রবিবার ● ১০ এপ্রিল ২০২২
প্রথম পাতা » ঝালকাঠি » ঝালকাঠিতে বিশ্ব অটিজম সচেতনতা দিবস উদযাপন
ঝালকাঠিতে বিশ্ব অটিজম সচেতনতা দিবস উদযাপন
ঝালকাঠি প্রতিনিধি :: ১৫ তম বিশ্ব অটিজম সচেতনতা দিবস ২০২২ উদযাপন উপলক্ষে ঝালকাঠিতে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার বেলা ১২ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান খান আরিফুর রহমান। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার সাবেকুন নাহার।স্বাগত বক্তব্য রাখেন ব্লাইন্ড এডুকেশন এন্ড রিহেবিলিটেশন ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (বার্ডো) উপ-পরিচালক শহীদ উল্লাহ্। বিশ্ব অটিজম দিবস এর উপরে ধারনা পত্র পাঠ করেন সমাজ সংগঠক কেয়া আক্তার। অন্যদের মধ্যে মুক্ত আলোচনা করেন বার্ডো প্রধান নির্বাহীর পরিচালক সাইদুল হক,উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা রিফাত আহাম্মেদ,উপজেলা সমাজ সেবা কর্মকর্তা আসাদুজ্জামান পলাশ।
বক্তারা বলেন,প্রতিবন্ধীরা সমাজের বোঝা নয়, তাদের সামাজের সব ধরনের সুযোগ সুবিধা পাবার অধিকার আছে। বর্তমান সরকান প্রধান মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় আসার পরে বিশেষ চাহিদা সম্পন্ন প্রতিবন্ধীদের জন্য বিভিন্ন ভাবে সহযোগিতা দিয়ে আসছেন।মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সুযোগ্য কন্যা সায়মা ওয়াজেদ পুতুল প্রতিবন্ধীদের নিয়ে কাজ করছেন। প্রতিবন্ধীদের ভালো চোখে দেখতে হবে। প্রতিবন্ধীদের সহযোগিতায় সকলকে এগিয়ে আসতে হবে। ব্লাইন্ড এডুকেশন এন্ড রিহেবিলিটেশন ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (বার্ডো) আয়োজনে প্রতিবন্ধী,সাংবাদিক ও সুধীজনরা উপস্থিত ছিলেন।





তেল, গ্যাস ও বিদ্যুৎ সংকটময় অবস্থায় : হেলাল
ঝালকাঠি জেলা জজ আদালতে শিশু আইন বাস্তবায়নে সমন্বয় সভা অনুষ্ঠিত
শুধু সভা করে সময় নষ্ট করলে চলবে না :গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী
ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান
ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে লার্ভানাশক স্প্রে কার্যক্রম শুরু
মোটরসাইকেলের ধাক্কায় ঝালকাঠিতে গুরুতর আহত-২
বরিশাল বিভাগীয় কমিশনার শুক্তাগড় ইউপি ভূমি অফিসে আকস্মিক পরিদর্শনে
ফ্যামিলি কার্ড তৈরিতে ২৪২ কোটি টাকা খরচ রাষ্ট্রীয় অর্থের অপচয়
ঝালকাঠি ভাসমান পেয়ারা বাগানে রেস্ট হাউজ উদ্বোধন
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সুগন্ধা নদীতে ৫ মণ মাছের পোনা অবমুক্ত