শিরোনাম:
●   পার্বতীপুরে ১০ শয্যার আজেদা মা ও শিশু হাসপাতালের উদ্বোধন ●   ঝালকাঠির মণ্ডপে মণ্ডপে বিদায়ের সুর, প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অনুদান ●   নবীগঞ্জে ইয়াবাসহ মাদক কারবারি বাছিত আটক ●   ঈশ্বরগঞ্জে মিছিলের ঘটনায় দুই ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   ধাম্মামিশন সাময়িকীর প্রথম সংখ্যা প্রকাশ ও সংবর্ধনা অনুষ্ঠান ●   পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সাজেক ভ্যালী বন্ধ ঘোষণা করেছে রাঙামাটি জেলা প্রশাসন ●   ঈশ্বরগঞ্জে বৈঠা-লাঠি হাতে নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এর প্রথম কার্যনির্বাহী কমিটির সভা ●   জাতীয় পুরস্কারজয়ী সাইমুনকে অভিনন্দন জানালেন দীপেন দেওয়ান এমপি ●   রাঙামাটিতে সিএনজির ধাক্কায় মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত সুখেল চাকমার পক্ষে মামলা ●   বৃহত্তর বনরূপা ব্যবসায়ী কল্যাণ সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ ●   উচ্চ রক্তচাপ মোকাবেলায় টেকসই অর্থায়নের আহ্বান ●   মধ্যপাড়া পাথর খনির এমডি পদে পুনরায় যোগ দিলেন প্রকৌশলী জোবায়েদ ●   ঈশ্বরগঞ্জে ছাত্রদল নেতাকে কুপিয়ে জখম গ্রেফতার-২ ●   বান্দরবানে নারীকে ধর্ষণের অভিযোগে এনসিপি নেতা গ্রেপ্তার ●   রাঙামাটির কৃতি সন্তান সাইমুন ইসলাম পেলেন ইয়্যুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড ২০২৬ ●   ১৪ ফুটের দুর্গাপ্রতিমা ঘিরে ঈশ্বরগঞ্জে দর্শনার্থীদের ভিড় ●   সুগন্ধায় স্পিডবোর্ট দুর্ঘটনা ইউএনওসহ আহত-৯ ●   পার্বত্য চট্টগ্রামের সার্বিক উন্নয়নে আড়াই হাজার কোটি টাকার মেগা প্রকল্প অনুমোদনে প্রধানমন্ত্রীর যুগান্তকারী পদক্ষেপ ●   বাঙ্গালী জাতির সার্বজনীন মিলন উৎসবে পরিনত হলো শারদীয় দূর্গাপূজা ●   মিরসরাইয়ে তিন দিন ব্যাপী বই পড়া উৎসব সম্পন্ন ●   জনস্বাস্থ্য সুরক্ষায় খাদ্য প্যাকেটে হস্তক্ষেপমুক্ত সতর্কতা লেবেল চালুর দাবি ●   ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগে জণবল সংকটের কারণে ৪ অফিস চলছে ১ বন কর্মকর্তা দিয়ে ●   বিএনপি সরকারের ০৮ মাস পূর্তিতে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের বিবৃতি ●   ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত ●   মাদক অভিযোগে ৪ শ্রমিক গ্রেপ্তার, প্রতিবাদে ৬ ঘণ্টা জ্বালানি তেল সরবরাহ বন্ধ ●   ঝালকাঠিতে ১৬০ মণ্ডপে দুর্গাপূজার প্রস্তুতি ●   পাহাড়ের দুর্যোগ ও ঝুঁকি মোকাবিলায় জনসচেতনতা তৈরির তাগিদ পার্বত্য মন্ত্রীর ●   বৃদ্ধের অভিযোগ শুনে তাৎক্ষণিক পুলিশ পাঠালেন ওসি সাজ্জাদ ●   রাঙামাটি জার্নালিস্ট ক্লাব এর আত্মপ্রকাশ
রাঙামাটি, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
মঙ্গলবার ● ২৮ ডিসেম্বর ২০২১
প্রথম পাতা » সকল বিভাগ » বিশ্বনাথে বাসিয়া নদীপাড়ের অবৈধ স্থাপনা উচ্ছেদের দাবিতে নাগরিক সমাবেশ
প্রথম পাতা » সকল বিভাগ » বিশ্বনাথে বাসিয়া নদীপাড়ের অবৈধ স্থাপনা উচ্ছেদের দাবিতে নাগরিক সমাবেশ
মঙ্গলবার ● ২৮ ডিসেম্বর ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বিশ্বনাথে বাসিয়া নদীপাড়ের অবৈধ স্থাপনা উচ্ছেদের দাবিতে নাগরিক সমাবেশ

