মঙ্গলবার ● ১৪ ডিসেম্বর ২০২১
প্রথম পাতা » ঢাকা » শহীদ বুদ্ধিজীবীদের প্রতি বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা
শহীদ বুদ্ধিজীবীদের প্রতি বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা
শহীদ বুদ্ধিজীবী দিবসে আজ সকালে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে মীরপুরে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের এই শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করা হয় এবং তাদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়।
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক জননেতা সাইফুল হক, রাজনৈতিক পরিষদের সদস্য বহ্নিশিখা জামালী,আকবর খান, পার্টির ঢাকা মহানগর কমিটির সম্পাদক মীর মোফাজ্জল হোসেন মোশতাক , কামরুজ্জামান ফিরোজ, সংহতি সংস্কৃতি সংসদের সভাপতি ইফতেখার আহমেদ বাবুসহ মহানগর নেতৃবৃন্দ প্রমুখ পুষ্পস্তবক অর্পণ করেন।
পুষ্পস্তবক অর্পণের পর গণমাধ্যম ও নেতা কর্মীদের উদ্দেশ্যে পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, বুদ্ধিজীবীদের সব ঘাতকদের এখনও বিচার করা যায়নি , যুদ্ধাপরাধী সংগঠনসমূহেরও এখনও বিচার হয়নি।এসব বিচারিক কার্যক্রম অবশ্যই সমাপ্ত করতে হবে। এসব বিচার কোন প্রতিশোধের বিষয় নয়, আমাদের অসম্পূর্ণ জাতীয় কর্তব্য।
তিনি বলেন, শহীদ বুদ্ধিজীবীরা সাম্যভিত্তিক যে গণতান্ত্রিক ও মানবিক রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য জীবন বিসর্জন দিয়েছেন ৫০ বছরেও তা অর্জন করা যায়নি। বরং ভুতের মত দেশকে পিছনে নিয়ে যাওয়া হচ্ছে। দেশের সরকার ও শাসকেরা প্রকারান্তরে মুক্তিযুদ্ধের চেতনার বিরুদ্ধেই অবস্থান নিয়েছে।
তিনি মুক্তিযুদ্ধের দিশায় বাংলাদেশের অগ্রগতি ও উন্নয়ন নিশ্চিত করতে আর একটি গনজাগরণের আহবান জানান।





বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শীর্ষ নেত্রী বহ্নিশিখা জামালী হাসপাতালে ভর্তি
বিজয়ী বিজেপি নেতৃবৃন্দকে বাংলাদেশবিরোধী উসকানি থেকে বিরত থাকার আহবান
সন্ত্রাসী, দূর্বৃত্ত ও চাঁদাবাজদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ জোরদার করুন
জাতীয় গণমাধ্যম সপ্তাহের রাষ্ট্রীয় স্বীকৃতিসহ সাংবাদিকদের ১৪ দফা দাবি মানতে হবে
যুগপৎ আন্দোলনের শরিকদের থেকে বিএনপি দূরে সরে যাচ্ছে সাইফুল হক, তিন মাসেই অবিশ্বাস করবেন না : জয়নুল আবদীন ফারুক
বিটিকেজি ফেয়ার ২০২৬: টেক্সটাইল প্রযুক্তিতে আধুনিক সমাধান নিয়ে এল টেক্সলিংক ইঞ্জিনিয়ারিং লিমিটেড
স্বাধীন রাজনৈতিক শ্রেণী হিসাবেই শ্রমিকশ্রেণীকে ঘুরে দাঁড়াতে হবে : বহ্নিশিখা জামালী
শ্রমিকদের ন্যায্য দাবি পূরণে বিশ্বাসযোগ্য পদক্ষেপ নিন
পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নে সরকারের কার্যক্রম জাতিসংঘে তুলে ধরলেন পার্বত্য সচিব
নবায়নযোগ্য জ্বালানি লক্ষ্যমাত্রা অর্জনে সোলার সরঞ্জামের শুল্ক প্রত্যাহার ও গ্রিড সুবিধা সহজ করার দাবি ওমেরা সিইও-র