শিরোনাম:
●   মহালয়ার আদ্যপান্ত : ভিন্ন দৃষ্টিকোণ ●   ঈশ্বরগঞ্জে হত্যা চেষ্টা মামলার আসামি মঞ্জু গ্রেফতার ●   মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ●   রাঙামাটিতে মহালয়া উপলক্ষে “বোধনের প্রহর” সাংস্কৃতিক অনুষ্ঠান ●   মারিশ্যাতে ২৭ বিজিবি টহলদল অবৈধভাবে পাচারকালে সেগুন কাঠ উদ্ধার ●   দুই এমপির উপস্থিতিতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ●   ১১ মাসে কুরআন হিফজ সম্পন্ন করলো ৮ বছরের মুগ্ধ ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউকে এর সাধারণ সভা অনুষ্ঠিত : সভাপতি অহিদ-সম্পাদক হাকিম ●   দূর্গম পাহাড়ে শিশুদের মাঝে শিক্ষা-সামগ্রী বিতরণ ●   আত্রাইয়ে বজ্রপাতে এক শিশুর মৃত্যু ●   ঝালকাঠিতে দুর্গাপূজা উদযাপনে জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা ●   বান্দরবানে বিএনপির সন্ত্রাস ও মাদকবিরোধী সমাবেশ ●   পার্বতীপুরে মোস্তফাপুর ইউপি ভবন পূর্বস্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন ●   কুষ্টিয়ায় ডিবি পুলিশের বিরুদ্ধে দুই যুবককে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ ●   বান্দরবানের নতুন ডিসি নাজনীন সুলতানা ●   রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন ●   নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ : আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী ●   পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা ●   ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্বে এমদাদুল হক চৌধুরী ●   রাবিপ্রবি’তে আচরণ ও শৃঙ্খলা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত ●   ফ্যামিলি কার্ড করে দেওয়ার নামে প্রতারণার অভিযোগে নারী আটক ●   রাউজানে চেকপোস্টে পিস্তল-গুলিসহ গ্রেফতার ●   আত্রাইয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নিহত-১ ●   ঝালকাঠিতে পালিত পিতার বিরুদ্ধে তরুণীকে ধর্ষণের অভিযোগ ●   বান্দরবানে দুই দিনব্যাপী সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প ●   সাংবাদিকদের সাথে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যানের শুভেচ্ছা বিনিময় ●   রাঙামাটিতে জমি বিরোধ নিয়ে ১৮ জনের বিরুদ্ধে পুলিশের চার্জশিট ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে দুটি গরু চুরি ●   মিরসরাইয়ে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার
রাঙামাটি, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শনিবার ● ১৩ নভেম্বর ২০২১
প্রথম পাতা » গাইবান্ধা » গাইবান্ধায় দূর্বৃত্তের হামলায় নবনির্বাচিত ইউপি সদস্যের মৃত্যু
প্রথম পাতা » গাইবান্ধা » গাইবান্ধায় দূর্বৃত্তের হামলায় নবনির্বাচিত ইউপি সদস্যের মৃত্যু
শনিবার ● ১৩ নভেম্বর ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

গাইবান্ধায় দূর্বৃত্তের হামলায় নবনির্বাচিত ইউপি সদস্যের মৃত্যু

ছবি : সংবাদ সংক্রান্তসাইফুল মিলন, স্টাফ রিপোর্টার :: গাইবান্ধায় দূর্বৃত্তদের হামলায় নবনির্বাচিত এক ইউপি সদস্য মৃত্যু হয়েছে। সদর উপজেলার লক্ষীপুর ইউনিয়নের আব্দুর রউফ গতকালের নির্বাচণে বিজয়ী হয়েছেন এবং এর আগেও ওই ইউনিয়ন পরিষদের সদস্য ছিলেন তিনি।