--- বিশ্বনাথ প্রতিনিধি :: সিলেটের বিশ্বনাথের প্রধান নদী ‘বাসিয়া’র দু’পাড়ের সকল অবৈধ স্থাপনা দ্রুত উচ্ছেদ ও শহর-নদীর ময়লা আবর্জনা অপসারণের দাবিতে নাগরিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার ২৮ ডিসেম্বর দুপুরে বাঁচাও বাসিয়া নদী ঐক্য পরিষদের উদ্যোগে বাসিয়া সেতুর দক্ষিণপ্রান্তে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।

পরিষদের আহ্বায়ক ফজল খানের সভাপতিত্বে বাঁচাও হাওর আন্দোলনের আহ্বায়ক সাজিদুর রহমান সুহেলের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার ওয়াহিদ আলী, বিশ্বনাথ প্রেস ক্লাবের সাবেক সভাপতি জাকির হোসেন কয়েস, বর্তমান সভাপতি তজম্মুল আলী রাজু, উপজেলা ক্রিকেট এসোসিয়েশনের সাবেক সভাপতি রাসেল আহমদ, বাসিয়া নাট্য কল্যাণ সংস্থার সভাপতি সিরাজুল ইসলাম, বাঁচাও বাসিয়া নদী ঐক্য পরিষদের সদস্য সমুজ আহমদ, ফারুক আহমদ, শিক্ষক মোফাজ্জল হোসেন দূর্জয় প্রমুখ।

বক্তারা বলেন, ‘বাসিয়া নদীর দু’পাড়ের অবৈধ স্থাপনা উচ্ছেদে আড়াই বছর ধরে টেন্ডারই হচ্ছে। কাজের কাজ কিছুই হচ্ছে না।

ওই নদী ও পৌরশহরের ময়লা-আবর্জনাও অপসারণ করা হচ্ছে না।

এসব অবৈধ স্থাপনা উচ্ছেদ ও ময়লা-আবর্জনা অপসারণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত পদক্ষেপ নিতে হবে।’

বিশ্বনাথ এইড ইউকের শীতের কম্বল বিতরণ

বিশ্বনাথ :: বিশ্বনাথ এইড ইউ.কে’র উদ্যোগে ও বিশ্বনাথ প্রেস ক্লাবের ব্যবস্থাপনায় সিলেটের বিশ্বনাথে উপজেলার শতাধিক অসহায়-গরীব পরিবারের সদস্যদের মধ্যে শীতের কম্বল বিতরণ করা হয়েছে।

সোমবার রাতে (২৭ ডিসেম্বর) প্রেস ক্লাব কার্যালয়ে প্রধান অতিথি হিসেবে কম্বল বিতরণ করেন বিশ্বনাথ এইড ইউ.কে’র সাধারণ সম্পাদক, ওয়ান বাংলা নিউজ ডটকম ইউ.কে’র সম্পাদক ও বিশ্বনাথ প্রেস ক্লাবের সাবেক সভাপতি জাকির হোসেইন কয়েছ।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, প্রতিষ্ঠার পর থেকে বিশ্বনাথ এইড ইউ.কে সমাজের অসহায়-গরীব মানুষের কল্যানে কাজ করে যাচ্ছে।

আর এতে বিশ্বনাথ প্রেস ক্লাবের নেতৃবৃন্দ সার্বিক সহযোগীতা করে যাচ্ছেন। এইডের কার্যক্রম অব্যাহত রাখতে সর্বমহলের সার্বিক সহযোগীতার প্রয়োজন।

