বৃহস্পতিবার ● ১৬ ডিসেম্বর ২০২১
প্রথম পাতা » সকল বিভাগ » বিশ্বনাথে ডিবি পুলিশের অভিযানে ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার
বিশ্বনাথে ডিবি পুলিশের অভিযানে ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার
বিশ্বনাথ প্রতিনিধি :: সিলেটের বিশ্বনাথে ডিবি পুলিশের অভিযান চালিয়ে ২০১০ পিস ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।
জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে গত মঙ্গলবার (১৪ ডিসেম্বর) বিশ্বনাথ থানায় অভিযান চালিয়ে তাদের কাছ থেকে দুই হাজার দশ পিস ইয়াবাসহ তাদেরকে গ্রেফতার করেছে সিলেটের ডিবি পুলিশ।
এ সময়, ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসার সাথে জড়িত আরো কয়েকজন পালিয়ে যায়।
গ্রেফতারকৃতরা হলেন, কিশোরগঞ্জ জেলার বাজিতপুর থানার পাটুলীগ্রামের মৃত আব্দুর রহিমের ছেলে মো. বাছির মিয়া (৪৫) ও সুনামগঞ্জ জেলার ছাতক থানার চরের বন্দ গ্রামের মৃত হাজী ময়না মিয়ার ছেলে মো. মামুন মিয়া (৪০) এবং একই এলাকার মন্ডলীভোগ গ্রামের মো. রহমত আলীর ছেলে জিয়াউর রহমান (৩৩)।
গোয়েন্দা শাখা (দক্ষিণ) এর এসআই আবুল কালাম আজাদ বাদী হয়ে গ্রেপ্তারকৃতদেরসহ পলাতক আসামীদের বিরুদ্ধে বিশ্বনাথ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছেন বলে জানা গেছে।
বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন সিলেট জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (সদর ও মিডিয়া) মোঃ লুৎফর রহমান।





দেশ ও জাতির উন্নয়নে সাংবাদিকের ভূমিকা অতি গুরুত্বপূর্ণ
বিশ্বনাথে বাউল গানের আসরে হামলার ঘটনায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নিন্দা
ইউনিয়নেই মিলবে প্রাথমিক চিকিৎসা, কমবে ভোগান্তি : জিয়াউদ্দিন হায়দার
আত্রাই প্রেসক্লাবের পক্ষ থেকে সংসদ সদস্যকে সংবর্ধনা প্রদান
ঝালকাঠিতে সন্তানের লাশ নিয়ে মানববন্ধনের দাড়িয়ে বিচার চাইলেন মা
পার্বতীপুরে দুস্থদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ ও শাড়ি বিতরণ
ঝালকাঠির ঈদবাজার পরিদর্শনে ডিআইজি মোস্তাফিজুর রহমান