শিরোনাম:
●   রাঙামাটিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে ইফার আলোচনা সভা ●   জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চিম্বুক পাহাড়ে পরিচ্ছন্নতা অভিযান ●   বেতবুনিয়াতে মেধা বৃত্তি প্রদান ●   মিরসরাইয়ে বিপ্লব ও সংহতি দিবস উদযাপন ●   ঝালকাঠিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ●   প্রতিপক্ষকে ফাঁসাতে ১৪৪ ধারা জারিকৃত জমির পুকুরে বিষ প্রয়োগ ●   বড়পুকুরিয়া কয়লাখনি থেকে দ্রুত কয়লা উত্তোলনের দাবিতে মানববন্ধন ●   অসহায় নাদিরার পাশে জনতার ঈশ্বরগঞ্জ ●   গাজীপুরে শহীদ শিক্ষাবৃত্তি পরীক্ষা-২০২৬ অনুষ্ঠিত ●   ঝালকাঠি রেডক্রিসেন্ট সোসাইটির নতুন কমিটি ঘোষণা ●   বান্দরবানে বেতছড়া যুব সংঘকে ক্রীড়া সামগ্রী দিল সেনাবাহিনী ●   ফ্যাসিস্টের দোসর ইকবাল সোবাহান চৌধুরীরর শাস্তির দাবিতে ঝালকাঠিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ●   ঝালকাঠিতে বর্জ্য ব্যবস্থাপনার সার্ভিস চার্জ কার্ড উদ্বোধন ●   নবীগঞ্জে ওয়ারেন্টভুক্ত ৮ আসামি গ্রেফতার ●   কেমুসাস সাহিত্য পুরষ্কার পাচ্ছেন কথাসাহিত্যিক ডা. আবদুল হাই মিনার ●   মিরসরাইয়ে আগ্নেয়াস্ত্রসহ যুবদল নেতা নওশাদ গ্রেফতার ●   ঈশ্বরগঞ্জে যুবদল নেতাকে হত্যার হুমকির প্রতিবাদে মানববন্ধন ●   পার্বতীপুরে ট্রেনের নিচে কাটা পড়ে স্কুলশিক্ষিকার মৃত্যু ●   যুক্তরাজ্যে প্রবাসী চট্টগ্রামবাসীর মিলন মেলা অনুষ্ঠিত ●   জন্মের ১৫৩ বছর পরও শেরেবাংলার জন্মভবনে জাদুঘর হয়নি ●   ঝালকাঠিতে এলপিজি গ্যাসের দাম বৃদ্ধি : বিপাকে ক্রেতারা ●   জাতীয় যুব দিবসে সম্মাননা পেলো গোলাম মর্তুজা ●   ঈশ্বরগঞ্জে প্রধান শিক্ষকসহ ১০ শিক্ষক অনুপস্থিত : পাঠদান ব্যাহত ●   অবৈধ ইটভাটার চিমনি ও চুলা গুঁড়িয়ে দিল প্রশাসন ●   ঝালকাঠিতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির ১৯ বছর পর আত্মসমর্পণ ●   পার্বতীপুরে ময়মনসিংহ থেকে চট্টগ্রামগামী ফিডবোঝাই ট্রাক মালামালসহ আটক ●   সিলেট সরকারি তিব্বিয়া কলেজের চাকরি আত্মীকরণের নির্দেশ ●   গোয়াসপুর : সবুজ ক্যানভাসে ইতিহাস ও ঐতিহ্যের স্মারকলিপি ●   কৃষক অ্যাক্টিভিস্টদের প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত
রাঙামাটি, রবিবার, ৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শুক্রবার ● ১১ মার্চ ২০২২
প্রথম পাতা » গুনীজন » ইউপি চেয়ারম্যান মোবারক হোসেন মল্লিক আর নেই
প্রথম পাতা » গুনীজন » ইউপি চেয়ারম্যান মোবারক হোসেন মল্লিক আর নেই
শুক্রবার ● ১১ মার্চ ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ইউপি চেয়ারম্যান মোবারক হোসেন মল্লিক আর নেই

--- গাজী মো.গিয়াস উদ্দিন বশির, ঝালকাঠি :: ঝালকাঠিতে টানা নয় বারের নির্বাচিত ইউপি চেয়ারম্যান মোবারক হোসেন মল্লিক ইন্তেকাল করেছেন, (ইন্না-লিল্লাহি ওয়া ইন্না-লিল্লাহি রাজিউন)। আজ শুক্রবার ভোর ৫ টার দিকে ঢাকার ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃস্বাস ত্যাগ করেন।
কীর্ত্তিমান এ রাজনীতিবীদ স্বাধীনতার মাসেই চলে গেলেন ঝালকাঠি সদর উপজেলার ৬নং বাসন্ডা ইউনিয়ন পরিষদের টানা নয় বারের নির্বাচিত রাষ্টীয় স্বর্নপদক প্রাপ্ত চেয়ারম্যান রনাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা মোবারক হোসেন মল্লিক।মৃত্যুকালে তার বয়ষ হয়েছিল ৭৩ বছর। বেশ কিছু দিন ধরে তিনি হার্টে সমস্য, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিকসসহ বার্ধক্ষ্য জনিত বিভিন্ন রোগে ভুগছিলেন।
ইউপি চেয়াম্যানের পাশাপাশি ঝালকাঠি জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি,জাতীয় শ্রমিক লীগ ঝালকাঠি জেলা শাখার আহবায়কসহ বিভিন্ন সংগঠনের সাথে সম্পৃক্ত ছিলেন মোবারক হোসেন মল্লিক । মরহুমের প্রথম জানাজা নামাজ শুক্রবার বাদ আসর ঝালকাঠি কেন্দ্রীয় ঈদগাহ মসজিদে অনুষ্ঠিত হবে।পরে ইউনিয়ন পরিষদ ও নিজ বাড়ি মসজিদে জানাজা শেষে দাফন করা হবে।

