শিরোনাম:
●   জাহাঙ্গীর আলম এর বিরুদ্ধে ভূক্তোভোগী নারীর সংবাদ সম্মেলন ●   সৌদি আরব থেকে ৭ জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর ●   পার্বতীপুরে চোরাই বৈদ্যুতিক তার উদ্ধার : গ্রেপ্তার-১ ●   গাবখান নদীর তীব্র ভাঙ্গন রোধের দাবিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার ●   রাজনৈতিক পরিচয় বিবেচনা না করে দুর্বৃত্ত অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহন করুন ●   ঈশ্বরগঞ্জে ৮শ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার ●   ঝালকাঠিতে নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে ●   চুয়েটে দু’দিনব্যাপী বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন শুরু ৩১ আগস্ট ●   নাহার এগ্রোর সাফল্য: মা-বাবার অনুপ্রেরণায় সমৃদ্ধ এমডির পথচলা ●   খাদ্যজনিত অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে ‘ফ্রন্ট-অব-প্যাকেজ লেবেলিং’ চালুর তাগিদ ●   চলমান জ্বালানি সংকটের জন্য দায়ী ইউনুসের অন্তর্বর্তীকালীন সরকার ●   ফাউন্ডেশন এর ফান্ড রেইজিং ইভেন্ট অনুষ্ঠিত ●   বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ৬ বছর ধরে বন্ধ ইউনিট : ২শত কোটি টাকা ব্যয় হবে চালু ●   ঝালকাঠির নবাগত পুলিশ সুপারের সঙ্গে সংবাদকর্মীদের মতবিনিময় ●   শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধীস্থলে রাঙামাটি জেলা পরিষদের শ্রদ্ধা ●   ঈশ্বরগঞ্জে সার মজুদ, ৩৫ হাজার টাকা জরিমানা ও এক মাসের জেল ●   ঝালকাঠিতে অসংক্রামক রোগ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত ●   রাউজানে মন্দির থেকে স্বর্ণ চুরির ঘটনায় আটক চোর ●   ঈশ্বরগঞ্জে নাশকতার মামলার আসামিসহ গ্রেফতার-৫ ●   রংপুরে একই পরিবারের চারজন হত্যাকাণ্ডে সাইফুল হকের তীব্র নিন্দা ●   হত্যাকান্ডের এক বছর পরও বাড়ি ফিরতে পারছেনা ২৮ পরিবার ●   চুয়েটের শিক্ষার্থীদের তৈরী গো কার্ট ও মার্স রোভার প্রদর্শন ●   আত্রাইয়ে বীর মুক্তিযোদ্ধা মাছিম উদ্দিনের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন ●   ঝালকাঠিতে জাতীয় ডিজিটাল ভূমি জোনিং বিষয়ে জেলা কর্মশালা ●   রাজধানীতে পাহাড়ি খাবারের স্বাদ নিয়ে হলিডে ইনে ‘তিন পাহাড়ের গল্প’ উৎসব ●   ঈশ্বরগঞ্জে শিক্ষার্থীদের অংশগ্রহণে সম্প্রীতি অলিম্পিয়াড অনুষ্ঠিত ●   রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে এমপি আবুল কালামের অভিনন্দন ●   আত্রাইয়ে সরকারি গাছ কাটার অপরাধে জরিমানা ●   ঝালকাঠিতে পাসপোর্ট করতে এসে দুই নারী আটক
রাঙামাটি, শনিবার, ২৯ আগস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শুক্রবার ● ১১ মার্চ ২০২২
