রবিবার ● ১০ এপ্রিল ২০২২
প্রথম পাতা » খুলনা বিভাগ » জমি নিয়ে বিরোধে কালীগঞ্জে দু’পক্ষের সংঘর্ষে ১০ জন আহত
জমি নিয়ে বিরোধে কালীগঞ্জে দু’পক্ষের সংঘর্ষে ১০ জন আহত
ঝিনাইদহ :: ঝিনাইদহের কালীগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে দু’পক্ষের সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছে। শনিবার সকাল ৯ টার দিকে উপজেলার চাপালী গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, দীর্ঘদিন ধরে চাপালী গ্রামের দাউদ হোসেন ও আব্দুস সাত্তার পরিবারের মাঝে জমি নিয়ে বিরোধ চলে আসছিল। এ নিয়ে আদালতে মামলা চলছে। শনিবার দাউদ হোসেন ও তার পরিবারের সদস্যরা জমির দখল নেওয়ার জন্য সীমানা দিতে যায়। এ সময় অপরপক্ষের আব্দুস সাত্তার ও তার পরিবারের সদস্যরা বাঁধা দেয়। এতে দুই পরিবারের লোকজনের মধ্যে বাকবিতন্ডাতা শুরু হয়। এরই এক পর্যায়ে উভয় পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয়পক্ষের অন্তত ১০ জন আহত হয়। আহতদের উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। কালীগঞ্জ থানার ওসি আব্দুর রহিম মোল্লা বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তবে এ ব্যাপারে অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।





কুষ্টিয়ায় লেক ভরাট করে পার্ক নির্মাণের অভিযোগ
অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে
কুষ্টিয়ার লাহিনী বটতলায় রহস্যজনক বিস্ফোরনে আহত-১
কুষ্টিয়াতে মাজার ভাংচুর ও হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি
সেনা সদস্য পরিচয়ে কণ্যাকে জিম্মি করে টাকা স্বর্ণালঙ্কার হাতিয়ে নেওয়ার অভিযোগ
ঝিনাইদহে বিএনপি’র নেতা কর্মীদের পিটিয়ে হাসপাতালে পাঠালো আ.লীগ নেতা কর্মীরা
কুষ্টিয়ায় বৃদ্ধার গলাকাটা মৃতদেহ উদ্ধার
মেহেরপুর শিক্ষা প্রকৌশলীর বিরুদ্ধে টেন্ডার বাণিজ্যের অভিযোগ
ঝিনাইদহে পিকাপের ধাক্কায় নসিমন ড্রাইভার নিহত
কুষ্টিয়া গণপূর্ত অফিসেই ১৮ বছর’ আ’লীগের এজেন্ডা বাস্তবায়নে ব্যস্ত অনুপ কুমার সাহা