শিরোনাম:
●   বিদেশি কোম্পানির কাছে বন্দর ইজারা না দিয়ে দেশীয় প্রতিষ্ঠানকে আধুনিক করে তুলতে হবে ●   মিরসরাইয়ে স্বর্ণের চেইন চুরি চক্রের ৭ সদস্য গ্রেপ্তার ●   ঈশ্বরগঞ্জে ছাত্রলীগ নেতা ছিনতাই মামলায় বিএনপি নেতা কারাগারে ●   আত্রাইয়ে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক নারীর মৃত্যু ●   মিরসরাইয়ে যাত্রা শুরু করলো লাইফ সেইফার সংস্থা ●   জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে গাজীপুরে সমাবেশ ●   নলছিটিতে ৯৫৩ পিস ইয়াবাসহ যুবক আটক ●   ঈশ্বরগঞ্জে ছাত্রলীগ নেতা ছিনিয়ে নেয়া মামলায় গ্রেফতার-২ ●   মিরসরাইয়ে কোরআন প্রতিযোগিতায় প্রথম শিশু হাফেজ উসামা ●   ৮১ বছরে জাতিসংঘ : কার্যকর জাতিসংঘ গড়ার চ্যালেঞ্জ ●   পার্বতীপুরে ১০ শয্যার আজেদা মা ও শিশু হাসপাতালের উদ্বোধন ●   ঝালকাঠির মণ্ডপে মণ্ডপে বিদায়ের সুর, প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অনুদান ●   নবীগঞ্জে ইয়াবাসহ মাদক কারবারি বাছিত আটক ●   ঈশ্বরগঞ্জে মিছিলের ঘটনায় দুই ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   ধাম্মামিশন সাময়িকীর প্রথম সংখ্যা প্রকাশ ও সংবর্ধনা অনুষ্ঠান ●   পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সাজেক ভ্যালী বন্ধ ঘোষণা করেছে রাঙামাটি জেলা প্রশাসন ●   ঈশ্বরগঞ্জে বৈঠা-লাঠি হাতে নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এর প্রথম কার্যনির্বাহী কমিটির সভা ●   জাতীয় পুরস্কারজয়ী সাইমুনকে অভিনন্দন জানালেন দীপেন দেওয়ান এমপি ●   রাঙামাটিতে সিএনজির ধাক্কায় মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত সুখেল চাকমার পক্ষে মামলা ●   বৃহত্তর বনরূপা ব্যবসায়ী কল্যাণ সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ ●   উচ্চ রক্তচাপ মোকাবেলায় টেকসই অর্থায়নের আহ্বান ●   মধ্যপাড়া পাথর খনির এমডি পদে পুনরায় যোগ দিলেন প্রকৌশলী জোবায়েদ ●   ঈশ্বরগঞ্জে ছাত্রদল নেতাকে কুপিয়ে জখম গ্রেফতার-২ ●   বান্দরবানে নারীকে ধর্ষণের অভিযোগে এনসিপি নেতা গ্রেপ্তার ●   রাঙামাটির কৃতি সন্তান সাইমুন ইসলাম পেলেন ইয়্যুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড ২০২৬ ●   ১৪ ফুটের দুর্গাপ্রতিমা ঘিরে ঈশ্বরগঞ্জে দর্শনার্থীদের ভিড় ●   সুগন্ধায় স্পিডবোর্ট দুর্ঘটনা ইউএনওসহ আহত-৯ ●   পার্বত্য চট্টগ্রামের সার্বিক উন্নয়নে আড়াই হাজার কোটি টাকার মেগা প্রকল্প অনুমোদনে প্রধানমন্ত্রীর যুগান্তকারী পদক্ষেপ ●   বাঙ্গালী জাতির সার্বজনীন মিলন উৎসবে পরিনত হলো শারদীয় দূর্গাপূজা
রাঙামাটি, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
মঙ্গলবার ● ১ মার্চ ২০২২
প্রথম পাতা » সকল বিভাগ » বিশ্বনাথে বাসর ঘর থেকে বর উধাও
প্রথম পাতা » সকল বিভাগ » বিশ্বনাথে বাসর ঘর থেকে বর উধাও
মঙ্গলবার ● ১ মার্চ ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বিশ্বনাথে বাসর ঘর থেকে বর উধাও

--- বিশ্বনাথ প্রতিনিধি :: আবদুল সোবহান (২৭) পেশায় রংমিস্ত্রি। বিবাহবন্ধনে আবদ্ধ হন গত শুক্রবার (২৫ ফেব্রুয়ারি)। পরদিন শনিবার ছিল তার বাসর রাত। রাতের খাবার-দাবার শেষে পরিবারের লোকজন নবদম্পতিকে বাসর ঘরে পাঠিয়ে দিয়ে ঘুমিয়ে পড়েন।

কিন্তু পরদিন সাতসকালে সকলের ঘুম ভাঙ্গে নববধুর হাঁকডাকে। বাসর ঘর থেকেই উধাও বর আবদুল সোবহান। সন্ধান পেতে তাকে খোঁজা হয় সম্ভাব্য সকল জায়গায়। পরিবারের লোকজন শরণাপন্ন হন থানা পুলিশেরও।

এরমধ্যেই, গতকাল রবিবার (২৭ ফেব্রুয়ারি) মধ্যরাতে হঠাৎ করেই বাড়িতে হাজির হন আবদুল সোবহান। এমন রহস্যময় ঘটনাটি ঘটেছে সিলেটের বিশ্বনাথ উপজেলার দেওকলস ইউনিয়নের সুখিপুর গ্রামে। সোবহান ওই গ্রামের মো. বারাম আলীর ছেলে।

সোবহানের বড়ভাই আবদুর রউফ জানান, ‘বাসর ঘর থেকে নিখোঁজের প্রায় দুই ঘন্টা পর পর্যন্তও তার (আবদুল সোবহান) মুঠোফোন সচল ছিল।
এরপর থেকে সেটি বন্ধ পাওয়া যায়। রবিবার রাতে আমরা থানায় জিডি করতে গেলে ওই রাত আড়াইটার দিকে আমার বাড়ির লোকজন মুঠোফোনে জানান, অর্ধ অচেতন অবস্থায় ফিরে এসেছে সোবহান।’

সোবহানের বরাত দিয়ে ভাই আবদুর রউফ আরও জানান, ‘বাসর রাতে প্রকৃতির ডাকে সাড়া দিতে বের হয় আবদুল সোবহান। এ সময় সে শুনতে পায় তার এক চাচাতো ভাইয়ের কণ্ঠে কেউ একজন তাকে ডাকছে।

তারপর কি ঘটে বুঝতেই পারে না সোবহান। পরে গতকাল সে তাকে ঢাকার গাজীপুরের ফ্লাইওভার ব্রিজের নিচে নিজেকে দেখতে পায়। সেখানকার লোকজনের সহায়তায় এনা গাড়িযোগে বাড়িতে ফেরে সে।’

বাড়িতে ফেরা আবদুল সোবহানের ঘাড়ে ও উভয় কানে তিনটি লালচে দাগ দেখা গেছে বলেও জানান আবদুর রউফ।

বিশ্বনাথ থানার উপপরিদর্শক (এসআই) দিদারুল আলম বলেন, ‘বাসর ঘর থেকে বর আবদুল সোবহান নিখোঁজের ঘটনায় তার ভাই থানায় এসে সাধারণ ডায়েরী লিখানোর পরই খবর আসে বরকে পাওয়া গেছে।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)