শিরোনাম:
●   পরিকল্পিত ও টেকসই পর্যটন ব্যবস্থা গড়ে তোলার আহ্বান পার্বত্য মন্ত্রীর ●   ভেদ ভেদীতে আজগর আলী বহুতল ভবন নির্মান করেছেন রাঙামাটি-চট্টগ্রাম মুল সড়কে ●   সিসিটিভির আওতায় রাঙামাটি শহর ●   মিরসরাইয়ে ১৪০ লিটার দেশীয় চোলাইমদসহ গ্রেফতার-০৩ ●   তেল, গ্যাস ও বিদ্যুৎ সংকটময় অবস্থায় : হেলাল ●   ১৯তম বিসিএ অ্যাওয়ার্ডস ২০২৬ লন্ডনে ১ নভেম্বর অনুষ্ঠিত হবে ●   বান্দরবানকে পরিচ্ছন্ন ও পর্যটকবান্ধব করার ডাক পার্বত্য মন্ত্রীর ●   ভারত পার্বতীপুরে এলো ৪৭ লাখ ৫ হাজার ৮৮০ লিটার ডিজেল ●   হেফাজতে আমিরের মাইক্রোবাস দুর্ঘটনার কবলে : অক্ষত বাবুনগরী ●   ঝালকাঠি জেলা জজ আদালতে শিশু আইন বাস্তবায়নে সমন্বয় সভা অনুষ্ঠিত ●   রাঙামাটিতে গাউছুল আজম মাইজভাণ্ডারী মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত ●   রাঙামাটিতে জেলা উন্নয়ন কমিটির সভা অনুষ্ঠিত ●   ভারত থেকে ৭২ দফায় পার্বতীপুরে এলো ৪৭ লাখ ৫ হাজার ৮৮০ লিটার ডিজেল ●   সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি বিকৃত করে ফেইজবুকে অপপ্রচার চালানো হচ্ছে ●   শুধু সভা করে সময় নষ্ট করলে চলবে না :গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ●   ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড ●   আত্রাইয়ে ঝুঁকিপূর্ণ ব্রিজে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল,দুর্ঘটনার আশংকা ●   প্রকাশ কুসুম বড়ুয়া কে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক পদে নিযুক্ত ●   ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার এজেন্ট হৃদয় গ্রেফতার, ১৭ জনের বিরুদ্ধে মামলা ●   রেডব্রিজ কমিউনিটি ট্রাস্ট ইউকে’র প্রস্তুতি সভা অনুষ্ঠিত ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠন থেকে শ্যামল চৌধুরী বহিষ্কার ●   কুষ্টিয়া কুমারখালীতে ২২ বছর ধরে চলছে বিনামূল্যের চক্ষু সেবা ক্যাম্প ●   পার্বতীপুর ৯২ রাউন্ড গুলি উদ্ধার: নেপথ্যে কারা, উঠছে নানা প্রশ্ন ●   ঈশ্বরগঞ্জে জাতীয় যুবশক্তি’র আহ্বায়ক কমিটি ●   রাউজানে বিদ্যুৎস্পৃষ্ট যুবকের মৃত্যু ●   মিরসরাইয়ে ইয়াবা সহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার ●   গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন ●   সুমনালঙ্কার মহাথেরোর মহাপ্রয়াণে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর শোক
রাঙামাটি, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
রবিবার ● ১৭ অক্টোবর ২০২১
প্রথম পাতা » ঢাকা » ব্যাটারি চালিত রিক্সা-ভ্যান বন্ধের ঘোষণা প্রত্যাহারসহ ক্ষতিপূরণ দিতে হবে
প্রথম পাতা » ঢাকা » ব্যাটারি চালিত রিক্সা-ভ্যান বন্ধের ঘোষণা প্রত্যাহারসহ ক্ষতিপূরণ দিতে হবে
রবিবার ● ১৭ অক্টোবর ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ব্যাটারি চালিত রিক্সা-ভ্যান বন্ধের ঘোষণা প্রত্যাহারসহ ক্ষতিপূরণ দিতে হবে