প্রেস ক্লাবের সভাপতি কাজী মুহাম্মদ জামাল উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক প্রনঞ্জয় বৈদ্য অপুর পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বিশ্বনাথ এইড ইউকের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল বাছিত রফি, ট্রাস্টের সিনিয়র ট্রাস্টি আবুল কালাম, বিশ্বনাথ প্রেস ক্লাবের সাবেক সভাপতি মিজানুর রহমান মিজান, রফিকুল ইসলাম জুবায়ের।

সভার শুরতে কোরআন তেলাওয়াত করেন প্রেস ক্লাবের সদস্য মাওলানা শহিদুর রহমান ও স্বাগত বক্তব্য রাখেন, কোষাধ্যক্ষ মোহাম্মদ আলী শিপন।

এসময় উপস্থিত ছিলেন, বিশ্বনাথ প্রেস ক্লাবের সহ সভাপতি তজম্মুল আলী রাজু, যুগ্ম সম্পাদক এমদাদুর রহমান মিলাদ, সদস্য অসিত রঞ্জন দেব, নূর উদ্দিন, জামাল মিয়া, মো. আবুল কাশেম, দৈনিক ভোরের ডাকের বিশ্বনাথ প্রতিনিধি আহমদ আলী হিরণ, সংগঠক মিনহাজুর রহমান, লাল মিয়া, নাজমুল ইসলাম, তাজুল ইসলাম প্রমুখ।

বিশ্বনাথ প্রেসক্লাবের কমিটি গঠন সভাপতি রাজু, সাধারণ সম্পাদক মিলাদ

বিশ্বনাথ :: সিলেটের ঐতিহ্যবাহী সার্বজনীন প্রতিষ্ঠান বিশ্বনাথ প্রেসক্লাবের বার্ষিক সাধারণ সভা সোমবার (২৭ ডিসেম্বর) রাতে প্রেসক্লাব কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।

প্রেসক্লাব সভাপতি কাজী মুহাম্মদ জামাল উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক প্রনঞ্জয় বৈদ্য অপুর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন প্রধান অতিথির বক্তব্য রাখেন প্রেসক্লাব সাবেক সভাপতি ও ওয়ান বাংলা নিউজের সম্পাদক জাকির হোসেন কয়েছ।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন লন্ডন-বাংলা প্রেসক্লাবের সদস্য আব্দুল বাছিত রফি ও আবুল কলাম। আরও বক্তব্য রাখেন প্রেসক্লাব সাবেক সভাপতি রফিকুল ইসলাম জুবায়ের, মিজানুর রহমান মিজান।

সাধারণ সভায় নির্বাচনের মাধ্যমে প্রেসক্লাবের ২০২১-২০২৩ সেশনের জন্য নতুন কমিটি গঠন করা হয়। ভোটের মাধ্যমে সভাপতি পদে নির্বাচিত হন তজম্মুল আলী রাজু ( দৈনিক ইত্তেফাক ও সবুজ সিলেট)। তার প্রতিদ্ব›দ্বী প্রার্থী ছিলেন প্রনঞ্জয় বৈদ্য অপু (দৈনিক উত্তরপূর্ব)।

সাধারণ সম্পাদক পদে এমদাদুর রহমান মিলাদকে (দৈনিক সিলেটের ডাক ও এনটিভি ইউরোপ) অপর প্রার্থী মোহাম্মদ আলী শিপন (দৈনিক কালের কন্ঠ ও সিলেট মিরর) সমর্থন করায় তিনি বিনা প্রতিদ্ব›দ্বীতায় তিনি নির্বাচিত হন এবং কোষাধ্যক্ষ পদে ভোটের মাধ্যমে নির্বাচিত হন জামাল মিয়া (দৈনিক আজকের পত্রিকা)। তার প্রতিদ্ব›দ্বী প্রার্থী ছিলেন নূর উদ্দিন (দৈনিক সিলেটের দিনরাত)।