তার মৃত্যুতে মাননীয় সংসদ সদস্য,১৪ দলের মুখপাত্র ও সমন্বয়ক আলহাজ আমির হোসেন আমু মহোদয় ও ঝালকাঠি জেলা আ.লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব এ্যড.খান সাইফুল্লাহ পনির, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান খান আরিফুর রহমানের শোক ও দুঃখ প্রকাশ করেছেন। শোক বার্তায় ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র, আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য, শিল্পমন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি আমির হোসেন আমু এমপি মহোদয় মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান। তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করেছেন, ঝালকাঠি জেলা আওয়ামী লীগ সহসভাপতি ও সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান খান আরিফুর রহমান,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মঈন তালুকদার। এছাড়া ঝালকাঠি জেলা আওয়ামীলীগ,জাতীয় শ্রমিক লীগসহ বিভিন্ন সংগঠন ব্যক্তি শোক প্রকাশ করেছেন। মোবারক হোসেন মল্লিকের জামাতা রাকিব তালুকদার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

বীর মুক্তিযোদ্ধা মোবারক হোসেন মল্লিকের রাষ্টীয় মর্যাদায় দাফন সম্পন্ন

ঝালকাঠি :: ঝালকাঠি সদর উপজেলার ৬নং বাসন্ডা ইউনিয়ন পরিষদের টানা নয় বারের নির্বাচিত রাষ্টীয় স্বর্নপদক প্রাপ্ত ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোবারক হোসেন মল্লিক ইন্তোল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
আজ শুক্রবার ভোর ৫ টার দিকে ঢাকার ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃস্বাস ত্যাগ করেন। তিনি বেশ কিছু দিন ধরে হার্টে সমস্য, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিকসসহ বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৩ বছর। তিনি স্ত্রী, ৩ মেয়ে, সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
রাষ্ট্রীয় মর্যাদায় এ মুক্তিযোদ্ধার দাফন সম্পন্ন হয়েছে। শুক্রবার (১১ মার্চ) আছরের নামাজবাদ ঝালকাঠি কেন্দ্রীয় ঈদগা ময়দানে জামে মসজিদে প্রথম নামাযের জানাজা অনুষ্ঠিত হয়,দ্বিতীয় নামাযে জানাজা বাসন্ডা ইউনিয়ন পরিষদে ও তৃতীয় নামাযে জানাজা নিজবাড়ীতে অনুষ্ঠিত হয়ছে।জানাযা শেষে পারিবারিক কবরস্থানে তাকে রাষ্ট্রিয় মর্যাদায় দাফন করা হয়।
মুক্তিযোদ্ধা মোবারক হোসেন মল্লিকের দাফনের আগে ঝালকাঠি পুলিশের একটি চৌকস দল গার্ড অব অনার প্রদান করেন।





গুনীজন এর আরও খবর

কেমুসাস সাহিত্য পুরষ্কার পাচ্ছেন কথাসাহিত্যিক ডা. আবদুল হাই মিনার কেমুসাস সাহিত্য পুরষ্কার পাচ্ছেন কথাসাহিত্যিক ডা. আবদুল হাই মিনার
সুমনালঙ্কার মহাথেরোর মহাপ্রয়াণে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর শোক সুমনালঙ্কার মহাথেরোর মহাপ্রয়াণে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর শোক
দেশে আজ স্বপ্নচারী, নীতিনিষ্ঠ ও আদর্শবাদী নেতৃত্বের খরা চলছে দেশে আজ স্বপ্নচারী, নীতিনিষ্ঠ ও আদর্শবাদী নেতৃত্বের খরা চলছে
ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির গভীর শোক ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির গভীর শোক
ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে পার্বত্য প্রতিমন্ত্রীর শোক ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে পার্বত্য প্রতিমন্ত্রীর শোক
শিক্ষাবিদ অধ্যাপক আবুল কাশেম ফজলুল হকের মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শোক শিক্ষাবিদ অধ্যাপক আবুল কাশেম ফজলুল হকের মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শোক
বরেণ্য চিত্রশিল্পী মূস্তাফা মনোয়ারের মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি শোক বরেণ্য চিত্রশিল্পী মূস্তাফা মনোয়ারের মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি শোক
চিরনিদ্রায় শায়িত বীর মুক্তিযোদ্ধা ও সংবিধান প্রণেতা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন চিরনিদ্রায় শায়িত বীর মুক্তিযোদ্ধা ও সংবিধান প্রণেতা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন
কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোঁসলে আর নেই কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোঁসলে আর নেই
চলে গেলে বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান তফাদার চলে গেলে বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান তফাদার

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)