শিরোনাম:
●   আত্রাইয়ে তিতুমীর এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু ●   রেডব্রিজ কমিউনিটি ট্রাস্টের জরুরি সভা অনষ্ঠিত ●   বড়পুকুরিয়ায় খনির ১৬৮ শ্রমিকে পুনর্বহালের দাবিতে আন্দোলন চলছে ●   বঙ্গবন্ধুর শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে খাবার বিতরণ করায় যুব মহিলা লীগ নেত্রী গ্রেফতার ●   দেশে আজ স্বপ্নচারী, নীতিনিষ্ঠ ও আদর্শবাদী নেতৃত্বের খরা চলছে ●   বগাবিলী গ্রামে ১১ বছরের মেয়ে শিশুর রহস্য জনক মৃত্যু ●   এমবিবিএস ডিগ্রী ছাড়াই ‘ডাক্তার’ অর্ধলক্ষ টাকা জরিমানা ●   গ্রামীন সড়কের পাশে স্বেচ্ছাসেবীদের তালের আঁটি রোপণ ●   ঝালকাঠিতে নানা আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ উদযাপিত ●   আত্রাইয়ে পানিতে ডুবে এক শিশুর মৃত্যু ●   ঈশ্বরগঞ্জ হাসপাতালে বহিরাগতদের খাবার বিতরণ : ৭ জনকে শোকজ ●   ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ ●   জলবায়ু পরিবর্তনের অদৃশ্য সংকট ও পরিণতি ●   রাঙামাটিতে পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত-৪ ●   রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ) ●   সাধারণ শিক্ষার পাশাপাশি কারিগরি ও কর্মমুখী শিক্ষায় গুরুত্ব দিতে হবে : প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল ●   ঈশ্বরগঞ্জে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার ●   বড়পুকুরিয়া কয়লা খনি সম্প্রসারণের আগে কৃষিজমিতে বহুতল ভবন নির্মাণ ●   ঝালকাঠি সদর হাসপাতাল থেকে নারীকে ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগ : আটক-২ ●   করেরহাটে উদয়ন ক্লাবের মাদক বিরোধী র‍্যালি ●   রাউজানে এক শিক্ষাপ্রতিষ্ঠান থেকে পাস করেনি কেউ ●   কাপ্তাই লেকে ৩মাস ১৫দিন নিষেধাজ্ঞা শেষে মাছ ধরা শুরু ●   আইসিটি মামলায় রাঙামাটিতে সাংবাদিকসহ ২ জনকে আটক করেছে ডিবি ●   ঢাকা-সিলেট মহাসড়কে নবীগঞ্জে বাস-পিকআপ সংঘর্ষে ৩ জন নিহত ●   ঈশ্বরগঞ্জে আদালতের ১৪৪ ধারা অমান্য করে ধান রোপণের অভিযোগ ●   কাপ্তাইয়ের মিতিঙ্গাছড়িকে ‘এসডিজি ভিলেজ’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ●   বাংলাদেশি পেয়ারা রপ্তানির সম্ভাবনার কথা জানালেন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন ●   মিরসরাই প্রেস ক্লাব এর দ্বি-বার্ষিক সম্মেলনমনোনয়ন ফরম সংগ্রহ ●   ভারতে বাংলাদেশি শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে জুলাই বিপ্লবের দুই বছর পূর্তিতে বিএনপির আনন্দ মিছিল
রাঙামাটি, মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বৃহস্পতিবার ● ২ ডিসেম্বর ২০২১
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » আজ চুক্তির ২৪ বছর পর মনে হচ্ছে, চুক্তি করে আমি অপরাধ করেছি : সন্তু লারমা
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » আজ চুক্তির ২৪ বছর পর মনে হচ্ছে, চুক্তি করে আমি অপরাধ করেছি : সন্তু লারমা
বৃহস্পতিবার ● ২ ডিসেম্বর ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

আজ চুক্তির ২৪ বছর পর মনে হচ্ছে, চুক্তি করে আমি অপরাধ করেছি : সন্তু লারমা

