শিরোনাম:
●   ১৪ ফুটের দুর্গাপ্রতিমা ঘিরে ঈশ্বরগঞ্জে দর্শনার্থীদের ভিড় ●   সুগন্ধায় স্পিডবোর্ট দুর্ঘটনা ইউএনওসহ আহত-৯ ●   পার্বত্য চট্টগ্রামের সার্বিক উন্নয়নে আড়াই হাজার কোটি টাকার মেগা প্রকল্প অনুমোদনে প্রধানমন্ত্রীর যুগান্তকারী পদক্ষেপ ●   বাঙ্গালী জাতির সার্বজনীন মিলন উৎসবে পরিনত হলো শারদীয় দূর্গাপূজা ●   মিরসরাইয়ে তিন দিন ব্যাপী বই পড়া উৎসব সম্পন্ন ●   জনস্বাস্থ্য সুরক্ষায় খাদ্য প্যাকেটে হস্তক্ষেপমুক্ত সতর্কতা লেবেল চালুর দাবি ●   ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগে জণবল সংকটের কারণে ৪ অফিস চলছে ১ বন কর্মকর্তা দিয়ে ●   বিএনপি সরকারের ০৮ মাস পূর্তিতে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের বিবৃতি ●   ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত ●   মাদক অভিযোগে ৪ শ্রমিক গ্রেপ্তার, প্রতিবাদে ৬ ঘণ্টা জ্বালানি তেল সরবরাহ বন্ধ ●   ঝালকাঠিতে ১৬০ মণ্ডপে দুর্গাপূজার প্রস্তুতি ●   পাহাড়ের দুর্যোগ ও ঝুঁকি মোকাবিলায় জনসচেতনতা তৈরির তাগিদ পার্বত্য মন্ত্রীর ●   বৃদ্ধের অভিযোগ শুনে তাৎক্ষণিক পুলিশ পাঠালেন ওসি সাজ্জাদ ●   রাঙামাটি জার্নালিস্ট ক্লাব এর আত্মপ্রকাশ ●   কাউখালীতে আন্তর্জাতিক কন্যা শিশু দিবস পালন ●   রাবিপ্রবি’র একাডেমিক কাউন্সিলের ১৫ তম সভা অনুষ্ঠিত ●   পার্বতীপুরে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন ●   ঈশ্বরগঞ্জে কন্যাশিশু দিবসে কনার বাল্যবিয়ে ●   আত্রাইয়ের ৫৪টি মণ্ডপে চলছে দুর্গাপূজার প্রস্তুতি ●   ঝালকাঠিতে অসুস্থ হয়ে হাসপাতালে নেওয়ার পর নারী কয়েদির মৃত্যু ●   আত্রাইয়ে আনসার ও ভিডিপির আয়োজনে তাল বীজ রোপণ অভিযান ●   চরম দুর্ভোগে স্থানীয়রা : বান্দরবান-থানচি সড়কে বাসের পর জিপ-মাহেন্দ্র চলাচল বন্ধ ●   বিজিবির অভিযানে করেরহাট থেকে ভারতীয় গরু জব্দ ●   মৌলভীবাজারের ঐতিহ্যবাহী পাঁচগাঁওয়ের দুর্গা পূজা ও কিছু কথা ●   নানিয়ারচর সেনা জোন এর পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ ●   মহালয়ার আদ্যপান্ত : ভিন্ন দৃষ্টিকোণ ●   ঈশ্বরগঞ্জে হত্যা চেষ্টা মামলার আসামি মঞ্জু গ্রেফতার ●   মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ●   রাঙামাটিতে মহালয়া উপলক্ষে “বোধনের প্রহর” সাংস্কৃতিক অনুষ্ঠান ●   মারিশ্যাতে ২৭ বিজিবি টহলদল অবৈধভাবে পাচারকালে সেগুন কাঠ উদ্ধার
রাঙামাটি, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
মঙ্গলবার ● ১১ জানুয়ারী ২০২২
প্রথম পাতা » ঝালকাঠি » আ’লীগ নেতাকে দল থেকে বহিষ্কারের দাবিতে মানববন্ধন
প্রথম পাতা » ঝালকাঠি » আ’লীগ নেতাকে দল থেকে বহিষ্কারের দাবিতে মানববন্ধন
মঙ্গলবার ● ১১ জানুয়ারী ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

