শিরোনাম:
●   রাঙামাটিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে ইফার আলোচনা সভা ●   জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চিম্বুক পাহাড়ে পরিচ্ছন্নতা অভিযান ●   বেতবুনিয়াতে মেধা বৃত্তি প্রদান ●   মিরসরাইয়ে বিপ্লব ও সংহতি দিবস উদযাপন ●   ঝালকাঠিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ●   প্রতিপক্ষকে ফাঁসাতে ১৪৪ ধারা জারিকৃত জমির পুকুরে বিষ প্রয়োগ ●   বড়পুকুরিয়া কয়লাখনি থেকে দ্রুত কয়লা উত্তোলনের দাবিতে মানববন্ধন ●   অসহায় নাদিরার পাশে জনতার ঈশ্বরগঞ্জ ●   গাজীপুরে শহীদ শিক্ষাবৃত্তি পরীক্ষা-২০২৬ অনুষ্ঠিত ●   ঝালকাঠি রেডক্রিসেন্ট সোসাইটির নতুন কমিটি ঘোষণা ●   বান্দরবানে বেতছড়া যুব সংঘকে ক্রীড়া সামগ্রী দিল সেনাবাহিনী ●   ফ্যাসিস্টের দোসর ইকবাল সোবাহান চৌধুরীরর শাস্তির দাবিতে ঝালকাঠিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ●   ঝালকাঠিতে বর্জ্য ব্যবস্থাপনার সার্ভিস চার্জ কার্ড উদ্বোধন ●   নবীগঞ্জে ওয়ারেন্টভুক্ত ৮ আসামি গ্রেফতার ●   কেমুসাস সাহিত্য পুরষ্কার পাচ্ছেন কথাসাহিত্যিক ডা. আবদুল হাই মিনার ●   মিরসরাইয়ে আগ্নেয়াস্ত্রসহ যুবদল নেতা নওশাদ গ্রেফতার ●   ঈশ্বরগঞ্জে যুবদল নেতাকে হত্যার হুমকির প্রতিবাদে মানববন্ধন ●   পার্বতীপুরে ট্রেনের নিচে কাটা পড়ে স্কুলশিক্ষিকার মৃত্যু ●   যুক্তরাজ্যে প্রবাসী চট্টগ্রামবাসীর মিলন মেলা অনুষ্ঠিত ●   জন্মের ১৫৩ বছর পরও শেরেবাংলার জন্মভবনে জাদুঘর হয়নি ●   ঝালকাঠিতে এলপিজি গ্যাসের দাম বৃদ্ধি : বিপাকে ক্রেতারা ●   জাতীয় যুব দিবসে সম্মাননা পেলো গোলাম মর্তুজা ●   ঈশ্বরগঞ্জে প্রধান শিক্ষকসহ ১০ শিক্ষক অনুপস্থিত : পাঠদান ব্যাহত ●   অবৈধ ইটভাটার চিমনি ও চুলা গুঁড়িয়ে দিল প্রশাসন ●   ঝালকাঠিতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির ১৯ বছর পর আত্মসমর্পণ ●   পার্বতীপুরে ময়মনসিংহ থেকে চট্টগ্রামগামী ফিডবোঝাই ট্রাক মালামালসহ আটক ●   সিলেট সরকারি তিব্বিয়া কলেজের চাকরি আত্মীকরণের নির্দেশ ●   গোয়াসপুর : সবুজ ক্যানভাসে ইতিহাস ও ঐতিহ্যের স্মারকলিপি ●   কৃষক অ্যাক্টিভিস্টদের প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত
রাঙামাটি, রবিবার, ৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
রবিবার ● ২ জানুয়ারী ২০২২
প্রথম পাতা » সকল বিভাগ » বিশ্বনাথ প্রেসক্লাবের ৩৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন
প্রথম পাতা » সকল বিভাগ » বিশ্বনাথ প্রেসক্লাবের ৩৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন
রবিবার ● ২ জানুয়ারী ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বিশ্বনাথ প্রেসক্লাবের ৩৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

--- বিশ্বনাথ প্রতিনিধি :: ৪০ বছরে পদার্পণ করেছে ঐতিহ্যবাহী বিশ্বনাথ প্রেসক্লাব। ১৯৮৩ সালের ১লা জানুয়ারী প্রতিষ্ঠিত এই প্রেসক্লাবের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শনিবার (১ জানুয়ারী) সন্ধ্যায় প্রেস ক্লাবের কার্যালয়ে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বক্তারা বলেন, ঐতিহ্যবাহী সার্বজনীন প্রতিষ্ঠান বিশ্বনাথ প্রেসক্লাব ৪০ বছরে পদার্পণ করেছে তা বিশ্বনাথবাসীর জন্য গৌরবের বিষয়। এই ক্লাব অসংখ্য সাংবাদিক সৃষ্টি, আর্থসামাজিক উন্নয়ন ও আর্তমানবতার সেবায় অনন্য অবদান রাখছে। ক্লাবের সদস্যরা দেশে-বিদেশে অনেকেই সুনামের সাথে সাংবাদিকতা পেশায় আজও গুরুত্বপূর্ণ অবদান রাখছেন। তাই অতীতের ন্যায় সততা ও বস্তুনিষ্টার মাধ্যমে ঐতিহ্য অক্ষুন্ন রেখে সদস্যরা প্রেসক্লাবকে এগিয়ে নিয়ে যাবেন এটাই সকলের প্রত্যাশা। প্রেসক্লাবের নব-নির্বাচিত সভাপতি তজম্মুল আলী রাজুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এমদাদুর রহমান মিলাদের সঞ্চালনায় ছোট্র পরিসরে আয়োজিত কেক কাটা পূর্ববর্তী আলোচনা সভায় আমন্ত্রিত অতিথির বক্তব্য রাখেন, বিশ্বনাথ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রমাপ্রসাদ চক্রবর্তী, চ্যানেল এস ইউকের লিডর্স এর প্রতিনিধি মো. জাকারিয়া, লন্ডন-বাংলা প্রেসক্লাবের সদস্য আবুল কালাম, আব্দুল বাছিত রফি, প্রেসক্লাবের সাবেক সভাপতি মিজানুর রহমান মিজান ও রফিকুল ইসলাম জুবায়ের। স্বাগত বক্তব্য রাখেন, প্রেসক্লাবের কোষাধ্যক্ষ জামাল মিয়া। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন সাবেক কোষাধ্যক্ষ শহিদুর রহমান। এসময় উপস্থিত ছিলেন, বিশ্বনাথ থানার এসআই অমিত সিংহ, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক প্রনঞ্জয় বৈদ্য অপু, সাবেক কোষাধ্যক্ষ মোহাম্মদ আলী শিপন, অসিত রঞ্জন দেব, সদস্য নূর উদ্দিন, মো. আবুল কাশেম, প্রাথমিক সদস্য আহমদ আলী হিরন, সংবাদকর্মী ফারুক আহমদ প্রমুখ।





আর্কাইভ