ছবি : সংবাদ সংক্রান্ত ১৯৯৭ সালে ২ ডিসেম্বর পার্বত্য চট্টগ্রাম চুক্তি করে তিনি কোনো অপরাধ করেছেন কি না, সরকারের কাছে প্রশ্ন করেছেন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (পিসিজেএসএস) সভাপতি জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা (সন্তু লারমা)। তিনি বলেছেন, ‘পার্বত্য চট্টগ্রাম সমস্যা একটা বড় সমস্যা ছিল। সেই সমস্যা সমাধানে আমি সরকারকে সহযোগিতা করেছি। রাষ্ট্রের নাগরিক হিসেবে আমি সেই সহযোগিতা দিয়েছি। কিন্তু আজ চুক্তির ২৪ বছর পর মনে হচ্ছে, চুক্তি করে আমি অপরাধ করেছি। আমাকে এবং পিসিজেএসএসকে এখন সন্ত্রাসী হিসেবে চিহ্নিত করা হচ্ছে।’
পার্বত্য চট্টগ্রাম চুক্তির দুই যুগ পূর্তি উপলক্ষে পিসিজেএসএস-মুল ও বাংলাদেশ আদিবাসী ফোরাম আয়োজিত অনুষ্ঠানে কথাগুলো বলেন সন্তু লারমা।
আজ বৃহস্পতিবার ২ ডিসেম্বর রাজধানীর আগারগাঁওয়ে মুক্তিযুদ্ধ জাদুঘর মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
পার্বত্য চট্টগ্রাম চুক্তি স্বাক্ষরিত হয় ১৯৯৭ সালের ২ ডিসেম্বর। এর মাধ্যমে দুই দশকের বেশি সময় ধরে চলা সশস্ত্র আন্দোলনের সমাপ্তি হয়। সে সময় আওয়ামী লীগ সরকারই ক্ষমতায় ছিল। আর যখন চুক্তির দুই যুগ পূর্তি হচ্ছে, তখনো সেই সরকার ক্ষমতায় আছে। কিন্তু সন্তু লারমা অভিযোগ করেন, চুক্তি বাস্তবায়নে সরকার আন্তরিক নয়। বরং শাসক দল এখন পাহাড়ে দমন–পীড়নের পথ বেছে নিয়েছে।
সন্তু লারমা বলেন, ‘সরকার মনে করে আমি সন্ত্রাসী। স্বাধীনতার জন্য নয়, শুধু অধিকার রক্ষার লড়াইয়ের জন্য আমরা করেছিলাম; কিন্তু এরপর আমরা চুক্তি করেছি। আমাদের যদি অসৎ উদ্দেশ্য থাকত, তাহলে চুক্তি করতাম না। কিন্তু সেই চুক্তি বাস্তবায়ন না করে আজ পদে পদে পাহাড়ি জনগোষ্ঠীকে চরম বিপদের দিকে ঠেলে দেওয়া হচ্ছে।’
সন্তু লারমা বলেন, পাহাড়ের মানুষের ওপর যে নির্যাতন ও দমন-পীড়ন চলছে, তা বর্ণনাতীত। বাইরে থেকে দেখে কিছুই বোঝা যাবে না। কিন্তু পাহাড়ে গেলে বোঝা যাবে, পাহাড়ি মানুষদের কষ্ট–বেদনার কথা।
পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান সন্তু লারমা বলেন, চুক্তি বাস্তবায়ন বাদ দিয়ে সরকার দমন-পীড়নের পথ বেছে নিয়েছে। পিসিজেএসএস কর্মীদের একের পর এক মামলায় জড়ানো হচ্ছে। সাম্প্রতিক সময়ে সাড়ে ৩০০ মামলা হয়েছে।
সন্তু লারমা বলেন, পার্বত্য চট্টগ্রাম এখন এক বড় কারাগার। সেখানে হাজতিরা আজ যেমন করে থাকে, তেমন করে আছে পাহাড়ের মানুষ।
সাবেক এই গেরিলা নেতা বলেন, পাহাড় অশান্ত থাকলে বাংলাদেশের উন্নয়ন ত্বরান্বিত হবে না। কাউকে কষ্টে রেখে ভালো থাকা যায় না। সরকারের প্রতি পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়ন করার দাবি আবারও জানান সন্তু লারমা।
আজকের অনুষ্ঠানে বর্ষীয়ান রাজনীতিক পঙ্কজ ভট্টাচার্য বলেন, পার্বত্য চট্টগ্রাম চুক্তি আজ বিপন্ন। পাহাড় বিপন্ন এবং বিপন্ন বাংলাদেশের মুক্তিযুদ্ধ। চুক্তি বাস্তবায়ন না করে প্রতারণার আশ্রয় নেওয়া হয়েছে। এটা অত্যন্ত লজ্জার কথা।
আজকের অনুষ্ঠানে অন্যতম আলোচক ছিলেন ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন। তিনি দীর্ঘসময় ধরে পার্বত্য চট্টগ্রাম চুক্তির আলোচনার প্রক্রিয়ায় জড়িত ছিলেন। মেনন বলেন, পার্বত্য চট্টগ্রাম চুক্তির এই দিবস আনন্দের উৎস হতে পারত। কিন্তু এ দিবসে কাউকে অভিনন্দন জানানো যাচ্ছে না। চুক্তির বাস্তবায়নের করুণ হাল এর জন্য দায়ী।