প্রথম পাতা » অপরাধ » কবুতরের ফার্মে ৫ হাজার লিটার তেল ধরা
প্রথম পাতা » অপরাধ » কবুতরের ফার্মে ৫ হাজার লিটার তেল ধরা
শুক্রবার ● ১১ মার্চ ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

কবুতরের ফার্মে ৫ হাজার লিটার তেল ধরা

--- জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহ প্রতিনিধি :: ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলার তাহেরহুদা ইউনিয়নের রামনগর বটতলা এলাকায় তেল মজুদ করে লুকিয়ে রেখেছেন কবুতরের ফার্মে। খবর পেয়ে সেখানে চালানো হয় ভ্রাম্যমাণ আদালতের অভিযান। মিলে যায় তেল মজুদের খবরের সত্যতা। এসিল্যান্ড সেলিম আহম্মেদ বৃহস্পতিবার রাতের আঁধারে এই অভিযান পরিচালনা করেন। সেখানে দুই ব্যবসায়ির গোডাউনে বিপুল পরিমাণ খোলা সয়াবিন তেল পাওয়া যায়। এ সময় কবুতরের ফার্মে লুকিয়ে রাখা বিধান শাহ নামে এক ব্যবসায়ির আড়াই হাজার লিটার তেল পাওয়া যায়। পাশেই জিন্দার আলী নামে কথিত আরও এক ছোট দোকানির তালাবদ্ধ গোডাউনে মেলে দুই হাজার ছয়শ‘ লিটার সয়াবিন তেল। অবৈধভাবে তেল মজুদ করে কৃত্তিম সংকট তৈরির অপরাধে ব্যবসায়ি জিন্দার আলীকে ৫০হাজার টাকা এবং বিধান শাহকে ৪৫হাজার টাকা জরিমানা করা হয়েছে। সেই সাথে ওই ব্যবসায়িদের কাছ থেকে নেওয়া হয়েছে মুচলেকা। এসিল্যান্ড সেলিম আহম্মেদ জানান, দোকানিরা অবৈধভাবে তেল মজুদ করে কৃত্তিম সংকট তৈরি করছে। খবর পেয়ে সেখানে গিয়ে দোকানে কোনো তেল না পেয়ে পরে একজনের কবুতরের ফার্মে এবং অন্যজনের দোকানের পিছনে লুকিয়ে রাখা গোডাউনে অভিযান পরিচালনা করি। সেখানে পাঁচ হাজার লিটার খোলা সয়াবিন তেল পাওয়া যায়। এ সময় ভোক্তা অধিকার আইনে তাদের একজনকে ৫০হাজার এবং অন্যজনকে ৪৫হাজার টাকা জরিমানা করা হয়।

ঝিনাইদহের সেই প্রতারক রুবেলের বিরুদ্ধের ৭৫ লাখ টাকা আত্বসাতের পায়তারায় শালিসী বৈঠক আনুষ্ঠিত
ঝিনাইদহ :: অবশেষে ঝিনাইদহে সেই প্রতারক রুবেলের বিরুদ্ধে গোপিনাথপুরে একটি গ্রাম্য শালিসী বৈঠক আনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে ওই গ্রামে স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গের উপস্থিতিতে এক শালিসী বৈঠক অনুষ্ঠিত হয়। খোঁজ নিয়ে জানা গেছে, জমি বিক্রির নামে আমেরিকা প্রবাসী এক ব্যবসায়ীর ৭৫ লাখ টাকা আত্মসাতের পায়তারা করছে ইয়াদুর রহমান রুবেল নামের ওই প্রতারক। ভুক্তভোগী আমেরিকা প্রবাসী ব্যবসায়ী বদিরুজ্জামান অভিযোগ করে বলেন, সদর উপজেলার লক্ষীকোল গ্রামের মৃত এনায়েতুর রহমানের ছেলে ইয়াদুর রহমান ওরফে রুবেলের কাছ থেকে ১২১ শতক জমি ক্রয়ের জন্য ২০১১ সালের ১৫ নভেম্বর ১০ লাখ, ২০১২ সালের ৫ জানুয়ারি ৫ লাখ, ২০১৭ সালের ২৮ ফেব্রুয়ারি ৩৫ লাখ টাকা বায়নানামা সম্পাদন করা হয়। পরবর্তীতে ওই বছরের ৫ অক্টোবর ১৫ লাখ ও ২০১৮ সালের ৪ মার্চ আরও ১০ লাখ টাকা ইয়াদুরকে দেন ওই ব্যবসায়ী। জমি কেনা বাবদ ইয়াদুরকে ওই ব্যবসায়ী সর্বমোট ৭৫ লক্ষ টাকা দেন। কিন্তু দিনের পর দিন পেরিয়ে গেলেও জমি না দিয়ে ওই টাকা আত্মসাতের পায়তারা শুরু করেছে প্রতারক ইয়াদুর রহমান। ভুক্তভোগী আমেরিকা প্রবাসী ব্যবসায়ী বদিরুজ্জামান জমি রেজিষ্ট্রির জন্য বিভিন্ন সময় প্রতারক রুবেলের কাছে ধর্না দেন। সে বিভিন্ন অজুুহাতে দিনের পর দিন ঘোরাতে থাকে। অবশেষে খারাপ আচরনসহ তাকে নানা রকম ভয়ভিতী দেখানো হয়। এক পর্ষায়ে তিনি জিবনের নিরাপত্তা চেয়ে ঝিনাইদহ সদর থানায় একটি সাধারন ডায়েরি করেন। ওই এলাকার ভুক্তভোগী ওয়াদুদ শেখ ও শসশের আলী অভিযোগ করে বলেন, ২০০৯ সালে জাকির হোসেন টিটো নামের এক ব্যক্তি তার ক্রয়কৃত গোপিনাথপুর মৌজার এসএ ১২৪/২ নম্বর খতিয়ানভুক্ত ৪২৯ নম্বর আরএস, ৮৬৫ নম্বর দাগের ২২ শতক জমিতে ওয়াদুদ শেখ ও সমসের আলীকে ঘর করে বসবাসের জায়গা করে দেয়। তারা সেখানে থেকে ওই জমি দেখাশোনা করে আসছিল। বেশ কিছুদিন যাবত জমি নিজেদের দাবী করে প্রতারক রুবেল, তাদের সেখান থেকে উচ্ছেদ করার হুমকি দিয়ে আসছিল। গত ৬ মার্চ রাতে রুবেল, রয়েল, ফজলুর রহমান ও তার সহযোগীরা ভেকু মেশিন দিয়ে তাদের বাড়ি ঘর ভাংচুর করে। সেসময় তাদের আত্মচিৎকারে আশ পাশের লোকজন ছুটে এলে তারা চলে যায়। ভুক্তভোগী সমসের আলী বলেন, আমাদের বাড়ি ঘর ভাংচুর করা হয়েছে। প্রতিবাদ করায় আমাদের নানা ভাবে হুমকি দিচ্ছে তারা। আমরা জীবনের নিরাপত্তাহীনতায় ভুগছি। এ ঘটনায় ভুক্তভোগীরা ঝিনাইদহ সদর থানায় একটি ডায়েরী করেছেন। এ সকল বিষয়ে শুক্রবার সকালে প্রতারক রুবেলের বিরুদ্ধে গোপিনাথপুরে একটি গ্রাম্য শালিসী বৈঠক আনুষ্ঠিত হয়। সেসময় উপস্থিত ছিলেন, কাউন্সিলর মহি উদ্দীন কাজী মোঃ বজলুর রহমান, মোঃ গোলাম রসুল , গৌতম ঘোষ, মিল্টন হোসেন, ইসরাফিল হোসেন, আকমল হোসেনসহ গোপিনাথপুর, লক্ষিকোল ও গয়েশপুর গ্রামের গন্যমান্য ব্যাক্তিবর্গ। তবে ওই শালিসী বৈঠকে অভিযুক্ত রুবেল উপস্থিত হয়নি। এব্যাপারে অভিযুক্ত রুবেলের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি ফোনটি রিসিভ করেনি।

অনিয়ম ও দুর্নিতী করেও বহাল তবিয়তে ঝিনাইদহ অগ্রণী ব্যাংকের দুই কর্মকর্তা
