রবিবার ● ৬ মার্চ ২০২২
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » ধর্ষনের পর নারীকে হত্যার ঘটনায় বান্দরবানে গ্রেফতার-১
ধর্ষনের পর নারীকে হত্যার ঘটনায় বান্দরবানে গ্রেফতার-১
বান্দরবান প্রতিনিধি :: বান্দরবানের রোয়াংছড়ি উপজেলার নোয়াপতং ইউনিয়নে চুইরং মা মারমা (৪৪) নামে নারীকে হত্যা মামলার প্রধান আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেফতারকৃত আসামীর নাম শ্যামল তঞ্চঙ্গ্যা (২৫) সে রোয়াংছড়ি উপজেলা সদরের বাসিন্দা।
রবিবার ৬ মার্চ এক প্রেস ব্রিফিংয়ে বিষয়টি নিশ্চিত করেন বান্দরবানের পুলিশ সুপার জেরিন আখতার। তিনি বলেন রোয়াংছড়ি উপজেলার নোয়াপতং ইউনিয়নে চুইরং মা মারমা ধর্ষণের পর হত্যা মামলার মুল আসামীকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেফতারের পর শ্যামল তঞ্চঙ্গ্যাকে আদালতে তোলা হলে সে একাই রাগের বসতেই ওই নারীকে হত্যা করেছে বলে স্বীকারেক্তি মূলক জবানবন্দি দিয়েছেন।
উল্লেখ্য , গত শুক্রবার (৪ মার্চ) জেলার রোয়াংছড়ি উপজেলার নোয়াপতং ইউনিয়নে আলেচু (মহিলা কারবারি) পাড়া কাছে একটি ঝিরি থেকে ওই নারীর লাশ উদ্ধার করা হয়। পরে তার পুত্র উশৈচিং মারমা বাদী হয়ে রোয়াংছড়ি থানায়
একটি হত্যা মামলা দায়েরের করেন। পরে পুলিশ তদন্তের মাধ্যমে হত্যার ঘটনায় জড়িত থাকার অভিযোগে মামলার প্রধান আসামি শ্যামল তঞ্চঙ্গ্যাকে (২৫) গ্রেফতার করেন।





রাঙামাটিতে সিএনজির ধাক্কায় মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত সুখেল চাকমার পক্ষে মামলা
বৃহত্তর বনরূপা ব্যবসায়ী কল্যাণ সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ
বান্দরবানে নারীকে ধর্ষণের অভিযোগে এনসিপি নেতা গ্রেপ্তার
রাঙামাটির কৃতি সন্তান সাইমুন ইসলাম পেলেন ইয়্যুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড ২০২৬
পার্বত্য চট্টগ্রামের সার্বিক উন্নয়নে আড়াই হাজার কোটি টাকার মেগা প্রকল্প অনুমোদনে প্রধানমন্ত্রীর যুগান্তকারী পদক্ষেপ
মিরসরাইয়ে তিন দিন ব্যাপী বই পড়া উৎসব সম্পন্ন