শিরোনাম:
●   সাধারণ শিক্ষার পাশাপাশি কারিগরি ও কর্মমুখী শিক্ষায় গুরুত্ব দিতে হবে : প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল ●   ঈশ্বরগঞ্জে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার ●   বড়পুকুরিয়া কয়লা খনি সম্প্রসারণের আগে কৃষিজমিতে বহুতল ভবন নির্মাণ ●   ঝালকাঠি সদর হাসপাতাল থেকে নারীকে ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগ : আটক-২ ●   করেরহাটে উদয়ন ক্লাবের মাদক বিরোধী র‍্যালি ●   রাউজানে এক শিক্ষাপ্রতিষ্ঠান থেকে পাস করেনি কেউ ●   কাপ্তাই লেকে ৩মাস ১৫দিন নিষেধাজ্ঞা শেষে মাছ ধরা শুরু ●   আইসিটি মামলায় রাঙামাটিতে সাংবাদিকসহ ২ জনকে আটক করেছে ডিবি ●   ঢাকা-সিলেট মহাসড়কে নবীগঞ্জে বাস-পিকআপ সংঘর্ষে ৩ জন নিহত ●   ঈশ্বরগঞ্জে আদালতের ১৪৪ ধারা অমান্য করে ধান রোপণের অভিযোগ ●   কাপ্তাইয়ের মিতিঙ্গাছড়িকে ‘এসডিজি ভিলেজ’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ●   বাংলাদেশি পেয়ারা রপ্তানির সম্ভাবনার কথা জানালেন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন ●   মিরসরাই প্রেস ক্লাব এর দ্বি-বার্ষিক সম্মেলনমনোনয়ন ফরম সংগ্রহ ●   ভারতে বাংলাদেশি শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে জুলাই বিপ্লবের দুই বছর পূর্তিতে বিএনপির আনন্দ মিছিল ●   রাতের আঁধারে পল্লী বিদ্যুতের খুঁটি সরাতে গিয়ে সরঞ্জাম ফেলে পালালো ●   মিরসরাইয়ে ৪০ হাজার ৫শত পিস ইয়াবা সহ গ্রেফতার-৩ ●   কাপ্তাই সড়কে বাস- মোটরসাইকেল সংঘর্ষে পা বিচ্ছিন্ন হয়ে যুবকের মৃত্যু ●   চুয়েট এর নবনিযুক্ত ভিসিকে আইইবি চট্টগ্রাম কেন্দ্রে ফুলেল শুভেচ্ছা ●   বৈষম্যহীন মানবিক রাষ্ট্র গঠন করে জুলাই শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে হবে : জননেতা সাইফুল হক ●   তিন দিন পর ব্রহ্মপুত্র নদে নিখোঁজ সাইফুলের মরদেহ গফরগাঁও থেকে উদ্ধার ●   ব্রহ্মপুত্র নদে নিখোঁজ কৃষকের সন্ধান মেলেনি ●   রাঙ্গুনিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত ●   পার্বতীপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন ●   আত্রাইয়ে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত ●   ঝালকাঠিতে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত ●   রাবিপ্রবি’তে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ উদযাপিত ●   প্রত্যেক অপরাধীর বিচার এ দেশেই হবে, সে যত শক্তিশালীই হোক না কেন”-চট্টগ্রামে জুলাই গণঅভ্যুত্থান দিবসে ব্যারিস্টার মীর হেলাল ●   গণঅভ্যুত্থানের অর্জন আজ রাজনৈতিক মাফিয়া ও দুর্বৃত্তায়নের খপ্পরে : আবু হাসান টিপু ●   রাঙামাটিতে “ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগস্ট প্রত্যাশা আর প্রাপ্তি শীর্ষক “কথকতা” অনুষ্ঠান অনুষ্ঠিত
রাঙামাটি, বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বৃহস্পতিবার ● ২ ডিসেম্বর ২০২১
প্রথম পাতা » সকল বিভাগ » বিশ্বনাথে পাঁচমাসেও চিহ্নিত করা হয়নি ঝুঁকিপূর্ণ ভবন
প্রথম পাতা » সকল বিভাগ » বিশ্বনাথে পাঁচমাসেও চিহ্নিত করা হয়নি ঝুঁকিপূর্ণ ভবন
বৃহস্পতিবার ● ২ ডিসেম্বর ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বিশ্বনাথে পাঁচমাসেও চিহ্নিত করা হয়নি ঝুঁকিপূর্ণ ভবন

ছবি : সংগৃহীত বিশ্বনাথ প্রতিনিধি :: সিলেটের বিশ্বনাথে ঝুঁকিপূর্ণ ভবন চিহ্নিত করণের জন্যে কমিটি গঠনের পর পাঁচমাস পেরিয়ে গেলেও চিহ্নিত করা হয়নি ঝুঁকিপূর্ণ ভবন।

ফলে, এতদিনেও জানা যায়নি উপজেলার কোন ভবন অতিমাত্রার ও কোন ভবন কমমাত্রার ভূমিকম্প ঝুঁকিতে রয়েছে।