ঝিনাইদহ :: অনিয়মসহ নানা দুর্নিতী করেও বহাল তবিয়তে রয়েছে ঝিনাইদহ অগ্রণী ব্যাংকের দুই কর্মকর্তা। এমনকি ওই দুই কর্মকর্তার হয়রানি, নির্যাতনের শিকার হচ্ছে ব্যাংকের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরাও। বছরের পর বছর একই কর্মস্থলে থাকায় জড়িয়ে পড়েছে ঘুষ ও দুর্নীতিতে। অগ্রণী ব্যাংক ঝিনাইদহ আঞ্চলিক কার্যালয়ের সিনিয়র অফিসার নজরুল ইসলাম ও ঝিনাইদহ শাখার ক্যাশ অফিসার বিশ্বজিৎ কুমার সাহা’র বিরুদ্ধে এমন অভিযোগ উঠেছে। জানা গেছে, নজরুল ইসলাম ও বিশ্বজিৎ কুমার সাহা চাকুরীবিধি লঙ্ঘন করে দীর্ঘদিন ধরে একই কার্যালয়ে কর্মরত আছেন। যে কারণে প্রভাব খাটিয়ে কর্মকর্তা-কর্মচারীদের হয়রানি করে চলেছে। অভিযোগে জানা গেছে, অগ্রণী ব্যাংক ঝিনাইদহ আঞ্চলিক কার্যালয়ের সিনিয়র অফিসার নজরুল ইসলাম প্রায় ৫ বছর যাবত একই স্থানে কর্মরত আছেন। কিছুদিন আগে হামদহ শাখায় বদলি হয়ে যোগদানের পরদিন থেকে আবারো আঞ্চলিক কার্যালয়ে ফিরে আসেন। তিনি অফিসে না এসেও ব্যাকডেটে হাজিরা খাতায় স্বাক্ষর করেন। গত ১৫ ফেব্রুয়ারি টাকার বিনিময়ে হামদহ বাসষ্টান্ড শাখায় সাইফুল ইসলাম নামের এক ব্যাক্তির প্রায় ১৪ লাখ টাকা ঋণের ভূয়া ফিজিবিলিটি রিপোর্ট দিয়ে ঋণ বিতরণের চেষ্টা করেন। বিষয়টি ব্যাংকের উর্দ্ধতন কর্তৃপক্ষের নজরে আসলে কর্তৃপক্ষ ঋণ বিতরণ বন্ধ করে দেয়। এমন অনিয়ম করলেও তার বিরুদ্ধে নেওয়া হয়নি কোন বিভাগীয় ব্যবস্থা। যে কারণে তিনি দিন দিন আরও বেপরোয়া হয়ে উঠেছেন। গত ২০ ও ২৩ জানুয়ারি হামদহ শাখায় অফিস না করেও হাজিরা খাতায় স্বাক্ষর করে জোরপুর্বক। গ্রহণ করে লাঞ্চকুপন। অফিসে এসেছিলেন কি না তা সিসিটিভির ফুটেজ প্রমাণ করে। এদিকে ঝিনাইদহ অগ্রনী ব্যাংক লিঃ এর ক্যাশ অফিসার বিশ্বজিৎ কুমার সাহার বিরুদ্ধে রয়েছে আরও গুরুতর অভিযোগ। আঞ্চলিক কার্যালয়ের পোষ্টিং দেখিয়ে তিনি পুনরায় রিলিভিং ডিউটি পালন করছেন। ৩ বছর এক কার্যালয়ে কর্মরত থাকার নিয়ম থাকলেও তিনি একই স্থানে ৪ বছর রয়েছেন। অফিসার (ক্যাশ) হিসেবে চাকুরী করলেও তিনি ক্যাশ কাউন্টারে বসেন না। প্রভাব খাটিয়ে তিনি ক্যাশ রেমিটেন্সের দ্বায়িত্ব পালন করছেন। যেখান থেকে তিনি প্রতিদিন ৫’শ টাকা হারে ভাতা গ্রহণ করছেন। অফিসার সমিতির ব্যানারে প্রভাব খাটিয়ে প্রায় ২ শতাধিক কর্মকর্তা-কর্মচারীকে অঞ্চল ও অঞ্চলের বাইরে বদলি করিয়েছেন। নাম প্রকাশে অনিচ্ছুক ওই ব্যাংকের এক কর্মকর্তা বলেন, বিশ্বজিৎ কুমার সাহার চাহিদা মোতাবেক ঘুষ না দিলে তাদেরকে হয়রানী করা হয়। গত ৩ বছর ব্যাংকের আওয়ামী লীগ সমর্থিত কর্মকর্তাদের বিভিন্ন ভাবে হয়রানি করা হয়েছে। ঢাকা কলেজে লেখাপড়া করাকালীন সময়ে বেগম খালেদা জিয়া মুক্তি পরিষদের নেতা ছিলেন। ছাত্রদল নেতা হয়ে এখন আওয়ামী লীগের লোকজনকে হয়রানি করছে তিনি। এ ব্যাপারে অভিযুক্ত নজরুল ইসলাম বলেন, আমার বিরুদ্ধে যে অভিযোগ করা হচ্ছে তার কোন সত্যতা নেই। অফিসে এসে আমার স্যারের সাথে কথা বলেন। বিশ্বজিৎ কুমার সাহা বলেন, আপনাদের সাথে ফোনে কোন কথা হবে না। পারলে ব্যাংকে আসেন। সামনা-সামনি কথা হবে। এ ব্যাপারে ঝিনাইদহ অগ্রণী ব্যাংক আঞ্চলিক কার্যালয়ের উপ মহা ব্যবস্থাপক মানস কুমার পাল বলেন, ব্যাংকের অভ্যন্তরীন বিষয় নিয়ে আমরা বুঝব। এটা নিয়ে বাইরের কারও মাথা ঘামানোর প্রয়োজন নেই। বিষয়টি নিয়ে অগ্রণী ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর আনোয়ারুল ইসলামের সাথে কথা বললে তিনি বলেন, বিষয়টি আমি অবগত হয়েছি। ডিজিএমকে বলেছি তাদের বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা নেওয়ার জন্য।

ঝিনাইদহে আল সালমান ইন্টারন্যাশনলের ওমরা যাত্রীদের নিয়ে আলোচনা ও দোয়া মাহফিল
ঝিনাইদহ :: ঝিনাইদহে আল সালমান ইন্টারন্যাশনলের ওমরা যাত্রীদের নিয়ে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে ঝিনাইদহ শহরের বঙ্গবন্ধু সড়কের কেন্দ্রীয় জামে মসজিদ মার্কেটের ৩য় তলায় এ আয়োজন করা হয়। কেন্দ্রীয় মসজিদের পেশ ইমাম মাওলানা মোঃ দেলওয়ার হোসাইন এর সভাপতিত্বে আলোচনা করেন মুক্তিযোদ্ধা কামালুজ্জামান, ঝিনাইদহ পৌরসভার সাবেক চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের ধর্ম বিষয়ক সম্পাদক আনিচুর রহমান খোকা। অনুষ্ঠান পরিচালনা করেন আল সালমান ইন্টারন্যাশনাল এর ব্যবস্থাপনা অংশীদার আলমগীর হোসেন। আগামী ১৫ মার্চ আল সালমান ইন্টারন্যাশনাল এর মাধ্যমে ১৪ জন পুরুষ ও ৬ জন নারী ওমরা হজ্জে যাচ্ছেন। তাদেরকে নিয়ে দিক নির্দেশনামূলক আলোচনা ও দোয়া অনুষ্ঠিত হয়। উল্লেখ্য, আগামী ২০ রমজানে হজ্জে যারা যেতে ইচ্ছুক। তারা টিকিট বুকিংয়ের জন্য আল সালমান ইন্টারন্যাশনালের ০১৭১০-৪৪৮৩০০ মোবাইল নং যোগাযোগ করতে পারেন।





অপরাধ এর আরও খবর

ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ) রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার
ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই
প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার
রাঙামাটিতে চার জনের যাবজীবন রাঙামাটিতে চার জনের যাবজীবন
শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩ শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩
রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ) রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ)
শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা
ফুটেজ দেখে ৫ জন শনাক্ত : যুবদল নেতা মাসুদ হত্যায় রাউজান থানায় মামলা ফুটেজ দেখে ৫ জন শনাক্ত : যুবদল নেতা মাসুদ হত্যায় রাউজান থানায় মামলা

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)