শিরোনাম:
●   নবীগঞ্জে জিপিএ-৫ প্রাপ্তসহ ১২৬ জন এসএসসি ও দাখিল শিক্ষার্থীদের সম্মাননা ●   মিরসরাইয়ে অগ্নিকাণ্ডে ৩ বসতিঘর পুড়ে ছাই ●   প্রযুক্তির আধুনিকায়ন ও টেকসই উৎপাদনের তাগিদ অমল পোদ্দারের ●   নেপালের বন্যা: সীমান্তের ঊর্ধ্বে এক সংকট ●   রাউজানে দুর্বৃত্তের গুলিতে নিহত ●   নবীগঞ্জে বর্নাঢ্য আয়োজনে শ্রীকৃষ্ণের ৫২৫৩ তম জন্মাষ্টমী পালন ●   লন্ডনের ইলফোর্ডে গ্রেটার চট্টগ্রাম অ্যাসোসিয়েশন ইউকে’র মিলনমেলা ●   বেসরকারি খাতের শ্রমিকদের জন্য জরুরী ভিত্তিতে মহার্ঘ ভাতা চালু করুন ●   বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সুগন্ধা নদীতে ৫ মণ মাছের পোনা অবমুক্ত ●   ঈশ্বরগঞ্জে ভারতীয় চোরাই মাল আটক গ্রেফতার-২ ●   পার্বত্য চট্টগ্রামে বাঙালিদের আয়কর মওকুফের দাবিতে পিসিএনপি’র স্মারকলিপি ●   পার্বতীপুরে ২৮ পিস ইয়াবা উদ্ধার ●   মিরসরাইয়ে গাছের চারা রোপণ ও বিতরণ ●   অর্থদর্শী ভান্তের ৩২তম জন্মদিনে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান ●   পাহাড়ের তিন জেলাকে সমৃদ্ধশালী অঞ্চল হিসেবে গড়ে তুলতে উদ্যোগ নিয়েছে সরকার : মীর মোহাম্মদ হেলাল ●   ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ ●   কাউখালী বিএনপির সভাপতির বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে বেতবুনিয়ায় বিক্ষোভ ●   প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৮তম কারামুক্তি দিবস উপলক্ষে দোয়া মাহফিল ●   নান্দাইল শিক্ষা কর্মকর্তা ফজিলাতুন্নেছার বিরুদ্ধে দুর্নীতির তদন্ত : প্রভাবিত করার অভিযোগ ●   নবীগঞ্জে ১৯ কেজি গাঁজাসহ গ্রেপ্তার-২ ●   নানা আয়োজনে ঝালকাঠিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন ●   নবীগঞ্জে বড় ভাইয়ের হাতে ছোট বোন খুন: ঘাতক পলাতক ●   বান্দরবানে বর্ণাঢ্য আয়োজনে পার্বত্য মন্ত্রী সাচিং প্রু জেরীকে’কে সংবর্ধনা ●   মূল্যস্ফীতি ও বাজার নিয়ন্ত্রণে আনতে না পারলে বেতনবৃদ্ধি কাজে আসবেনা ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা ●   অনুপস্থিত থেকেও হাজিরা খাতায় স্বাক্ষর : ভূমি প্রতিমন্ত্রীর অসন্তোষ ●   চুয়েটের ২৪তম বিশ্ববিদ্যালয় দিবসের প্রথমদিনের ক্লাব ফেস্ট ও লেকচার অনুষ্ঠিত ●   ছাত্র পুরস্কার বিতরণী অনুষ্ঠান সফল করার লক্ষ্যে জরুরি সভা অনুষ্ঠিত ●   ঈশ্বরগঞ্জে প্রধান শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ ●   ১৫ কিলোমিটার রেলপথে ৭ হাজার ক্লিপ ফিসবোল্ট ফিসপ্লেট চুরি
রাঙামাটি, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
মঙ্গলবার ● ৪ জানুয়ারী ২০২২
প্রথম পাতা » সকল বিভাগ » ওসমানীনগরে ৩৮ চেয়ারম্যান প্রার্থীর মনোনয়ন দাখিল
প্রথম পাতা » সকল বিভাগ » ওসমানীনগরে ৩৮ চেয়ারম্যান প্রার্থীর মনোনয়ন দাখিল
মঙ্গলবার ● ৪ জানুয়ারী ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ওসমানীনগরে ৩৮ চেয়ারম্যান প্রার্থীর মনোনয়ন দাখিল

--- স্টাফ রিপোর্টার :: আসন্ন ষষ্ঠ ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে মনোনয়ন দাখিলের শেষ দিন পর্যন্ত রাজনৈতিক দলের প্রার্থী, স্বতন্ত্র প্রার্থী, সাধারণ সদস্য এবং সংরক্ষিত সদস্যরা মনোনয়ন দাখিল করেছেন।