আ’লীগ নেতাকে দল থেকে বহিষ্কারের দাবিতে মানববন্ধন

--- গাজী গিয়াসউদ্দিন বশির ঝালকাঠি প্রতিনিধি :: এক নারীর সঙ্গে অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকার ভিডিও সামাজিক যোগযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ায় ঝালকাঠির রাজাপুর উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ব্যবসায়ী মো. রফিকুল ইসলাম লিটন (সিআইপি)কে দলীয় পদ থেকে আজীবন বহিষ্কারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার সারে ১২টার দিকে সচেতন নাগরিক সমাজের ব্যানারে উপজেলা প্রেসক্লাব চত্ত্বরে অনুষ্ঠিত এ মানববন্ধনে মুক্তিযোদ্ধ, স্থানীয় আওয়ামী লীগ নেতাসহ বিভিন্ন শ্রেণিপেশার শতাধিক নারী-পুরুষ অংশ নেন।
এ ছাড়াও জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের কাছে লিখিত আবেদন করেছে স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ। গত বুধবার উপজেলার ছয়টি ইউনিয়নের সভাপতি ও সম্পাদকদের স্বাক্ষরিত আবেদনপত্রটি জেলায় পাঠানো হয়। এর অনুলিপি দেওয়া হয় আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক এবং সাংগঠনিক সম্পাদক বরিশাল বিভাগের দায়িত্বপ্রাপ্তদেরকেও।
আজকের মানববন্ধনে আওয়ামী লীগ নেতার অভিযোগ করেন, অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকা অবস্থায় নিজেস্ব কেউ একটি ভিডিওটি ধারণ করে পরবর্তীতে তা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকের ম্যাসেঞ্জারে ছড়িয়ে দেয়। ভিডিওটি সর্বত্র ভাইরাল হয়ে যায়। ফলে দলীয় গঠণতন্ত্র ও শৃঙ্খলা ভঙ্গ হয়েছে। পাশাপাশি দলের ভাবমূর্তি দারুণভাবে ক্ষুন্ন হয়েছে। তাই শাস্তি সরূপ লিটনকে দল থেকে আজীবন বহিস্কার করা প্রয়োজন।
মো. রফিকুল ইসলাম লিটন উপজেলার গালুয়া ইউনিয়নের পুটিয়াখালী গ্রামের মৃত মোজাম্মেল হকের ছেলে। সে গালুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম কিবরিয়া পারভেজের ছোট ভগ্নিপতি। রাজধানীর মতিঝিল এলাকার নাহার ম্যানসন এর পঞ্চম তলায় অবস্থিত লিটন ওয়ার্ল্ড লিংক এর মালিক তিনি। রাজাপুর উপজেলা আওয়ামী লীগের নয় নম্বর সহসভাপতি পদে রয়েছেন তিনি।
এদিকে লিটনকে বহিস্কারের জন্য করা আবেদন থেকে জানা যায়, লিটন উপজেলা আওয়ামী লীগের গুরুত্বপূর্ণ একটি পদে থেকে অসামাজিক কর্মকান্ডে জড়িয়ে সংগঠনের ভাবমূর্তি ক্ষুন্ন করেছেন। এ ছাড়াও সরকারের সিআইপি পদকপ্রাপ্ত একজন রাজনৈতিক নেতার কাছ থেকে এমনটা আশা করা যায় না। তাই পরবর্তীতে কেউ যেন এমন অপকর্মের সঙ্গে লিপ্ত না হয় তার জন্য লিটনের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া জরুরি বলে মনে করেন স্থানীয় নেতারা।
জানা যায়, রাজাপুর উপজেলা আওয়ামী লীগ সহসভাপতি মো. রফিকুল ইসলাম লিটনের সঙ্গে এক নারীর আপত্তিকর ভিডিও সস্প্রতি ডিজিটাল মাধ্যমে ভাইরাল হওয়ার পর থেকে দলীয় নেতাকর্মীসহ সাধারণ মানুষের মাঝে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। গত দুই সপ্তাহ ধরে মানুষের মুঠোফোনের ম্যাসেঞ্জার, ইমো ও ফেসবুকে আপত্তিকর এ ভিডিও ভাইরাল হয়। এ ঘটনার পরপরই দলীয় কর্মীসমর্থকসহ সাধারণ মানুষের মধ্যে সমালোচনার ঝড় ওঠে। এ নিয়ে পোস্টার লিফলেট টানানো হয়েছে উপজেলার সর্বত্র।
এ ব্যাপারে রাজাপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জিয়া হায়দার খান লিটন বলেন, এ বিষয়ে এখনো কোন সিদ্ধান্ত হয়নি। করো অপকর্মের দায়ভার দল নেবে না।
ঝালাকঠি জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক তরুণ কর্মকার বলেন, রাজাপুর উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি হয়ে তিনি যে কাজটি করেছেন, এর দায়ভার দল নেবে না। এ ব্যাপারে তদন্ত করে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।
এ বিষয়ে কথা বলতে মো. রফিকুল ইসলাম লিটনের মুঠোফোনে একাধিকবার কল দিলেও তিনি ধরেননি।
আজকের মানববন্ধনে বক্তব্য দেন মুক্তিযোদ্ধা জয়রাম তেওয়ারী, যুবলীগ নেতা জহিরুল ইসলাম ও আবু সালেহ্ প্রমুখ।





