অভিযান চালায় ব়্যাব৷ এ সময় করোনা ভাইরাসের ভুয়া পরীক্ষা ও হাসপাতালের নানা অনিয়ম ধরা পড়ে৷





আর্কাইভ