সংশ্লিষ্ট ইউনিয়নের দ্বায়িত্ব প্রাপ্ত রিটার্নিং কর্মকর্তাদের কাছে মনোনয়ন দাখিল করেন প্রার্থীরা। উপজেলার ৮ ইউনিয়নে বিভিন্ন রাজনৈতিক দলের ১১সহ ৩৮জন চেয়ারম্যান প্রার্থী, ২৭৮ জন সাধারণ সদস্য ও ৮৮জন সংরক্ষিত সদস্য পদে মনোনয়ন দাখিল করেছেন।

উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, সোমবার ৩ জানুয়ারী মনোনয়ন দাখিলের শেষ দিন পর্যন্ত উপজেলা সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তাদের কাছে মনোনয়ন দাখিল করেন।

উমরপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে ১জন রাজনৈতিক দলীয় ও ৩জন স্বতন্ত্র প্রার্থী, সাদিপুর ইউনিয়নে ১জন রাজনৈতিক দলীয় ও ১জন স্বতন্ত্র¿, পশ্চিম পৈলনপুর ইউনিয়নে ৩জন রাজনৈতিক দলীয় ও ২জন স্বতন্ত্র, বুরুঙ্গা বাজার ইউনিয়নে ৬ জন স্বতন্ত্র ১জন রাজনৈতিক দলীয়, গোয়ালাবাজার ইউনিয়নে ৩জন স্বতন্ত্র ১জন রাজনৈতিক দলীয়, তাজপুর ইউনিয়নে ৪জন স্বতন্ত্র ১ জন রাজনৈতিক দলীয়, দয়ামীর ইউনিয়নে ৫ জন স্বতন্ত্র ১ জন রাজনৈতিক দলীয়, উসমানপুর ইউনিয়নে ৩ জন স্বতন্ত্র ২ জন রাজনৈতিক দলীয় চেয়ারম্যান প্রার্থী মনোনয়ন দাখিল করেছেন।

ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়ন দাখিলের শেষ দিন ছিলো ৩ জানুয়ারি। বাছাই ৬জানুয়ারি, প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ১৩ জানুয়ারি প্রতীক বরাদ্দ ১৪ জানুয়ারি ও ভোট গ্রহন ৩১ জানুয়ারি।

ওসমানীনগর উপজেলা নির্বাচন অফিসার আবু লায়েশ দুলাল জানান, সোমবার ৩ জানুয়ারী শেষ দিন পর্যন্ত শান্তিপূর্ন ভাবে প্রার্থীরা মনোনয়ন দাখিল করেছেন।

বিশ্বনাথে স্বামী-স্ত্রী’র মামলায় অতিষ্ঠ গ্রামবাসি, প্রতিবাদ সভা

বিশ্বনাথ :: স্বামী-স্ত্রীর দায়ের করা বিভিন্ন মিথ্যা মামলায় বিশ্বনাথ উপজেলার দৌলতপুর ইউনিয়নের সাতপাড়া গ্রামের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ আসামী হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

তাদের দায়ের করা মিথ্যা মামলার হয়রানীতে অতিষ্ঠ আজ গ্রামের বৃদ্ধ-যুবকেরা। এমন অভিযোগ এনে মঙ্গলবার (৪ঠা জানুয়ারি) বিকেলে সাতপাড়া গ্রামের হাজী আব্দুল মোমিন ও আব্দুল ররের উদ্যোগে তাদের বাড়িতে প্রতিবাদ সভা করেছেন গ্রামের ভুক্তভোগীরা।

গ্রামের প্রবীণ মুরব্বী হারুনুর রশীদের সভাপতিত্বে ও হাজী আব্দুল মোমিনের পরিচালনায় প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন হাজী আব্দুল রুপ, হাজী চান্দ আলী, ইর্শাদ মিয়া, সেবুল আফসারী।

সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, কবির মিয়া, ইলাছ আলী, মানিক মিয়া, নেছার আলী, লালা মিয়া, আব্দুল খালিক, জালাল উদ্দিন, মুনাফর আলী, আলী আহমদ, মারুফ আহমদ, আব্দুল বাছিত, আব্দুল ওয়াহিদ, আব্দুল হামিদ, আব্দুর রশীদ, আব্দুস শহীদ, সারোয়ার মিয়া, আব্দুল মতিন, সায়েক আহমদ, তাহেদ মিয়া, আকবর আলী, সেকুল মিয়া, আব্দুশ শহিদ প্রমুখ।
সভায় বক্তারা বলেছেন, আব্দুল কাহার ও তার স্ত্রী ফাতেমা বেগম সাতপাড়া গ্রামের সহজ-সরল মানুষকে আসামী করে একাধিক মিথ্যা মামলা দিয়ে হয়রানী করে আসছেন।
যার কোন ভিত্তি নেই।

শান্ত গ্রামকে অশান্ত করেছেন কাহার ও তার স্ত্রী ফাতেমা।

তারা বলেন, সুষ্ট তদন্তের মাধ্যমে কাহার-ফাতেমার বিরুদ্ধে আইনী ব্যবস্থা গ্রহন করে গ্রামবাসিকে হয়রানি থেকে করার জন্য প্রশাসনের প্রতি জোরদাবী জানান।