নিহতের স্বজন ও প্রতক্ষ্যদর্শীরা জানান, শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে মোটরসাইকেল যোগে রুহুল নামের তার এক বন্ধুর তিনি স্থানীয় বাজার থেকে বাড়িতে ফিরছিলেন। পথিমধ্যে হাজিরপাড়া নামক স্থানে একটি নির্মিতব্য একটি কালভার্ট অতিক্রমের সময় তিনি মোটরসাইকেল থেকে নামেন।
এসময় তার সঙ্গে থাকা বন্ধু রুহুল মিয়া মটরসাইকেলটি নিয়ে নির্মিতব্য কালভার্ট পার হচ্ছিলেন হঠাৎ পাশ থেকে স্থানীয় এক যুবক ছুটে এসে তাকে দেশীয় অস্ত্র দিয়ে রউফ এর মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে পালিয়ে যায়।

পরে এলাকাবাসী ও পরিবারের লোকজন গাইবান্ধা জেলা হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক ডঃ রিপন কুমার আব্দুর রউফকে মৃত ঘোষনা করেন।

নিহত আব্দুর রুউফ এর চাচাতো ভাই হারুন জানান, একই এলাকার যুবক আরিফ মিয়া উচ্ছৃঙ্খল প্রকৃতির ও এলাকার বিভিন্ন অপকর্মে লিপ্ত। এসব কাজের প্রতিবাদ করায় সে রউফ এর উপর ক্ষিপ্ত ছিলো। সেকারণে এ হামলা হয়ে থাকতে পারে বলে ধারণা করছেন তিনি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে গাইবান্ধা সদর থানা ওসি মাসুদার রহমান জানান, আমরা ঘটনাস্থলে পরিদর্শনে আসছি। স্থানীয়রা বলছে আরিফ নামের এক যুবক এঘটনা ঘটিয়েছে। এব্যাপারে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।

নব নির্বাচিত ইউপি সদস্য হত্যায় এলাকাজুড়ে উত্তেজনা

গাইবান্ধা :: গাইবান্ধায় দূর্বৃত্তের হামলায় নব নির্বাচিত এক ইউপি সদস্য হত্যার ঘটনায় এলাকা জুরে উত্তেজনা সৃষ্টি হয়েছে।

শনিবার (১৩ নভেম্বর) সকাল থেকে লক্ষীপুর স্কুল এন্ড কলেজের শিক্ষক ও ছাত্ররা হত্যাকারীকে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে গাইবান্ধা-সুন্দরগঞ্জ সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ ও সড়ক অবরোধ করেন। এর আগে ঘটনার রাতেই চিহ্নিত খুনির বাড়ি-ঘরে আগুন জ্বালিয়ে দেয় এলাকাবাসী।

গত শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে আব্দুর রউফ মোটরসাইকেল যোগে রুহুল নামের এক বন্ধুর সাথে স্থানীয় বাজার থেকে বাড়িতে ফিরছিলেন। এসময় হঠাৎ পাশ থেকে আরিফ মিয়া নামে স্থানীয় এক যুবক ছুটে এসে তাকে দেশীয় অস্ত্র দিয়ে রউফ এর মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে পালিয়ে যায়।
পরে এলাকাবাসী ও পরিবারের লোকজন গাইবান্ধা জেলা হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক আব্দুর রউফকে মৃত ঘোষনা করেন।

গাইবান্ধা পুলিশ সুপার তৈহিদুল ইসলাম বলেন, খতিয়ে দেখা হচ্ছে ঘটনার রহস্য। পুলিশ ঘটনাস্থলে পরিদর্শন করেছে। এব্যাপারে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।

সদর উপজেলার লক্ষীপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডের গত ১১ নভেম্বরের ইউপি নির্বাচণে আব্দুর রউফ সদস্য পদে নির্বাচিত হয়েছেন। তিনি এর আগেও ওই ইউনিয়ন পরিষদের সদস্য ছিলেন এবং লক্ষীপুর স্কুল কলেজের সহকারী শিক্ষকও ছিলেন আব্দুর রউফ।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)