মঙ্গলবার ● ১১ জানুয়ারী ২০২২
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » কাপ্তাই হ্রদ থেকে মানসিক ভারসাম্যহীন ব্যক্তির লাশ উদ্ধার
কাপ্তাই হ্রদ থেকে মানসিক ভারসাম্যহীন ব্যক্তির লাশ উদ্ধার
কাপ্তাই প্রতিনিধি :: কাপ্তাই হ্রদ থেকে মানসিক ভারসাম্যহীন (৩৫) বছর বয়সী এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে মঙ্গলবার বেলা সাড়ে ১২ টায়। উপজেলার জেটিঘাট এলাকা সংলগ্ন কাপ্তাই হ্রদ থেকে কাপ্তাই ফায়ার সার্ভিসের ডুবুরি দল ওই ব্যক্তির লাশ উদ্ধার করে। এসময় কাপ্তাই ফাঁড়ির পুলিশ সদস্যরা উদ্ধার কাজে তাদের সহায়তা করেন। কাপ্তাই পুলিশ ফাঁড়ির আইসি পুলিশ পরিদর্শক শাহীনুর রহমান জানান, মঙ্গলবার আনুমানিক সকাল সাড়ে ৮ টার সময় কাপ্তাই ইউনিয়নের আপস্টিম জেটিঘাট সংলগ্ন হ্রদে মানসিক ভারসাম্যহীন এক ব্যক্তি পানিতে ডুবে যায়। ঘটনার সংবাদ পেয়ে কাপ্তাই পুলিশ ফাঁড়ির পুলিশ ফোর্স ঘটনাস্থলে যায় এবং কাপ্তাই ফায়ার সার্ভিসের ডুবুরি দল নিয়ে কাপ্তাই হ্রদে দীর্ঘ আড়াই ঘন্টা তল্লাশি চালিয়ে তাকে মৃত উদ্ধার করে। কাপ্তাই ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা আব্দুল মান্নান আনসারী জানান, কাপ্তাই ফাঁড়ির আইসির মাধ্যমে খবরটি জানতে পেরে ডুবুরি দল নিয়ে সকাল ১০ টায় উদ্ধার কার্যক্রমে নেমে পড়ি এবং সাড়ে ১২ টায় ওই ব্যক্তির লাশ উদ্ধার করতে সক্ষম হই। পুলিশ জানান, যেহেতু লাশটি বেওয়ারিশ, তাই এলাকায় মসজিদ, মন্দিরসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করে তার পরিচয় জানতে চেষ্টা করছি। যদি পরিচয় না পাই, তাহলে এলাকার জনপ্রতিনিধিদের মাধ্যমে এর দাফনের ব্যবস্থা করা হবে।





বান্দরবানকে পরিচ্ছন্ন ও পর্যটকবান্ধব করার ডাক পার্বত্য মন্ত্রীর
হেফাজতে আমিরের মাইক্রোবাস দুর্ঘটনার কবলে : অক্ষত বাবুনগরী
রাঙামাটিতে গাউছুল আজম মাইজভাণ্ডারী মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত
রাঙামাটিতে জেলা উন্নয়ন কমিটির সভা অনুষ্ঠিত
সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি বিকৃত করে ফেইজবুকে অপপ্রচার চালানো হচ্ছে
প্রকাশ কুসুম বড়ুয়া কে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক পদে নিযুক্ত