মঙ্গলবার ● ১ মার্চ ২০২২
প্রথম পাতা » ঢাকা » টিসিবির ট্রাকের পিছনে ক্ষুধার্ত মানুষের মিছিলে এখন সরকারের উন্নয়নের রাজনীতি গড়াগড়ি খাচ্ছে
টিসিবির ট্রাকের পিছনে ক্ষুধার্ত মানুষের মিছিলে এখন সরকারের উন্নয়নের রাজনীতি গড়াগড়ি খাচ্ছে
আজ সকালে জাতীয় প্রেসক্লাবের সম্মুখে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির উদ্যোগে আয়োজিত বিক্ষোভ সমাবেশে পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন, বাজারের আগুন রাজপথে ছড়িয়ে পড়লে সরকার গদি রক্ষা করতে পারবেনা।বাজারের আগুন আর মানুষের মনের আগুন এক হয়ে বিষ্ফোরিত হলে সরকার দমন নিপীড়ন চালিয়েও শেষ রক্ষা করতে পারবেনা। তিনি বলেন দেশের সমস্যা খাদ্য সংকট নয়, সমস্যা মুনাফাখোর বাজার সিন্ডিকেটের চূড়ান্ত স্বেচ্ছাচারীতা। সরকারের সাথে অশুভ যোগসাজশে দেশের মানুষকে এরা পুরোপুরি জিম্মি করে ফেলেছে।
তিনি ক্ষোভের সাথে উল্লেখ করেন, সরকারের উন্নয়নের রাজনীতি এখন বিসিবির ট্রাকের সামনে গড়াগড়ি খাচ্ছে। সরকারের কথিত এই উন্নয়ন নতুন করে সাড়ে তিন কোটি মানুষকে দরিদ্র করেছে, দেশে বেকারের মিছিল কেবল দীর্ঘ করছে, স্বল্প আয়ের কোটি কোটি মানুষের খাদ্যগ্রহন কমিয়ে দিয়েছে। মন্ত্রীদের বক্তব্য ও আচরণ খুবই নিষ্ঠুর ও অমানবিক। আর অন্যদিকে গত দুই বছরে ১৭ হাজারের বেশি নতুন কোটিপতির জন্ম হয়েছে।
তিনি বলেন, ক্ষমতায় থাকার জন্য মানুষের ভোটের দরকার না হওয়ায় সরকার দেশের মানুষকে যেন আল্লাহর ওয়াস্তে ছেড়ে দিয়েছে।প্রতিটি ভোগ্যপণ্য আর সেবার দাম বাডিয়ে মানুষের জীবন - জীবিকাকে অতিষ্ঠ করে তুলেছে।
তিনি জীবন, জীবিকা রক্ষা এবং অধিকার ও ইনসাফ প্রতিষ্ঠায় রাজপথে গণসংগ্রাম - গণপ্রতিরোধ জোরদার করার ডাক দেন।
বহ্নিশিখা জামালী বলেন, ঘরে বসে হা হুতাশ করে বাঁচা যাবে না।গণআন্দোলনের পথে দূর্নীতিবাজ,দুর্বৃত্ত ও সিন্ডিকেটের পাহারাদার গণবিরোধী সরকারকে বিদায় দিতে সকল প্রগতিশীল, গণতান্ত্রিক ও দেশপ্রেমিক শক্তিকে এগিয়ে আসার আহবান জানান।
পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক এর সভাপতিত্বে অনুষ্ঠিত এই বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য বহ্নিশিখা জামালী,আকবর খান,আনছার আলী দুলাল, কেন্দ্রীয় কমিটির সদস্য রাশিদা বেগম, ফিরোজ আহমেদ, সিকদার হারুন রশীদ মাহমুদ, সাইফুল ইসলাম, অরবিন্দু বেপারি বিন্দু, স্নিগ্ধা সুলতানা ইভা, কামরুজ্জামান ফিরোজ প্রমুখ।
সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল তোপখানা রোড, পুরানা পল্টন ও বিজয়নগর প্রদক্ষিণ করে সেগুনবাগিচায় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে এসে শেষ হয়।





বিদেশি কোম্পানির কাছে বন্দর ইজারা না দিয়ে দেশীয় প্রতিষ্ঠানকে আধুনিক করে তুলতে হবে
৮১ বছরে জাতিসংঘ : কার্যকর জাতিসংঘ গড়ার চ্যালেঞ্জ
উচ্চ রক্তচাপ মোকাবেলায় টেকসই অর্থায়নের আহ্বান
জনস্বাস্থ্য সুরক্ষায় খাদ্য প্যাকেটে হস্তক্ষেপমুক্ত সতর্কতা লেবেল চালুর দাবি
পাহাড়ের দুর্যোগ ও ঝুঁকি মোকাবিলায় জনসচেতনতা তৈরির তাগিদ পার্বত্য মন্ত্রীর
নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ : আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী
ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্বে এমদাদুল হক চৌধুরী
তায়কোয়ানডো ক্লাব কাপ চ্যাম্পিয়নশীপে রাজশাহী ১৫টি পদক জয়ী
পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম
রাজধানীর আইসিসিবি লেদার এক্সপোতে ‘Bene লেদার’এর চামড়াজাত পণ্যের ব্যাপক সমাহার