আর কোন ভবনগুলোই বা ভূমিকম্প সহনীয়। গত শুক্রবার ভোরে দেশের বিভিন্ন স্থানের ন্যায় বিশ্বনাথেও ভূমিকম্প অনুভূত হওয়ায় এ উপজেলার ঝুঁকিপূর্ণ ভবন চিহ্নিতের বিষয়টি ফের আলোচনায় উঠে আসে।

বিগত ২৬ জুন উপজেলা দূর্যোগ প্রতিরোধ বিষয়ক কমিটির সভায় সিলেটে ঘনঘন ভূমিকম্পের প্রেক্ষিতে বিশ্বনাথে ভূমিকম্প ঝুঁকি হ্রাসে ঝুঁকিপূর্ণ ভবন চিহ্নিত করতে ৫ সদস্যের কমিটি গঠন করা হয়।

উপজেলা প্রকৌশলী আবু সাঈদকে আহ্বায়ক ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিলন কান্তি রায়কে সদস্য সচিব করে গঠিত কমিটিতে সদস্য করা হয়।

বিশ্বনাথ পৌরসভার সহকারী প্রকৌশলী আসিফ খান, উপজেলা উপ-সহকারী প্রকৌশলী প্রদীপ চন্দ্র দেবনাথ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন শাখার উপ-সহকারী প্রকৌশলী জাহাঙ্গীর আলম।

ওই কমিটিকে পরবর্তী একমাসের মধ্যে ঝুঁকিপূর্ণ ভবন চিহ্নিত করে উপজেলা দূর্যোগ প্রতিরোধ বিষয়ক কমিটির কাছে প্রতিবেদন দাখিল করতে বলা হয়।

বিষয়টি সে সময় সাংবাদিকদের নিশ্চিত করেন তৎকালিন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুমন চন্দ্র দাশ।

এ বিষয়ে কথা হলে কমিটির আহ্বায়ক উপজেলা প্রকৌশলী আবু সাঈদ বলেন, ‘কমিটি গঠনের বিষয়টি আপনাদের (সাংবাদিকদের) কাছেই শোনেছি। এর কোনো রেজুলেশনও হয় নাই।

আমাদেরকে লিখিত আকারে দায়িত্বও দেওয়া হয় নাই। ২৬ জুনের সভায় কমিটির বিষয়ে শুধু মৌখিক আলোচনা হয়েছিল।

যে কারণে উপজেলার ঝুঁকিপূর্ণ ভবনও চিহ্নিত করা হয় নাই।’

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বেগম নুসরাত জাহান সাংবাদিকদের বলেন, ‘আমি এ উপজেলায় নতুন যোগদান করেছি। বিষয়টি সম্পর্কে আপাতত অবগত নই। তবে, অধিক গুরুত্বসহকারে খোঁজ নিয়ে দেখছি বলে তিনি জানান।’





সকল বিভাগ এর আরও খবর

সাধারণ শিক্ষার পাশাপাশি কারিগরি ও কর্মমুখী শিক্ষায় গুরুত্ব দিতে হবে : প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল সাধারণ শিক্ষার পাশাপাশি কারিগরি ও কর্মমুখী শিক্ষায় গুরুত্ব দিতে হবে : প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল
ঈশ্বরগঞ্জে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার ঈশ্বরগঞ্জে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার
বড়পুকুরিয়া কয়লা খনি সম্প্রসারণের আগে কৃষিজমিতে বহুতল ভবন নির্মাণ বড়পুকুরিয়া কয়লা খনি সম্প্রসারণের আগে কৃষিজমিতে বহুতল ভবন নির্মাণ
ঝালকাঠি সদর হাসপাতাল থেকে নারীকে ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগ : আটক-২ ঝালকাঠি সদর হাসপাতাল থেকে নারীকে ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগ : আটক-২
করেরহাটে উদয়ন ক্লাবের মাদক বিরোধী র‍্যালি করেরহাটে উদয়ন ক্লাবের মাদক বিরোধী র‍্যালি
রাউজানে এক শিক্ষাপ্রতিষ্ঠান থেকে পাস করেনি কেউ রাউজানে এক শিক্ষাপ্রতিষ্ঠান থেকে পাস করেনি কেউ
কাপ্তাই লেকে ৩মাস ১৫দিন  নিষেধাজ্ঞা শেষে মাছ ধরা শুরু কাপ্তাই লেকে ৩মাস ১৫দিন নিষেধাজ্ঞা শেষে মাছ ধরা শুরু
আইসিটি মামলায় রাঙামাটিতে সাংবাদিকসহ ২ জনকে আটক করেছে ডিবি আইসিটি মামলায় রাঙামাটিতে সাংবাদিকসহ ২ জনকে আটক করেছে ডিবি
ঢাকা-সিলেট মহাসড়কে নবীগঞ্জে  বাস-পিকআপ সংঘর্ষে ৩ জন নিহত ঢাকা-সিলেট মহাসড়কে নবীগঞ্জে বাস-পিকআপ সংঘর্ষে ৩ জন নিহত
ঈশ্বরগঞ্জে আদালতের ১৪৪ ধারা অমান্য করে ধান রোপণের অভিযোগ ঈশ্বরগঞ্জে আদালতের ১৪৪ ধারা অমান্য করে ধান রোপণের অভিযোগ

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)