এছাড়া সভায় নতুন ৩জন সদস্যকে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত গৃহীত হয়। সদস্যরা হলেন মুহাম্মদ নুরুল ইসলাম (দৈনিক আজকালের খবর), আহমদ আলী হিরন (দৈনিক ভোরের ডাক) ও শফিকুল ইসলাম সফিক ( ফটোগ্রাফার)।

বিশ্বনাথ প্রেসক্লাবের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

বিশ্বনাথ :: সিলেটের ঐতিহ্যবাহী সার্বজনীন প্রতিষ্ঠান বিশ্বনাথ প্রেসক্লাবের বার্ষিক সাধারণ সভা সোমবার (২৭ ডিসেম্বর) রাতে প্রেসক্লাব কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।

প্রেসক্লাব সভাপতি কাজী মুহাম্মদ জামাল উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক প্রনঞ্জয় বৈদ্য অপুর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন প্রধান অতিথির বক্তব্য রাখেন, প্রেসক্লাব সাবেক সভাপতি ও ওয়ান বাংলা নিউজের সম্পাদক জাকির হোসেন কয়েছ।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, লন্ডন-বাংলা প্রেসক্লাবের সদস্য আব্দুল বাছিত রফি ও আবুল কালাম।

আরও বক্তব্য রাখেন, প্রেসক্লাব সাবেক সভাপতি রফিকুল ইসলাম জুবায়ের, মিজানুর রহমান মিজান।

সভায় উপস্থিত ছিলেন, প্রেসক্লাবের সহ-সভাপতি তজম্মুল আলী রাজু, যুগ্ম সম্পাদক এমদাদুর রহমান মিলাদ, কোষাধ্যক্ষ মোহাম্মদ আলী শিপন, সদস্য শহিদুর রহমান, অসিত রঞ্জন দেব, নূর উদ্দিন, জামাল মিয়া ও মো. আবুল কাশেম।





সকল বিভাগ এর আরও খবর

পার্বতীপুরে ১০ শয্যার আজেদা মা ও শিশু হাসপাতালের উদ্বোধন পার্বতীপুরে ১০ শয্যার আজেদা মা ও শিশু হাসপাতালের উদ্বোধন
ঝালকাঠির মণ্ডপে মণ্ডপে বিদায়ের সুর, প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অনুদান ঝালকাঠির মণ্ডপে মণ্ডপে বিদায়ের সুর, প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অনুদান
নবীগঞ্জে ইয়াবাসহ মাদক কারবারি বাছিত আটক নবীগঞ্জে ইয়াবাসহ মাদক কারবারি বাছিত আটক
ঈশ্বরগঞ্জে মিছিলের ঘটনায় দুই ছাত্রলীগ নেতা গ্রেফতার ঈশ্বরগঞ্জে মিছিলের ঘটনায় দুই ছাত্রলীগ নেতা গ্রেফতার
ধাম্মামিশন সাময়িকীর প্রথম সংখ্যা প্রকাশ ও সংবর্ধনা অনুষ্ঠান ধাম্মামিশন সাময়িকীর প্রথম সংখ্যা প্রকাশ ও সংবর্ধনা অনুষ্ঠান
পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সাজেক ভ্যালী বন্ধ ঘোষণা করেছে রাঙামাটি জেলা প্রশাসন পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সাজেক ভ্যালী বন্ধ ঘোষণা করেছে রাঙামাটি জেলা প্রশাসন
ঈশ্বরগঞ্জে বৈঠা-লাঠি হাতে নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল ঈশ্বরগঞ্জে বৈঠা-লাঠি হাতে নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল
গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এর প্রথম কার্যনির্বাহী কমিটির সভা গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এর প্রথম কার্যনির্বাহী কমিটির সভা
জাতীয় পুরস্কারজয়ী সাইমুনকে অভিনন্দন জানালেন দীপেন দেওয়ান এমপি জাতীয় পুরস্কারজয়ী সাইমুনকে অভিনন্দন জানালেন দীপেন দেওয়ান এমপি
রাঙামাটিতে সিএনজির ধাক্কায় মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত সুখেল চাকমার পক্ষে মামলা রাঙামাটিতে সিএনজির ধাক্কায় মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত সুখেল চাকমার পক্ষে মামলা

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)