শিরোনাম:
●   রাঙামাটিতে সিএনজির ধাক্কায় মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত সুখেল চাকমার পক্ষে মামলা ●   বৃহত্তর বনরূপা ব্যবসায়ী কল্যাণ সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ ●   উচ্চ রক্তচাপ মোকাবেলায় টেকসই অর্থায়নের আহ্বান ●   মধ্যপাড়া পাথর খনির এমডি পদে পুনরায় যোগ দিলেন প্রকৌশলী জোবায়েদ ●   ঈশ্বরগঞ্জে ছাত্রদল নেতাকে কুপিয়ে জখম গ্রেফতার-২ ●   বান্দরবানে নারীকে ধর্ষণের অভিযোগে এনসিপি নেতা গ্রেপ্তার ●   রাঙামাটির কৃতি সন্তান সাইমুন ইসলাম পেলেন ইয়্যুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড ২০২৬ ●   ১৪ ফুটের দুর্গাপ্রতিমা ঘিরে ঈশ্বরগঞ্জে দর্শনার্থীদের ভিড় ●   সুগন্ধায় স্পিডবোর্ট দুর্ঘটনা ইউএনওসহ আহত-৯ ●   পার্বত্য চট্টগ্রামের সার্বিক উন্নয়নে আড়াই হাজার কোটি টাকার মেগা প্রকল্প অনুমোদনে প্রধানমন্ত্রীর যুগান্তকারী পদক্ষেপ ●   বাঙ্গালী জাতির সার্বজনীন মিলন উৎসবে পরিনত হলো শারদীয় দূর্গাপূজা ●   মিরসরাইয়ে তিন দিন ব্যাপী বই পড়া উৎসব সম্পন্ন ●   জনস্বাস্থ্য সুরক্ষায় খাদ্য প্যাকেটে হস্তক্ষেপমুক্ত সতর্কতা লেবেল চালুর দাবি ●   ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগে জণবল সংকটের কারণে ৪ অফিস চলছে ১ বন কর্মকর্তা দিয়ে ●   বিএনপি সরকারের ০৮ মাস পূর্তিতে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের বিবৃতি ●   ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত ●   মাদক অভিযোগে ৪ শ্রমিক গ্রেপ্তার, প্রতিবাদে ৬ ঘণ্টা জ্বালানি তেল সরবরাহ বন্ধ ●   ঝালকাঠিতে ১৬০ মণ্ডপে দুর্গাপূজার প্রস্তুতি ●   পাহাড়ের দুর্যোগ ও ঝুঁকি মোকাবিলায় জনসচেতনতা তৈরির তাগিদ পার্বত্য মন্ত্রীর ●   বৃদ্ধের অভিযোগ শুনে তাৎক্ষণিক পুলিশ পাঠালেন ওসি সাজ্জাদ ●   রাঙামাটি জার্নালিস্ট ক্লাব এর আত্মপ্রকাশ ●   কাউখালীতে আন্তর্জাতিক কন্যা শিশু দিবস পালন ●   রাবিপ্রবি’র একাডেমিক কাউন্সিলের ১৫ তম সভা অনুষ্ঠিত ●   পার্বতীপুরে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন ●   ঈশ্বরগঞ্জে কন্যাশিশু দিবসে কনার বাল্যবিয়ে ●   আত্রাইয়ের ৫৪টি মণ্ডপে চলছে দুর্গাপূজার প্রস্তুতি ●   ঝালকাঠিতে অসুস্থ হয়ে হাসপাতালে নেওয়ার পর নারী কয়েদির মৃত্যু ●   আত্রাইয়ে আনসার ও ভিডিপির আয়োজনে তাল বীজ রোপণ অভিযান ●   চরম দুর্ভোগে স্থানীয়রা : বান্দরবান-থানচি সড়কে বাসের পর জিপ-মাহেন্দ্র চলাচল বন্ধ ●   বিজিবির অভিযানে করেরহাট থেকে ভারতীয় গরু জব্দ
রাঙামাটি, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শনিবার ● ৭ মে ২০২২
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » লামা রাবার ইন্ডাস্ট্রিজের অপরাধমূলক তৎপরতা বন্ধ এবং হামলায় ক্ষতিগ্রস্ত পাহাড়িদের জন্য ন্যায়বিচার দাবি
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » লামা রাবার ইন্ডাস্ট্রিজের অপরাধমূলক তৎপরতা বন্ধ এবং হামলায় ক্ষতিগ্রস্ত পাহাড়িদের জন্য ন্যায়বিচার দাবি
শনিবার ● ৭ মে ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

লামা রাবার ইন্ডাস্ট্রিজের অপরাধমূলক তৎপরতা বন্ধ এবং হামলায় ক্ষতিগ্রস্ত পাহাড়িদের জন্য ন্যায়বিচার দাবি

--- সংবাদ বিজ্ঞপ্তি :: ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) এর সিনিয়র কেন্দ্রীয় সদস্য সচিব চাকমা বান্দরবানে লামা রাবার ইন্ডাস্ট্রিজ কর্তৃক ভূমি বেদখল, পাহাড়ি উচ্ছেদ ও জুমভূমি আগুনে পুড়িয়ে দেওয়াসহ বিভিন্ন অপরাধমূলক তৎপরতা বন্ধ করতে দ্রুত আইনগত ও প্রশাসনিক পদক্ষেপ গ্রহণের জন্য সরকারের কাছে দাবি জানিয়েছেন।

