শিরোনাম:
●   ঈশ্বরগঞ্জে আসামিদের হুমকীতে বাড়ি ছাড়া বাদী পরিবার ●   শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩ ●   ইন্টারন্যাশনাল জাম্বুরী’তে যোগ দিতে লন্ডন গমন করলো নাফিজ ●   ঝালকাঠিতে উন্নয়নে নাগরিক সংলাপ অনুষ্ঠিত ●   দক্ষিণ রাঙ্গুনিয়ায় অস্ত্র ও গুলিসহ তিন সন্ত্রাসী গ্রেপ্তার ●   কাল জাতীয় প্রেসক্লাবে “২০২৪ এর গণঅভ্যুত্থান ও শ্রমিকের প্রত্যাশা ও প্রাপ্তি ” শীর্ষক আলাচনা সভা অনুষ্ঠিত হবে ●   কচুরিপানার দখলমুক্ত হচ্ছে খোজারখলার ঐতিহাসিক পুকুর ●   খাগড়াছড়ি পৌরসভার ১৩৯ কোটি টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা ●   নদীতে বিলীন স্বামীর কবর, এখন নিজের কবরের জায়গা নিয়েই শঙ্কা ●   ঈশ্বরগঞ্জে চুরি মামলার তিন আসামিসহ গ্রেফতার-৮ ●   কাপ্তাইয়ে শহীদ ওয়াসিম আকরাম স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টে পাহাড়তলী একাদশ চ্যাম্পিয়ন ●   রাঙ্গুনিয়ায় প্রবাসী কর্ণফুলী ক্রীড়া পরিষদের উদ্যোগে অনুদান প্রদান ●   রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ) ●   আত্মমর্যাদাশীল রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর : পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল ●   কাউখালীতে ভারী বর্ষণে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ ●   পার্বতীপুরে পূবালী ব্যাংকের ৩ দিনব্যাপী ফ্রি ক্যাশলেস ক্যাম্পেইনের উদ্বোধন ●   মেলায় আকর্ষণ নর্থসাউথ গ্রুপের টাইটানিক বে হোটেল অ্যান্ড রিসোর্ট ●   ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ ●   রাঙামাটিতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রাবিপ্রবি’র ত্রাণ বিতরণ ●   রাউজানের বৃক্ষরোপণ শুরু ●   প্রধানমন্ত্রীর ব্রত বৈষম্যহীন মর্যাদাশীল বাংলাদেশ গড়া : ব্যারিস্টার মীর হেলাল ●   মিরসরাইয়ে ১৫ পিচ ইয়াবা ট্যাবলেট সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ●   গাজীপুরে ‘শহীদ শিক্ষা বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত ●   ভিমরুলী ভাসমান বাজারের খাল থেকে নিখোঁজের পাঁচ ঘণ্টা পর কিশোরের লাশ উদ্ধার ●   ঝালকাঠি গৃহবধূর বস্তাবন্দি মরদেহ উদ্ধার ●   নির্বাচিত সরকার মবতন্ত্রের কাছে জিম্মি হতে পারেনা ●   নিজেকে প্রতিনিয়ত নতুন জ্ঞানে সমৃদ্ধ করতে হবে : চুয়েট ভিসি ●   পার্বতীপুরে শাবলের আঘাতে পুত্র নিহত পিতা আটক ●   আত্রাইয়ে শুরু হলো কৃষক কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম ●   ঝালকাঠি নদীভাঙন এলাকা পরিদর্শনে জিয়াউদ্দিন
রাঙামাটি, শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
রবিবার ● ৫ ডিসেম্বর ২০২১
প্রথম পাতা » সকল বিভাগ » বিশ্বনাথে পৌর আওয়ামী লীগের আনন্দ মিছিল
প্রথম পাতা » সকল বিভাগ » বিশ্বনাথে পৌর আওয়ামী লীগের আনন্দ মিছিল
রবিবার ● ৫ ডিসেম্বর ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বিশ্বনাথে পৌর আওয়ামী লীগের আনন্দ মিছিল

