শিরোনাম:
●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে দুটি গরু চুরি ●   মিরসরাইয়ে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ●   তায়কোয়ানডো ক্লাব কাপ চ্যাম্পিয়নশীপে রাজশাহী ১৫টি পদক জয়ী ●   আত্রাইয়ে সড়কে নিরাপত্তা নিশ্চিতকরণে পুলিশ বক্সের উদ্বোধন ●   গাজীপুরে বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ●   বড়পুকুরিয়া কয়লা খনিতে স্থায়ী নিয়োগের দাবিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   সড়কে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাতদলের সদস্য গ্রেফতার-৩ ●   পানছড়িতে পিস্তল, গুলি ও ভারতীয় মাদকসহ ২ লাখ ৬১ হাজার টাকার পণ্য জব্দ ●   ঈশ্বরগঞ্জে মেধাবীদের সম্মাননা ●   পার্বতীপুরে গৃহবধূ বাবলি রহস্যজনক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে হত্যা মামলা ●   বান্দরবানে সাঙ্গু নদীতে নিখোঁজ শ্রমিকের মরদেহ উদ্ধার ●   পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম ●   হাটহাজারীতে ১২০০ কৃষকের মাঝে ‘কৃষক কার্ড’ বিতরণ ●   ঈশ্বরগঞ্জে ইয়াবা ও গাঁজাসহ গ্রেফতার-৭ ●   নানিয়ারচর উপজেলা আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত ●   রাজধানীর আইসিসিবি লেদার এক্সপোতে ‘Bene লেদার’এর চামড়াজাত পণ্যের ব্যাপক সমাহার ●   চুয়েটে কালো কাপড় বেঁধে শিক্ষার্থীদের প্রতিবাদ ●   আত্রাইয়ে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিকসভা অনুষ্ঠিত ●   মাদক একে শূন্যের কোটায় নামিয়ে আনতে হবে : প্রতিমন্ত্রী মীর হেলাল ●   পার্বতীপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে নির্মল বড়ুয়া মিলন এর পদত্যাগ ●   করেরহাটের গেড়ামারা স্কুলের গভির নলকূপের মোটর চুরি ●   গাজীপুরে ২১৯৩টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিবন্ধনের দাবি ●   চামড়া শিল্পে অপার সম্ভাবনা : এনেক্স লেদারের এমডি দিপু ●   তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতে ওসমানগঞ্জে ফুটবল বিতরণ ●   কৃষকের যত চ্যালেঞ্জ ●   ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগের আয়োজনে কাউখালীতে দিন ব্যাপি কর্মশালা ●   নবীগঞ্জে পুলিশের সাঁড়াশি অভিযান : হত্যা, ধর্ষণ ও মাদকসহ গ্রেপ্তার-৭
রাঙামাটি, সোমবার, ৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
সোমবার ● ২৫ এপ্রিল ২০২২
প্রথম পাতা » সকল বিভাগ » বিশ্বনাথে হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার
প্রথম পাতা » সকল বিভাগ » বিশ্বনাথে হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার
সোমবার ● ২৫ এপ্রিল ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বিশ্বনাথে হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার

--- বিশ্বনাথ প্রতিনিধি :: সিলেটের বিশ্বনাথে ছাত্রলীগ কর্মী আবদুল বাছিত হত্যা মামলার প্রধান আসামি সুমন মিয়াকে গ্রেফতার করেছে থানা পুলিশ। ঢাকার বারিধারা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

আর সুমন গ্রেপ্তারের মধ্য দিয়ে ঘটনার আসল রহস্য উদঘাটন করেছে থানা পুলিশ।
শনিবার (২৩ এপ্রিল) বিকেল সাড়ে ৫ টার দিকে সিলেটের পুলিশ সুপার ফরিদ উদ্দিন পিপিএম ও বিশ্বনাথ থানার অফিসার ইন-চার্জ (ওসি) গাজী আতাউর রহমানের নির্দেশনায় ঢাকার বারিধারা এলাকা থেকে থানার পরিদর্শক (তদন্ত) জাহিদুল ইসলামের নেতৃত্বে এসআই রুমেন আহমদ, সৈয়দ ফখরুল ইসলাম, এএসআই হোসাইন আহম্মেদ’সহ একদল পুলিশ সুমনকে গ্রেপ্তার করে।

স্থানীয় সাংবাদিকদের কাছে ছাত্রলীগ কর্মী বাছিত হত্যা মামলার প্রধান আসামি সুমন গ্রেপ্তারের সত্যতা স্বীকার করেছেন বিশ্বনাথ থানার এসআই রুমেন আহমদ।

