সোমবার ● ৩ জানুয়ারী ২০২২
প্রথম পাতা » দিনাজপুর » ইনোভেশনে দেশ সেরা পার্বতীপুরের সমাজসেবা কর্মকর্তা তাপস রায়
ইনোভেশনে দেশ সেরা পার্বতীপুরের সমাজসেবা কর্মকর্তা তাপস রায়
আব্দুল্লাহ আল মামুন ,পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি :: ইনোভেশন ক্যাটাগরীতে দেশ সেরা হওয়ার পাশাপাশি দিনাজপুর জেলার শ্রেষ্ঠ সমাজসেবা কর্মকর্তা নির্বাচিত হয়েছেন পার্বতীপুর উপজেলা সমাজ সেবা কর্মকর্তা তাপস রায়। উদ্ভাবক (ইনোভেশন) ক্যাটাগরীতে তাকে দেশ সেরা কর্মকর্তা হিসেবে নির্বাচন করে সমাজসেবা অধিদফতর। রোববার জেলা সমাজসেবা অফিস আয়োজিত জাতীয় সমাজসেবা দিবসের অনুষ্ঠান শেষে বিকেলে তার হাতে সন্মাননা স্মারক হিসেবে ক্রেষ্ট তুলে দেন দিনাজপুর জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক আবু বক্কর সিদ্দীক। প্রধানমন্ত্রীর শেখ হাসিনার স্বপ্নানুসারে দেশের অসহায়, দুঃস্থ ভাতাভোগীদের শতভাগ সেবা প্রদান, দালাল মুক্ত অফিসের পরিবেশ তৈরী করার পাশাপাশি ব্যতিক্রমী বিভিন্ন ইনোভেশন মুলক কর্মকান্ডে বিশেষ অবদান রাখায় তাকে এ সন্মাননা স্মারক হিসেবে পদক দেয়া হয়েছে বলে জেলা অফিস সূত্রে জানা গেছে। সেবা নিতে আসা ভাতাভোগীদের বসার জন্য সম্প্রতি সমাজসেবা কার্যালয়ের সামনে টিন সেডের একটি ব্যতিক্রমী বিশ্রামাগার তৈরী করে (বাস্তবায়নে পৌরসভা) জেলা পর্যায়ে সাড়া ফেলেন এই কর্মকর্তা।
এ দিকে, অধিদফতর কর্তৃক জাতীয় পর্যায়ে ইনোভেশনে দেশ সেরা হিসেবে পুরষ্কৃত হওয়া সমাজসেবা কর্মকর্তা তাপস রায় জানান, কাজকে ভালোবেসে সঠিকভাবে দায়িত্ব পালন করার চেষ্টা করেছি। তবে, আমার এ অর্জনের পেছনে স্থানীয় এমপি মোস্তাফিজুর রহমান স্যার, উপজেলা চেয়ারম্যান হাফিজুল ইসলাম প্রামানিক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা নাশিদ কায়সার রিয়াদ স্যারসহ সংশ্লিষ্ট সকলের অবদান রয়েছে। সেই সাথে আমার অফিস স্টাফদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। তাদের সকলের সহযোগীতায় আজকের আমার এ অর্জন বলে উল্লেখ করেন এই কর্মকর্তা।





পার্বতীপুরে শ্রমিক কল্যাণ ফেডারেশনের শ্রমিক সমাবেশ
এনসিপি পার্বতীপুর উপজেলা কমিটি গঠনের ২৪ ঘণ্টার মধ্যেই স্থগিত
পার্বতীপুরে বৈদ্যুতিক শর্ট সার্কিটে অগ্নিকাণ্ড, ৭-৮ লাখ টাকার ক্ষতি
পার্বতীপুরে বাড়ছে সুস্বাদু ও রসালো তালশাঁসের চাহিদা
বড়পুকুরিয়া কয়লা খনির শ্রমিকরা কোল ফেইস বোনাসের দাবিতে বিক্ষোভ
পার্বতীপুর প্রেসক্লাবের সদস্যদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রতিবাদে মানববন্ধন
বড়পুকুরিয়া কয়লা,মধ্যপাড়া পাথর খনি ও তাপ বিদ্যুৎ কেন্দ্র পরিদর্শন করেন : মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ
পার্বতীপুরে সাংবাদিকদের সাথে ভূমিহীনদের অধিকার প্রতিষ্ঠার দাবিতে মতবিনিময় সভা
পার্বতীপুরে ব্রক্ষোত্তর সোনাপুকুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের রাস্তার বেহাল অবস্থা
পার্বতীপুরে ডেইরি খামার উন্নয়নে প্রাণিসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্প’র সহায়তা