ছবি : সংবাদ সংক্রান্ত বিশ্বনাথ প্রতিনিধি :: সিলেটের বিশ্বনাথে উপজেলা পরিষদ প্রাঙ্গনস্থ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মুর্যামলে শ্রদ্ধাঞ্জলী অর্পন করে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু হয়েছে বিশ্বনাথ পৌর আওয়ামী লীগের। রোববার বিকেলে শ্রদ্ধাঞ্জলী অর্পন শেষে পৌর আওয়ামী লীগের উদ্যোগে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি পৌর এলাকার প্রধান প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে নতুন বাজারস্থ ‘প্রবাসী চত্ত্বরে’ অনুষ্ঠিত পথসভাস্থলে এসে শেষ হয়। পথসভা শেষে আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের মধ্যে মিষ্টি বিতরণ করা হয়।
বাদ্যযন্ত্রের তালে তালে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ শ্লোগানে পৌরসভার ৯টি ওয়ার্ড থেকে আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের খন্ড খন্ড মিছিল পৌর শহরের নতুন বাজারস্থ জনতা ব্যাংকের সামনে এসে জড়ো হন। সব ওয়ার্ড থেকে দলীয় নেতাকর্মীরা আসার পর শুরু হয় পৌর আওয়ামী লীগের আনন্দ মিছিল।
আনন্দ মিছিল শেষে অনুষ্ঠিত পথসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুক আহমদ। প্রধান বক্তার বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য এস এম নুনু মিয়া।
পৌর আওয়ামী লীগের আহবায়ক হাজী আব্দুল জলিল জালালের সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক আলতাব হোসেনের পরিচালনায় পথসভায় বিশেষ অতিথির বক্তব্য উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও দৌলতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমির আলী। স্বাগত বক্তব্য রাখেন পৌর আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক মহব্বত আলী জাহান।
পথসভা ও আনন্দ মিছিলে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আলহাজ্ব মজম্মিল আলী, বর্তমান সহ সভাপতি মোহাম্মদ আসাদুজ্জামান, যুগ্ম সম্পাদক মকদ্দছ আলী, সাংগঠনিক সম্পাদক আব্দুল আজিজ সুমন, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক রুনু কান্ত দে, কার্যনির্বাহী সদস্য নিজাম উদ্দিন, পৌর আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য বশির আহমদ, মাহবুবুর রহমান লিলু, আব্দুর রহিম মেম্বার, আব্দুর রব, আব্দাল মিয়া, রফিক হাসান, মাসুদ আহমদ, রফিক আলী মেম্বার, জহুর আলী মেম্বার, আব্দুল তাহিদ, গিয়াস উদ্দিন, আব্দুল হক, মাস্টার আব্দুল খালিক, নুরশেদ মিয়া, শানুর আহমদ, আব্দুস সালাম, মুজিবুর রহমান, ইয়াছিন আলী, রহমত আলী মেম্বার, শংকর দাশ শংকু, জামাল আহমদ, আশিক আলী, আব্দুল হাই আবুল, মনোহর হোসেন মুন্না, সুহেল তালুকদার, নুরুল ইসলাম, মোতাহির আলী নেওয়ার প্রমুখসহ আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

‘আলোকিত বিশ্বনাথ’ গঠনের লক্ষ্যে নুনু মিয়ার নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের কার্যক্রম শুরু