ছবি : সংবাদ সংক্রান্তসংবাদ বিজ্ঞপ্তি :: ব্যাটারি চালিত রিক্সা-ভ্যান বন্ধ ও ইজিবাইকের চলাচাল নিয়ন্ত্রনে সরকারী ঘোষণা প্রত্যাহারসহ ৬ দফা দাবী বাস্তবায়নে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে স্মারকলিপি প্রদান পূর্ব সমাবেশে নেতৃবৃন্দ বলেছেন, গত দেড় বছরে করোনাভাইরাস সংক্রান্ত মহামারি ও টানা লকডাউনে ইতোমধ্যেই সারাদেশে ক্ষতিগ্রস্থ হয়েছেন নানা পেশার কয়েক কোটি শ্রমিক ও নিন্ম আয়ের সাধারণ মানুষ। এসকল কর্মহীন, বেকার ও ছাঁটাই হওয়া শ্রমিকের পাশে সরকার ও মালিক শ্রেনী পর্যাপ্ত সহযোগীতা নিয়ে দাঁড়াতে পারেনি। ফলে করোনা মহামারিতে নতুন করে আরো ২.৫ কোটি মানুষসহ দেশের ৫০ ভাগের উপরে মানুষ এখন দারিদ্রসীমার নিচে চলে গেছেন, এই সময়ে আত্মকর্মসংস্থানের মাধ্যমে কর্মরত ৫০ লাখ ব্যাটারি রিক্সা-ভ্যান, ইজিবাইক, নসিমন, করিমন চালককে বেকার ও কর্মহীন করা কোন ভাবেই বরদাস্ত করা যায়না।

তারা বলেন, রিক্সা চালকেরা নিজেরাই নিজেদের কর্মসংস্থানের ব্যবস্থা করে দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি, সরকারের রাজস্ব আয়, জলবায়ু ও পরিবেশের দূষণরোধসহ নিন্ম মধ্যবিত্ত মানুষের চলাচলে কতখানি সহযোগিতা করছে, ক্ষুদ্র ব্যবসায়ীদের কার্যক্রম চালু রাখতে কতটুকু ভূমিকা রাখছে তা নিশ্চয় সরকারের অজানা নয়; তারপরও ব্যাটারিচালিত রিক্সা ভ্যান, ইজিবাইকে বৈধতা না দিয়ে উচ্ছেদ প্রচেষ্টা দেশবাসীর নিকট দুরভিসন্ধিপূর্ণ স্বৈরাচারী সিদ্ধান্ত বলেই চিহ্নিত হচ্ছে। ডিজিটাল যুগে এসে প্যাডেলচালিত রিক্সার বদলে মানুষ আধুনিক প্রযুক্তি ব্যবহার করে শারীরিক কষ্ট লাঘব করতে চাইবে- এটাই স্বাভাবিক, তাছাড়া লাখ লাখ রিক্সা চালক চড়া সুদে ঋণ নিয়ে অথবা স¤পত্তি বিক্রি-বন্ধক রেখে ব্যাটারি রিক্সা কিনে তাঁদের অমানবিক শ্রম লাঘব করেছেন। উপরন্তু গণপরিবহন হিসেবে দেশের শহর কিংবা গ্রামে রিক্সা এখনও অপরিহার্য। আর তাই বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা ছাড়া রিক্সা চলাচল বন্ধ করে দেয়া হলে একদিকে এই পেশায় নিয়োজিত প্রায় ৫০ লাখ শ্রমিক এবং তাদের ওপর নির্ভরশীল পরিবারগুলোর প্রায় আড়াই কোটি মানুষের জীবিকা হুমকির মুখে পড়বে অন্য দিকে অপ্রশস্ত সড়কগুলোতে শ্রমজীবী মানুষ, রোগী কিংবা পণ্য পরিবহন হয়ে পড়বে দুরূহ ও ব্যয়বহুল।

