মঙ্গলবার ● ২৮ ডিসেম্বর ২০২১
প্রথম পাতা » দিনাজপুর » ঘোড়াঘাটে সড়ক দূর্ঘটনায় পিকআপ চালক নিহত
ঘোড়াঘাটে সড়ক দূর্ঘটনায় পিকআপ চালক নিহত
ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি :: দিনাজপুরের ঘোড়াঘাটে সড়ক দূর্ঘটনায় এক পিকআপ চালক নিহত হয়েছেন। এ ঘটনায় স্থানীয়রা পিকআপের হেলপার সহ দু’জনকে আহত অবস্থায় উদ্ধার করে ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
সোমবার (২৭ ডিসেম্বর) দিবাগত রাত ৩ টার দিকে উপজেলার দিনাজপুর-বগুড়া আঞ্চলিক সড়কের বিরাহিমপুর গুচ্ছগ্রাম নামক স্থানে এ দূর্ঘটনা ঘটে। নিহত চালক গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলার টানের চালা গ্রামের দেলোয়ার হোসেনের পুত্র আকতার হোসেন (৩৮)।
ঘোড়াঘাট থানা ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকাগামী একটি পাথর বোঝাই ট্রাক (যার নং ঢাকা মেট্রো-ট ১৮-৪৬৭৭) বিকল অবস্থায় রাস্তার পাশে দাড়িয়ে থাকলে পিছন দিক থেকে আসা গৃহস্থালী আসবাবপত্র বোঝাই একটি পিকআপ (যার নং ঢাকা মেট্রো- ন ১৯-৩২২৮) সজোড়ে ট্রাকে ধাক্কা দিলে পিকআপটি দুমড়ে মুচড়ে ঘটনাস্থলে পিকআপ চালকের মৃত্যু হয়। এ সময় স্থানীয়রা ফায়ার সার্ভিস ও থানা পুলিশকে খবর দিলে তারা লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
ঘোড়াঘাট থানার ওসি আবু হাসান কবির জানান, নিহত আকতার হোসেনের মরদেহ তার পরিবারের লোকজনের কাছে হস্তান্তর করা হয়েছে ও পিকআপটি থানা হেফাজতে রয়েছে। এ ব্যাপারে সড়ক আইনে একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে।





পার্বতীপুর ৯২ রাউন্ড গুলি উদ্ধার: নেপথ্যে কারা, উঠছে নানা প্রশ্ন
মধ্যপাড়া খনিতে উৎপাদনের গতি ফিরেছে, রাজস্বে নতুন সম্ভাবনা : বাধা রেলপথ
পার্বতীপুরে ২৮ পিস ইয়াবা উদ্ধার
১৫ কিলোমিটার রেলপথে ৭ হাজার ক্লিপ ফিসবোল্ট ফিসপ্লেট চুরি
দিনাজপুরে কৃষক কর্মী প্রশিক্ষণ অনুষ্ঠিত
পার্বতীপুরে চোরাই বৈদ্যুতিক তার উদ্ধার : গ্রেপ্তার-১
বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ৬ বছর ধরে বন্ধ ইউনিট : ২শত কোটি টাকা ব্যয় হবে চালু
কয়লা উন্মুক্ত পদ্ধতিতে উত্তোলনের আলোচনায় সরকার : নতুন করে উত্তপ্ত জনপদ
বড়পুকুরিয়ায় খনির ১৬৮ শ্রমিকে পুনর্বহালের দাবিতে আন্দোলন চলছে
বড়পুকুরিয়া কয়লা খনি সম্প্রসারণের আগে কৃষিজমিতে বহুতল ভবন নির্মাণ