রবিবার ● ২ জানুয়ারী ২০২২
প্রথম পাতা » চট্টগ্রাম » মিরসরাইয়ে কোটি টাকার ভারতীয় যৌন উত্তেজক ও শক্তি বর্ধক ওষুধ জব্দ
মিরসরাইয়ে কোটি টাকার ভারতীয় যৌন উত্তেজক ও শক্তি বর্ধক ওষুধ জব্দ
মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি :: মিরসরাইয়ে কোটি টাকার ভারতীয় যৌন উত্তেজক ও শক্তি বর্ধক ঔষধ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) শুক্রবার (৩১ ডিসেম্বর) রাতে উপজেলার করেরহাট ইউনিয়নের অলিনগর বিজিবি ক্যাম্প (ফেনী ব্যাটালিয়ন-৪বিজিবি) সীমান্ত পিলার- ২২০৩ এর ২/আর.বি ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে আমতলী নামক স্থানে ১ কোটি টাকা মূল্যের এসব ঔষধ জব্দ করে। জব্দ কৃত ঔষধের মধ্যে রয়েছে যৌন উত্তেজক ট্যাবলেট(Sanagra-100 mg) ১৭,২৪০ পিস এবং শক্তি বর্ধক ট্যাবলেট (Cyproheptadine IP 4mg) ১৩,৫০০০০ পিস যার আনুমানিক মূল্য এক কোটি টাকার বেশি। এ বিষয়ে অলিনগর সীমান্ত ফাঁড়ির ক্যাম্প কমান্ডার নজরুল ইসলাম বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ৫ জন সদস্যের একটি টিম নিয়ে উক্ত অভিযান পরিচালনা করি কিন্তু চোরাচালানকারীরা অবস্থান জেনে পালিয়ে যায়। জব্দ কৃত ঔষধের সিজার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।





মিরসরাইয়ে আগ্নেয়াস্ত্রসহ যুবদল নেতা নওশাদ গ্রেফতার
যুক্তরাজ্যে প্রবাসী চট্টগ্রামবাসীর মিলন মেলা অনুষ্ঠিত
জাতীয় যুব দিবসে সম্মাননা পেলো গোলাম মর্তুজা
আমিরাতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশী প্রবাসীর মৃত্যু
মিরসরাইয়ে স্বর্ণের চেইন চুরি চক্রের ৭ সদস্য গ্রেপ্তার
মিরসরাইয়ে যাত্রা শুরু করলো লাইফ সেইফার সংস্থা
মিরসরাইয়ে কোরআন প্রতিযোগিতায় প্রথম শিশু হাফেজ উসামা
ধাম্মামিশন সাময়িকীর প্রথম সংখ্যা প্রকাশ ও সংবর্ধনা অনুষ্ঠান
মিরসরাইয়ে তিন দিন ব্যাপী বই পড়া উৎসব সম্পন্ন