এরপূর্বে গত ১৯ এপ্রিল (মঙ্গলবার রাতে) একই মামলার দ্বিতীয় আসামী ফারুক মিয়াকে (২৫) মঙ্গলবার রাতে মৌলভীবাজারের বড়লেখা থেকে গ্রেপ্তার করে বিশ্বনাথ থানা পুলিশ। ফারুক উপজেলার টেংরা গ্রামের তোরণ মিয়ার পুত্র।

প্রসঙ্গত, গত শুক্রবার (১৫ এপ্রিল) মধ্যরাতে উপজেলা ছাত্রলীগের সক্রিয় কর্মী আবদুল বাছিত (২৮) নিজ বাড়ির উঠোনে প্রতিবেশীর দ্বারা ছুরিকাঘাত হয়ে নিহত হন। প্রতিবেশী মৃত নামর মিয়ার পরিবারের সাথে রাস্তা নিয়ে বিরোধ চলছিল তার। ঘটনার দিন রাতে নামর মিয়ার ছেলে সুমন মিয়া পিকআপে করে জ্বালানি নিয়ে এসে বিরোধপূর্ণ রাস্তায় রাখে। তখন বাছিত রাস্তায় লাকড়ি রাখার কারণ জানতে চাইলে, গ্রেফতার হওয়া সুমন, একই বাড়ির তছলিম মিয়ার ছেলে কাইয়ূম, তুরন মিয়ার ছেলে ফারুক মিলে বাছিতের উপর আক্রমণ চালান।

আশংকাজনক অবস্থায় তাকে উদ্ধার করে সিলেট ওসমানী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রায় দুই ঘণ্টা পর মারা যান বাছিত। ঘটনার দুইদিন পর সুমনকে প্রধান আসামি করে ৫ জনকে অভিযুক্ত করে বিশ্বনাথ থানায় একটি হত্যা মামলা দেন বাছিতের বড় ভাই শাহিন মিয়া। বাদী হয়ে ৫ জনকে অভিযুক্ত করে থানায় মামলা দায়ের করেন। মামলা নং ১৩ (তাং ১৭.০৪.২২ইং)।

বিশ্বনাথে আর-রাহমান এডুকেশন ট্রাস্টের উদ্যোগে ঈদ সামগ্রী ও নগদ অর্থ বিতরন

বিশ্বনাথ :: ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে মানবতার কল্যাণে আমরা আপনাদের পাশে এই শ্লোগান নিয়ে-প্রতিবছরের মতো গরিব ও দুস্থ মানুষের মাঝে সিলেটের বিশ্বনাথে আর-রাহমান এডুকেশন ট্রাস্টের উদ্যোগে ঈদ সামগ্রী ও নগদ অর্থ বিতরন করা হয়েছে। আজ রবিবার ২৪ এপ্রিল তেলিকোনা এলাহাবাদ রহমান মনজিল কেন্দ্রীয় কার্যলয়ে শতাদীক অসহায় মানুষের মধ্যে ঈদ সামগ্রী ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে।

এসময় উপস্তিত ছিলেন আর-রাহমান এডুকেশন ট্রাস্ট বাংলাদেশ এর সেক্রেটারি জনাব মাওলানা আব্দুল মালিক, আর-রাহমান এডুকেশন ট্রাস্ট বাংলাদেশ উপদেষ্টা সাংবাদিক নুর উদ্দীন, আর-রাহমান এডুকেশন ট্রাস্ট বাংলাদেশ অর্থ সম্পাদক পীর আমিনুর রহমান, আর-রাহমান এডুকেশন ট্রাস্ট বাংলাদেশ সদস্য জনাব কমর উদ্দীন, আর-রাহমান এডুকেশন ট্রাস্ট বাংলাদেশ সদস্য জনাব লিয়াকত আলী,
আর-রাহমান এডুকেশন ট্রাস্ট বাংলাদেশ ARET TV র মিডিয়া সমন্নয়ন কারী এম. মাহফুজুর রহমান, আর-রাহমান এডুকেশন ট্রাস্ট বাংলাদেশ স্থায়ী সদস্য হাফিজ মাহমুদ সুলতান, আর-রাহমান এডুকেশন ট্রাস্ট বাংলাদেশ স্থায়ী সদস্য আবিদুর রহমান, আজিমুর রহমান হামিম, তোয়াছিন প্রমুখ উপস্থিত ছিলেন।





আর্কাইভ