ঝালকাঠি এর আরও খবর

সুগন্ধায় স্পিডবোর্ট  দুর্ঘটনা ইউএনওসহ আহত-৯ সুগন্ধায় স্পিডবোর্ট দুর্ঘটনা ইউএনওসহ আহত-৯
ঝালকাঠিতে ১৬০ মণ্ডপে দুর্গাপূজার প্রস্তুতি ঝালকাঠিতে ১৬০ মণ্ডপে দুর্গাপূজার প্রস্তুতি
ঝালকাঠিতে অসুস্থ হয়ে হাসপাতালে নেওয়ার পর নারী কয়েদির মৃত্যু ঝালকাঠিতে অসুস্থ হয়ে হাসপাতালে নেওয়ার পর নারী কয়েদির মৃত্যু
দুই এমপির উপস্থিতিতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত দুই এমপির উপস্থিতিতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত
ঝালকাঠিতে দুর্গাপূজা উদযাপনে জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা ঝালকাঠিতে দুর্গাপূজা উদযাপনে জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা
ঝালকাঠিতে পালিত পিতার বিরুদ্ধে তরুণীকে ধর্ষণের অভিযোগ ঝালকাঠিতে পালিত পিতার বিরুদ্ধে তরুণীকে ধর্ষণের অভিযোগ
ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান
ধর্ষণ মামলার আসামীকে স্বামী হিসেবে পেতে ট্রাইব্যুনালে বাদিনীর বিষখেয়ে আত্মহত্যার হুমকি ধর্ষণ মামলার আসামীকে স্বামী হিসেবে পেতে ট্রাইব্যুনালে বাদিনীর বিষখেয়ে আত্মহত্যার হুমকি
বিশ্ব পর্যটন দিবসে ঝালকাঠিতে বর্ণাঢ্য র‍্যালি বিশ্ব পর্যটন দিবসে ঝালকাঠিতে বর্ণাঢ্য র‍্যালি
তেল, গ্যাস ও বিদ্যুৎ সংকটময় অবস্থায় : হেলাল তেল, গ্যাস ও বিদ্যুৎ সংকটময় অবস্থায় : হেলাল

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)