আওয়ামীলীগ সরকারের সাবেক বেসামরিক বিমান চলাচল ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন এমপি বলেন, পর্যটনের নামে পার্বত্য চট্টগ্রামে ফাইভ স্টার হোটেল হচ্ছে। পাহাড়িদের ভূমির অধিকার লঙ্ঘন করে এসব কাজ চলছে।
অনুষ্ঠানে মানবাধিকারকর্মী সুলতানা কামাল বলেন, পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নে যাঁরা বাধা দেন, তাঁরা রাষ্ট্রদ্রোহী। চুক্তিটি কোনো দুই ব্যক্তির চুক্তি ছিল না। এই চুক্তি করেছিল রাষ্ট্র। তাই রাষ্ট্রকে তার কথা রাখতে হবে।
প্রথম আলোর যুগ্ম সম্পাদক সোহরাব হাসান বলেন, পার্বত্য চুক্তি বাস্তবায়ন নিয়ে অচলাবস্থা সৃষ্টি হয়েছে। বাস্তবায়ন প্রক্রিয়া ত্বরান্বিত করতে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি সব সময় আন্তরিকভাবে চেষ্টা সহযোগিতা করেছে। তারা কোনো দিন এর বিরুদ্ধাচরণ করেনি। কিন্তু রাষ্ট্রীয় আধিপত্যবাদী আচরণের জন্যই চুক্তির সফল বাস্তবায়ন আটকে আছে।
অনুষ্ঠান সঞ্চালনা করেন আদিবাসী ফোরামের সাধারণ সম্পাদক সঞ্জীব দ্রং। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন মেইনথেইন প্রমিলা।
এসময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মেসবাহ কামাল, সাদেকা হালিম, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতিমণ্ডলীর সদস্য কাজল দেবনাথ ও আইনজীবী সারা হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।





চট্টগ্রাম বিভাগ এর আরও খবর

বগাবিলী গ্রামে ১১ বছরের মেয়ে শিশুর রহস্য জনক মৃত্যু বগাবিলী গ্রামে ১১ বছরের মেয়ে শিশুর রহস্য জনক মৃত্যু
গ্রামীন সড়কের পাশে স্বেচ্ছাসেবীদের তালের আঁটি রোপণ গ্রামীন সড়কের পাশে স্বেচ্ছাসেবীদের তালের আঁটি রোপণ
রাঙামাটিতে পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত-৪ রাঙামাটিতে পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত-৪
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ) রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
সাধারণ শিক্ষার পাশাপাশি কারিগরি ও কর্মমুখী শিক্ষায় গুরুত্ব দিতে হবে : প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল সাধারণ শিক্ষার পাশাপাশি কারিগরি ও কর্মমুখী শিক্ষায় গুরুত্ব দিতে হবে : প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল
করেরহাটে উদয়ন ক্লাবের মাদক বিরোধী র‍্যালি করেরহাটে উদয়ন ক্লাবের মাদক বিরোধী র‍্যালি
রাউজানে এক শিক্ষাপ্রতিষ্ঠান থেকে পাস করেনি কেউ রাউজানে এক শিক্ষাপ্রতিষ্ঠান থেকে পাস করেনি কেউ
কাপ্তাই লেকে ৩মাস ১৫দিন  নিষেধাজ্ঞা শেষে মাছ ধরা শুরু কাপ্তাই লেকে ৩মাস ১৫দিন নিষেধাজ্ঞা শেষে মাছ ধরা শুরু
আইসিটি মামলায় রাঙামাটিতে সাংবাদিকসহ ২ জনকে আটক করেছে ডিবি আইসিটি মামলায় রাঙামাটিতে সাংবাদিকসহ ২ জনকে আটক করেছে ডিবি
কাপ্তাইয়ের মিতিঙ্গাছড়িকে ‘এসডিজি ভিলেজ’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান কাপ্তাইয়ের মিতিঙ্গাছড়িকে ‘এসডিজি ভিলেজ’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)