রবিবার ● ৮ মে ২০২২
প্রথম পাতা » চট্টগ্রাম » ধর্ষণে ৪ মাসের অন্তঃসত্ত্বা কিশোরী : অভিযুক্ত রাউজানে ৩ জন গ্রেপ্তার
ধর্ষণে ৪ মাসের অন্তঃসত্ত্বা কিশোরী : অভিযুক্ত রাউজানে ৩ জন গ্রেপ্তার
আমির হামজা, রাউজান প্রতিনিধি :: চট্টগ্রামের রাউজানে ১৫ বছর বয়সী এক কিশোরীকে বিভিন্ন সময় প্রলোভনে ফেলে ধর্ষনের অভিযুক্ত তিন কিশোরকে পুলিশ গ্রেপ্তার করেছে। গতকাল ৭ মে শনিবার সকালে পাহাড়তলী ইউনিয়নের চেয়ারম্যান রোকন উদ্দিনের সহযোগিতায় তাদের গ্রেপ্তার করে রাউজান থানা পুলিশ।
ভিকটিম কিশোরীর অভিযোগ পেয়ে তাদের গ্রেফতার করা হয়েছে বলে পুলিশ জানায়। কিশোরীর বাবার সাথে কথা বলে জানা যায়, মেয়ে চার মাসের অন্তঃসত্ত্বা হওয়ার তারা ঘটনা জানতে পারে। গত দুর্গাপূজার পর থেকে বিভিন্ন প্রলোভনে তার মেয়েকে অভিযুক্ত কিশোরা ধর্ষণ করে আসছিল।
গ্রেপ্তার তিন কিশোর হচ্ছে রাউজান উপজেলার পাহাড়তলী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের দাশপাড়ার তপন দাশের ছেলে বিজয় দাশ (১৬), মৃত সাগর দাশের ছেলে রনজয় দাশ (১৫), শিমুল দাশের ছেলে সৌরভ দাশ (১৪)। তারা পাহাড়তলি ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের দাশ পাড়ার বাসিন্দা। রাউজান থানার সেকেন্ড অফিসার অজয় দেব শীল এ প্রসঙ্গে বলেন অভিযোগ পেয়ে অভিযুক্ত তিন কিশোরকে গ্রেপ্তার করা হয়েছে, মামলা করা হয়েছে। তাদের ৮ মে আদালতে সোপর্দ করা হয়। তিনি জানান কিশোরীকে মেডিক্যাল টেস্ট ও কিশোরদের ডিএনএ টেস্ট করা হবে। রিপোর্ট পেলে গর্ভে কার বাচ্চা তা নিশ্চিত করা যাবে।





বেতছড়ি হিলফুল ফুজুল সংঘের প্রবাস ফেরত ৫ সদস্যকে ফুলের সংবর্ধনা
বর্ষবরণে রাউজানের মহামুনি বিহারে পাহাড়ি-বাঙালির মিলন মেলা কাল
ইসলামপুর ইউনিয়নের প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ফাইনাল
ভোজ্যতেল, জ্বালানীতেলসহ নিত্যপণ্য নিয়ে অসাধু ব্যবসায়ীদের কারসাজি বন্ধে চট্টগ্রামে ক্যাব এর মানববন্ধন
মিরসরাইয়ে ৪ মোটরযানের সংঘর্ষে স্টিলের বান্ডেল ছিটকে পড়ে পথচারীর মৃত্যু, আহত-৩
বগাবিলী উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা
ধর্মগোধা ধর্মকুয়া চন্দ্রবংশ বৌদ্ধ বিহার ও ভাবনা কেন্দ্রের নতুন উপদেষ্টা এবং পরিচালনা কমিটি গঠন
মিরসরাইয়ে ব্যবসায়ী’র সংবাদ সম্মেলন