সোমবার ● ১১ এপ্রিল ২০২২
প্রথম পাতা » খাগড়াছড়ি » রামগড়ে ২জন অপহৃত : ৫লাখ টাকা মুক্তিপণ দাবি
রামগড়ে ২জন অপহৃত : ৫লাখ টাকা মুক্তিপণ দাবি
খাগড়াছড়ি প্রতিনিধি :: খাগড়াছড়ি পার্বত্য জেলার রামগড়-জালিয়াপাড়া সড়কের যৌথখামার এলাকা থেকে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের কাভার্ড ভ্যান চালক ও রানার অপহৃত হয়েছে।
অপহরণকারীরা পাঁচ লাখ টাকা মুক্তিপণ দাবী করেছে প্রসীত বিকাশ খীসার নেতৃত্বাধীন ইউনাইটেড পিপলস্ ডেমোক্রেটিক ফ্রন্ট(ইউপিডিএফ-মূল)।
অপহৃত কাভার্ড ভ্যান চালক মো. আব্বাস ভোলা জেলার তজুমদ্দিন উপজেলার উত্তর চাসারা এলাকার এবং রানার মো. আল-আমিন নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলার ইয়ারাপুর এলাকার বাসিন্দা।
জানা যায়, শনিবার রাতে খাগড়াছড়ি জেলা শহর থেকে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের কাভার্ড ভ্যান (ঢাকা মেট্রো-উ-১৪১৪০৭) রামগড় যাওঅর পথে যৌথখামার এলাকা অতিক্রম কালে ৮ থেকে ১০ জন সশস্ত্র অস্ত্রধারী৷ মোটরসাইকেলে করে এসে কাভার্ড ভ্যানটির গতিরোধ করে। এসময়, চালক মো. আব্বাস ও রানার মো. আল-আমিনকে অপহরণ করে নিয়ে যায়। কাভার্ড ভ্যানটিতে থাকা হেলপার মো. সোলায়মানকে রেখে গেছে অপহরণকারীরা।
হেলপার মো. সোলায়মান বলেন, ‘অপহরণকারীরা সকলেই পাহাড়ি ছিলো। আর প্রত্যেকের হাতেই ছিলো ভারী অস্ত্র। অস্ত্র ঠেকিয়ে মূহূর্তের মধ্যেই তারা ড্রাইভার এবং রানারকে মোটরসাইকেলে তুলে নিয়ে যায়।
সুন্দরবন কুরিয়ার সার্ভিস খাগড়াছড়ি’র ব্যবস্থাপক মো. সালাউদ্দিন বলেন, অপহরণের পর তারা ড্রাইভারের ফোন থেকে আমাকে কল দিয়ে প্রথমে তিন লাখ টাকা মুক্তিপণ দাবী করে। বিষয়টি আমি তাৎক্ষনিক আমাদের ঢাকা অফিসকে জানাই। ঢাকা অফিস মুক্তিপণের টাকা দিতে অপারগতা প্রকাশ করলে আমি পুনরায় ড্রাইভারের নাম্বারে কল করে অপহরণকারীদের জানাই। পরে তারা মুক্তিপণের অংক বাড়িয়ে পাঁচ লাখ টাকা দাবী করে।
ব্যবস্থাপক মো. সালাউদ্দিন আরও জানান, অপহরণকারীরা নিজেদের ইউপিডিএফ মূল দলের বলে পরিচয় দিয়েছে।
রামগড় থানার ওসি মোহাম্মদ শামসুজ্জামান জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে কাভার্ড ভ্যানটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। অপহৃতদের উদ্ধারে পুলিশ ও বিজিবি সমন্বয়ে অভিযান অব্যাহত রয়েছে।





খাগড়াছড়ি পৌরসভার ১৩৯ কোটি টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা
আত্মমর্যাদাশীল রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর : পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল
জুলাই কারো একক সম্পত্তি নয়, সবার সম্মিলিত আন্দোলনেই ফ্যাসিস্ট হাসিনার পতন
খাগড়াছড়ির বন্যায় এখনো পানিবন্দি সাড়ে ৩ হাজার পরিবার, দীঘিনালায় দুর্ভোগ চরমে
খাগড়াছড়ির তিন মসজিদে ১ হাজার ৪শত চারা বিতরণ
খাগড়াছড়িতে ইউপিডিএফ-পিসিজেএসএসের গোলাগুলিতে নিহত -৩
তিন পার্বত্য জেলায় বাঙালিদেরও আয়কর মওকুফের দাবী নাগরিক পরিষদের
পানছড়ির ঘটনা পিসিজেএসএস সন্তু গ্রুপের অভ্যন্তরীণ বিদ্রোহ : ইউপিডিএফ
খাগড়াছড়িতে দুই সপ্তাহের ব্যবধানে ইজিবাইকের চাকার সঙ্গে ওড়না পেঁচিয়ে নিহত-১, আহত -১