বিশ্বনাথ : : ‘আলোকিত বিশ্বনাথ’ গঠনের লক্ষ্যে সিলেটের বিশ্বনাথ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য এস এম নুনু মিয়ার নির্বাচনী প্রতিশ্রুতির কার্যক্রম শুরু হয়েছে। করোনা মহামারীতে আটকে থাকা নুনু মিয়ার মেঘা প্রকল্পগুলোর কার্যক্রম অবশেষে আলোরমুখ দেখতে যাচ্ছে। আর এর প্রথম দাফ হিসেবে উপজেলায় নিরাপদ পানি সরবরাহ ও স্যানিটেশন ব্যবস্থা উন্নয়নের জন্য সরকার থেকে এনেছেন ৩৯ কোটি ৬ লাখ ৫৮ হাজার টাকা বরাদ্ধ।
বরাদ্দ আসার পর রোববার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা’কে অভিনন্দন ও পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে স্থানীয় সাংবাদিকদের মাধ্যমে উপজেলাবাসীকে আনুষ্ঠানিকভাবে বরাদ্ধের সংবাদ জানাতে উপজেলা বিআরডিবি মিলনায়তনে প্রেস বিফিং করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম নুনু মিয়া। প্রেস বিফিংয়ে তিনি জানান আল্লাহ সহায় থাকলে শীঘ্রই উপজেলাবাসীর কল্যাণের জন্য ৩০ কোটি টাকার একটি ও ৭০ কোটি টাকার আরেকটি মেঘা প্রকল্প আসবে। যার সঠিক বাস্তবায়নের মাধ্যমে আমাদের স্বপ্নের বিশ্বনাথ উপজেলাকে সাজানো হবে রঙ্গিন করে। আর এগুলোর মাধ্যমে গঠিত হবে ‘আলোকিত বিশ্বনাথ’।
প্রেস বিফিংয়ে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য এস এম নুনু মিয়া। লিখিত বক্তব্যে তিনি বলেন, ২০১৯ সালে আমার নির্বাচনী জনসভায় এসে আমার অভিভাবক তৎকালীন অর্থমন্ত্রী জনাব আবুল মাল আব্দুল মুহিত সাহেব এসে বিশ্বনাথবাসীকে বলে ছিলেন আমি নির্বাচিত হলে উপজেলাবাসী উন্নয়ন হবে। আমি উনার কথার বাস্তবায়নের লক্ষ্যে কাজ করে যাচ্ছি। যার ফলে ইতিমধ্যে বিশ্বনাথ উপজেলার ২৪টি কাঁচা রাস্তার উন্নয়ন প্রকল্প অনুমোদিত হয়েছে ও ২৭টি সড়কের সংস্কার কাজের টেন্ডার সম্পন্ন হয়েছে। শীঘ্রই এসব রাস্তাগুলোর কাজ শুরু হবে। বিশ্বনাথ ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রকে ১২ শয্যায় উন্নীত করার লক্ষ্যে আমার প্রচেষ্টা অব্যাহত রয়েছে। আমার জন্য শুধু আপনারা দোয়া করবেন, আপনাদের সকলের সার্বিক সহযোগীতায় আমি যেনো বিশ্বনাথবাসীর কল্যাণের জন্য সঠিকভাবে নিজের দায়িত্ব পালন করে যেতে পারি।
লিখিত বক্তব্য পাঠের পর স্থানীয় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য এস এম নুনু মিয়া। এদিকে প্রেস বিফিং-এ আসার পূর্বে উপজেলাবাসীর পক্ষ থেকে রশিদপুরে নুনু মিয়াকে স্বাগত জানান উপজেলাবাসী। এরপর বিশাল মোটর সাইকেল শোভাযাত্রা দিয়ে আ্ওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ তাকে বিশ্বনাথে নিয়ে আসেন।
উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও দৌলতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমির আলীর পরিচালনায় অনুষ্ঠিত প্রেস বিফিংয়ে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌর প্রসাশক নুসরাত জাহান, কৃষি কর্মকর্তা কনক চন্দ্র রায়, বিশ্বনাথ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছয়ফুল হক, লামাকাজী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কবির হোসেন ধলা মিয়া, রামপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট মোহাম্মদ আলমগীর, অলংকারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজমুল ইসলাম রুহেল, দশঘর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এমাদ উদ্দিন খান, উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি মজম্মিল আলী, সাবেক সহ সভাপতি খলিলুর রহমান মাষ্ঠার, বর্তমান কমিটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ফারুক আহমদ, সহ সভাপতি সামছু মিয়া প্রমুখসহ আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ





সকল বিভাগ এর আরও খবর

ঈশ্বরগঞ্জে আসামিদের হুমকীতে বাড়ি ছাড়া বাদী পরিবার ঈশ্বরগঞ্জে আসামিদের হুমকীতে বাড়ি ছাড়া বাদী পরিবার
শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩ শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩
ইন্টারন্যাশনাল জাম্বুরী’তে যোগ দিতে লন্ডন গমন করলো নাফিজ ইন্টারন্যাশনাল জাম্বুরী’তে যোগ দিতে লন্ডন গমন করলো নাফিজ
ঝালকাঠিতে উন্নয়নে নাগরিক সংলাপ অনুষ্ঠিত ঝালকাঠিতে উন্নয়নে নাগরিক সংলাপ অনুষ্ঠিত
দক্ষিণ রাঙ্গুনিয়ায় অস্ত্র ও গুলিসহ তিন সন্ত্রাসী গ্রেপ্তার দক্ষিণ রাঙ্গুনিয়ায় অস্ত্র ও গুলিসহ তিন সন্ত্রাসী গ্রেপ্তার
কাল জাতীয় প্রেসক্লাবে “২০২৪ এর গণঅভ্যুত্থান ও শ্রমিকের প্রত্যাশা ও প্রাপ্তি ” শীর্ষক আলাচনা সভা অনুষ্ঠিত হবে কাল জাতীয় প্রেসক্লাবে “২০২৪ এর গণঅভ্যুত্থান ও শ্রমিকের প্রত্যাশা ও প্রাপ্তি ” শীর্ষক আলাচনা সভা অনুষ্ঠিত হবে
কচুরিপানার দখলমুক্ত হচ্ছে খোজারখলার ঐতিহাসিক পুকুর কচুরিপানার দখলমুক্ত হচ্ছে খোজারখলার ঐতিহাসিক পুকুর
খাগড়াছড়ি পৌরসভার ১৩৯ কোটি টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা খাগড়াছড়ি পৌরসভার ১৩৯ কোটি টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা
নদীতে বিলীন স্বামীর কবর, এখন নিজের কবরের জায়গা নিয়েই শঙ্কা নদীতে বিলীন স্বামীর কবর, এখন নিজের কবরের জায়গা নিয়েই শঙ্কা
ঈশ্বরগঞ্জে চুরি মামলার তিন আসামিসহ গ্রেফতার-৮ ঈশ্বরগঞ্জে চুরি মামলার তিন আসামিসহ গ্রেফতার-৮

আর্কাইভ