বিশ্বনাথে রুহানী মসজিদের ভিত্তি প্রস্তর স্হাপন করেন আল্লামা হুছাম উদ্দিন চৌধুরী

বিশ্বনাথ :: সিলেটের বিশ্বনাথ উপজেলার লামাকাজিতে রুহানী মসজিদের ভিত্তি প্রস্তর স্হাপন করা হয়েছে।

মঙ্গলবার ৪ঠা জানুয়ারী সকাল ১১ টায় বিশ্বনাথ-লামাকাজী রোড সংলগ্ন রেল পয়েন্ট ওই রূহানী মসজিদের ভিত্তিপ্রস্তর স্হাপন করেন বাংলাদেশ আনজুমানে আল ইসলাহর কেন্দ্রীয় সভাপতি হযরত মাওলানা হুছাম উদ্দিন চৌধুরী ফুলতলী।

এসময় উপস্হিত ছিলেন, সৎপুর দারুল হাদিস কামিল মাদরাসার সহকারি অধ্যাপক মাওলানা রশিদ আহমদ চৌধুরী, ইংরেজী প্রভাষক আলীনুর হোসেন বিপ্লব, রূহানী মসজিদের সভাপতি আব্দুর রউফ, মুতাওয়াল্লী মাওলানা হরমুজ আলী, লামাকাজী ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী মো. ফয়ছল আহমদ, সৎপুর কামিল মাদ্রাসার শিক্ষক মাওলানা ছাইফুল আলম, ইউনিয়ন আল ইসলাহ’র সাধারণ সম্পাদক মাওলানা মো. জামাল উদ্দিন, সৈদেরগাঁও ইউনিয়ন শাখার সাংগঠনিক সম্পাদক হাফিজ শফিকুল ইসলাম, বাংলাদেশ আঞ্জুমানে তালামীযে ইসলামিয়ার সাবেক কেন্দ্রীয় সভাপতি মাওলানা আখতার হোসাইন জাহেদ, সাংবাদিক ফারুক আহমদ, ইঞ্জিনিয়ার আব্দুস শহীদ, ছাত্রলীগ কর্মী মো. আকমল হোসাইন, আবু তাহের মিছবাহ, কামরুল হাসান, মাদরাসার ছাত্র মোহাম্মদ জুনেদ আহমেদ, আল ইসলাহ কর্মী এখলাসুর রহমান, ঠিকাদার বিলাল আহমদ, গ্রামের মুরুব্বি মো. ফিরোজ আলী, রহিম খাঁ, ইদ্রিস আলী, মনির উদ্দিন, ইব্রাহিম আলী, মৌরস আলীসহ প্রমুখ।





সকল বিভাগ এর আরও খবর

নবীগঞ্জে জিপিএ-৫ প্রাপ্তসহ  ১২৬ জন এসএসসি ও দাখিল শিক্ষার্থীদের  সম্মাননা নবীগঞ্জে জিপিএ-৫ প্রাপ্তসহ ১২৬ জন এসএসসি ও দাখিল শিক্ষার্থীদের সম্মাননা
মিরসরাইয়ে অগ্নিকাণ্ডে ৩ বসতিঘর পুড়ে ছাই মিরসরাইয়ে অগ্নিকাণ্ডে ৩ বসতিঘর পুড়ে ছাই
প্রযুক্তির আধুনিকায়ন ও টেকসই উৎপাদনের তাগিদ অমল পোদ্দারের প্রযুক্তির আধুনিকায়ন ও টেকসই উৎপাদনের তাগিদ অমল পোদ্দারের
নেপালের বন্যা: সীমান্তের ঊর্ধ্বে এক সংকট নেপালের বন্যা: সীমান্তের ঊর্ধ্বে এক সংকট
রাউজানে দুর্বৃত্তের গুলিতে নিহত রাউজানে দুর্বৃত্তের গুলিতে নিহত
নবীগঞ্জে বর্নাঢ্য আয়োজনে শ্রীকৃষ্ণের ৫২৫৩ তম জন্মাষ্টমী পালন নবীগঞ্জে বর্নাঢ্য আয়োজনে শ্রীকৃষ্ণের ৫২৫৩ তম জন্মাষ্টমী পালন
লন্ডনের ইলফোর্ডে গ্রেটার চট্টগ্রাম অ্যাসোসিয়েশন ইউকে’র মিলনমেলা লন্ডনের ইলফোর্ডে গ্রেটার চট্টগ্রাম অ্যাসোসিয়েশন ইউকে’র মিলনমেলা
বেসরকারি খাতের শ্রমিকদের জন্য জরুরী ভিত্তিতে মহার্ঘ ভাতা চালু করুন বেসরকারি খাতের শ্রমিকদের জন্য জরুরী ভিত্তিতে মহার্ঘ ভাতা চালু করুন
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সুগন্ধা নদীতে ৫ মণ মাছের পোনা অবমুক্ত বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সুগন্ধা নদীতে ৫ মণ মাছের পোনা অবমুক্ত
ঈশ্বরগঞ্জে ভারতীয় চোরাই মাল আটক গ্রেফতার-২ ঈশ্বরগঞ্জে ভারতীয় চোরাই মাল আটক গ্রেফতার-২

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)