সোমবার ● ৭ মার্চ ২০২২
প্রথম পাতা » কুষ্টিয়া » ঐতিহাসিক ৭ই মার্চে বঙ্গবন্ধুর ভাস্কর্যে কুষ্টিয়া জেলা পুলিশের পুস্পস্তবক অর্পণ
ঐতিহাসিক ৭ই মার্চে বঙ্গবন্ধুর ভাস্কর্যে কুষ্টিয়া জেলা পুলিশের পুস্পস্তবক অর্পণ
কে এম শাহীন রেজা, কুষ্টিয়া জেলা প্রতিনিধি :: ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭১ খ্রিষ্টাব্দের ৭ই মার্চ ঢাকার রমনায় অবস্থিত রেসকোর্স ময়দানে অনুষ্ঠিত জনসভায় স্বাধীনতার ডাক দেন।এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম’। জাতির পিতার উক্ত আহবানে বাংলার আপামর জন সাধারণ ঝাপিয়ে পড়েন যুদ্ধে এবং দীর্ঘ ৯ মাস রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে অর্জিত হয় বাংলার স্বাধীনতা। গত সোমবার ছিল ঐতিহাসিক ৭ই মার্চ ২০২২ খ্রিঃ। ঐতিহাসিক ৭ ই মার্চ উপলক্ষে কুষ্টিয়া পুলিশ সুপার কার্যালয় চত্বরে নির্মিত হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী, বাংলাদেশের স্বাধীনতার মহান স্থপতি, বাঙ্গালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এঁর ভাস্কর্যে জেলা পুলিশ কুষ্টিয়ার সকল কর্মকর্তাদের নিয়ে পুস্পস্তবক অর্পণ করেন পুলিশ সুপার মোঃ খাইরুল আলম। পুস্পস্তবক অর্পণ শেষে বঙ্গবন্ধু ও তাঁর পরিবারসহ সকল শহীদের প্রতি বিনম্র শ্রদ্ধা এবং রুহের মাগফেরাত কামনায় এক মিনিট নীরবতা পালনসহ দোয়া অনুষ্ঠিত হয়।





কুষ্টিয়ায় ডিবি পুলিশের বিরুদ্ধে দুই যুবককে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ
কুষ্টিয়া কুমারখালীতে ২২ বছর ধরে চলছে বিনামূল্যের চক্ষু সেবা ক্যাম্প
কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন
শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা
কুষ্টিয়ায় লেক ভরাট করে পার্ক নির্মাণের অভিযোগ
অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে
কুষ্টিয়ার লাহিনী বটতলায় রহস্যজনক বিস্ফোরনে আহত-১
কুষ্টিয়াতে মাজার ভাংচুর ও হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি
কুষ্টিয়ায় বৃদ্ধার গলাকাটা মৃতদেহ উদ্ধার
কুষ্টিয়া গণপূর্ত অফিসেই ১৮ বছর’ আ’লীগের এজেন্ডা বাস্তবায়নে ব্যস্ত অনুপ কুমার সাহা