নেতৃবৃন্দ আরও বলেন, টাস্কফোর্সের সভায় ব্যাটারি রিক্সার ব্রেক পদ্ধতি বা তার কাঠামোগত দুর্¡লতাকে দুর্ঘটনার কারন হিসাবে চিহ্নিত করলেও সেই কাঠামোগত দুর্বলতা কাটানোর কোন সুপারিশ না করে রাস্তা থেকে উচ্ছেদের সিদ্ধান্ত মাথা ব্যথার কারনে মাথা কেটে ফেলার সামিল এবং সরকারের এ সিদ্ধান্ত চরম হঠকারী ও গণবিরোধী। আর তাই অবিলম্বে ব্যাটারি চালিত রিক্সা-ভ্যান বন্ধ ও ইজিবাইকের চলাচল নিয়ন্ত্রনে সরকারী সিদ্ধান্ত প্রত্যাহার করতে হবে। বুয়েট প্রস্তাবিত রিক্সার নকশা আধুনিকায়ন ও মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (এমআইএসটি) উদ্ভাবিত গতি নিয়ন্ত্রক ও উন্নত ব্রেক পদ্ধতি বাস্তবায়ন করে ব্যাটারী চালিত রিক্সা-ভ্যান-ইজিবাইক নিবন্ধনের নীতিমালা প্রণয়ন করতে হবে। এছাড়াও স্বল্প গতীর যানবাহন চলাচলের জন্য সড়ক-মহাসড়কের পাশে পার্শ্ব রাস্তা/লেন নির্মাণ ও রিক্সা চালকের প্রয়োজনীয় প্রশিক্ষণের ব্যবস্থা এবং প্রকৃত রিকশা চালককে লাইসেন্স প্রদান করাসহ সম্প্রতিকালে দেশের বিভিন্ন অঞ্চলে সরকারী সিদ্ধান্ত বাস্তবায়নের কারণে ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ প্রদান করার জোর দাবী করা হয়।

আজ ১৭ অক্টোবর সকালে শ্রমিক কর্মচারী সংগ্রাম পরিষদের সমন্বয়ক জহিরুল ইসলাম এর সভাপতিতে জাতীয় প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত সমাবেশে নেতৃবৃন্দ এসব কথা বলেন।

সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ বিপ্লবী শ্রমিক সংহতির আহবায়ক আবু হাসান টিপু, জাতীয় গণতান্ত্রিক শ্রমিক ফেডারেশনের আহবায়ক শামীম ইমাম, বাংলাদেশ শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক এ এ এম ফয়েজ হোসেন, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন ফেডারেশন (টাফ) এর সহ-সাধারণ সম্পাদক আলিফ দেওয়ান, শ্রমজীবী সংঘের সভাপতি আবদুল আলী, বাংলাদেশ শ্রমজীবী আন্দোলনের কেন্দ্রীয় নেতা সুবল সরকার প্রমূখ।





ঢাকা এর আরও খবর

পরিকল্পিত ও টেকসই পর্যটন ব্যবস্থা গড়ে তোলার আহ্বান পার্বত্য মন্ত্রীর পরিকল্পিত ও টেকসই পর্যটন ব্যবস্থা গড়ে তোলার আহ্বান পার্বত্য মন্ত্রীর
বিশ্ব বাস্তবতায় জাতিসংঘের ঘোষিত ছয় অগ্রাধিকার বিশ্ব বাস্তবতায় জাতিসংঘের ঘোষিত ছয় অগ্রাধিকার
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রীর সাথে রাবিপ্রবি’র ভিসি’র সৌজন্য সাক্ষাৎ পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রীর সাথে রাবিপ্রবি’র ভিসি’র সৌজন্য সাক্ষাৎ
এসডিজি অর্জনে তামাক ও নিকোটিন পণ্য বড় বাধা এসডিজি অর্জনে তামাক ও নিকোটিন পণ্য বড় বাধা
ভূমিহীন আন্দোলন কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক হলেন শাহিন ভূমিহীন আন্দোলন কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক হলেন শাহিন
সংযুক্ত গার্মেন্টস শ্রমিক ফেডারেশন ময়মনসিংহ জেলা কমিটির মতবিনিময় সংযুক্ত গার্মেন্টস শ্রমিক ফেডারেশন ময়মনসিংহ জেলা কমিটির মতবিনিময়
প্রযুক্তির আধুনিকায়ন ও টেকসই উৎপাদনের তাগিদ অমল পোদ্দারের প্রযুক্তির আধুনিকায়ন ও টেকসই উৎপাদনের তাগিদ অমল পোদ্দারের
বেসরকারি খাতের শ্রমিকদের জন্য জরুরী ভিত্তিতে মহার্ঘ ভাতা চালু করুন বেসরকারি খাতের শ্রমিকদের জন্য জরুরী ভিত্তিতে মহার্ঘ ভাতা চালু করুন
ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ
মূল্যস্ফীতি ও বাজার নিয়ন্ত্রণে আনতে না পারলে বেতনবৃদ্ধি কাজে আসবেনা মূল্যস্ফীতি ও বাজার নিয়ন্ত্রণে আনতে না পারলে বেতনবৃদ্ধি কাজে আসবেনা

আর্কাইভ