আজ ৭ মে ২০২২ শনিবার সংবাদ মাধ্যমে দেওয়া এক বিবৃতিতে তিনি গত ২৬ এপ্রিল লামা রাবার ইন্ডাস্ট্রিজ লিমিটেড কর্তৃক লামার সরই ইউনিয়নের তিন পাহাড়ি গ্রামের সাড়ে ৩০০ একর জুমভূমি আগুনে পুড়িয়ে দেওয়ার ঘটনায় ক্ষতিগ্রস্ত পাহাড়ি পরিবারগুলোকে উপযুক্ত ক্ষতিপূরণ প্রদানেরও দাবি জানান।

বান্দরবানে সবচেয়ে অবহেলিত, পশ্চাদপদ ও বৈষম্যের শিকার ম্রো ও ত্রিপুরা জাতিগোষ্ঠীর বাস্তুভিটা বেদখল ও তাদেরকে উচ্ছেদ করে কোম্পানীর মুনাফা লাভের চেষ্টা অত্যন্ত ঘৃন্য ও নিন্দনীয় বলে সচিব চাকমা মন্তব্য করেন এবং বলেন স্বাভাবিকভাবে এর বিরুদ্ধে প্রতিবাদ প্রতিরোধ গড়ে উঠছে।

মেরিডিয়ান কোম্পানীর সাথে মিলে লামা রাবার ইন্ডাস্ট্রিজ গত কয়েক বছর ধরে লামায় ম্রোসহ পাহাড়ি জাতিসত্তার লোকজনকে তাদের বংশপরম্পরায় ভোগদখল করে আসা জুমভূমি থেকে উচ্ছেদের চেষ্টা চালিয়ে আসছে বলে ইউপিডিএফ নেতা অভিযোগ করেন। তিনি বলেন, ‘উক্ত দুই কোম্পানীর লোকজন এলাকা ছেড়ে চলে যেতে পাহাড়ি পরিবারগুলোকে হামলা, মামলা ও তাদের ঘরবাড়ি ও ক্ষেতখামার আগুনে পুড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে আসছিল। ২০১৯ সালে বান্দরবান জেলা প্রশাসক ও লামা উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে এ ব্যাপারে লিখিত অভিযোগ দেওয়ার পরও কোন কাজ হয়নি, কোম্পানী দুটি তাদের অপরাধমূলক তৎপরতা বন্ধ করেনি। তাদের হুমকি ও হয়রানির কারণে ডলুছড়ি মৌজার ঢেঁকিছড়া গ্রামের ১৪টি ম্রো পরিবার ইতিমধ্যে এলাকা ছেড়ে চলে যেতে বাধ্য হয়েছে।’

সচিব চাকমা বলেন, ‘লামা রাবার ইন্ডাস্ট্রিজ ইতিমধ্যেদ ম্রোদের ৩০০ একর জমি জবরদখল করেছে। এতেও ক্ষান্ত না হয়ে গত ২৬ এপ্রিল কোম্পানীর লোকজন আরও জমি বেদখলের জন্য ল্যাংকম পাড়া, রেংয়েন পাড়া ও জয়চন্দ্র পাড়ায় পাহাড়িদের সাড়ে ৩০০ একর জমির ফসল আগুনে পুড়িয়ে দেয়। এতে তাদের বনজ, ফলদ ও ঔষধী গাছসহ জুমের ধানক্ষেত নষ্ট হয়, যার মূল্য কয়েক কোটি টাকা।’

তিনি উক্ত হামলাকে অত্যন্ত ন্যাক্কারজনক ও জঘন্য অপরাধ হিসেবে বর্ণনা করে বলেন, অবিলম্বে উক্ত ঘটনার সাথে জড়িত লামা রাবার ইন্ডাস্ট্রিজের কর্মকর্তা ও কর্মচারীদের গ্রেফতারপূর্বক আইনের আওতায় নিয়ে আসতে হবে, রাবার বাগানের নামে ম্রোসহ পাহাড়িদের উচ্ছেদ ও তাদের জমি বেদখল বন্ধ করতে হবে, বেদখলকৃত জমি মালিকদের কাছে ফিরিয়ে দিতে হবে এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে পর্যাপ্ত ক্ষতিপূরণ দিতে হবে।

পাহাড়িদের বংশপরম্পরায় ভোগদখল করা জমি তথাকথিত খাস চিহ্নিত করে কোন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ইজারা প্রদান কিংবা অধিগ্রহণের কোন অধিকার সরকারের নেই বলে সচিব চাকমা দাবি করেন। ‘যেখানে শিক্ষাদীক্ষা, অর্থনৈতিক ও অন্যান্য উন্নয়নসূচকে পশ্চাদপদ ম্রোসহ অন্যান্য পাহাড়ি জাতিসত্তাগুলোকে ভূমি অধিকারসহ তাদের সার্বিক বিকাশের জন্য বিশেষ ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন, সেখানে উল্টো তাদেরকে নিজ ভূমি থেকে উচ্ছেদ করা হচ্ছে, যা চরম অন্যায়, অমানবিক এবং সংবিধানের মূলনীতি ও মৌলিক অধিকারের পরিপন্থী।’

সচিব চাকমা সরকারের বিরুদ্ধে লামা রাবার ইন্ডাস্ট্রিজের প্রতি পক্ষপাত ও ক্ষতিগ্রস্ত পাহাড়িদের প্রতি বিমাতাসুলভ আচরণের অভিযোগ করেন এবং বলেন, ‘ঘটনার সময় ম্রো ও ত্রিপুরা গ্রামবাসীদের জানমাল রক্ষায় এগিয়ে না আসা, হামলাকারীদের নিরস্ত না করা এবং ঘটনার এতদিন পরও সরকারী কোন কর্মকর্তা কর্তৃক ঘটনাস্থল পরিদর্শন না করা সেটাই প্রমাণ করে।’

ন্যায়বিচার লাভের অধিকার প্রত্যেক নাগরিকের রয়েছে মন্তব্য করে ইউপিডিএফ নেতা লামায় ক্ষতিগ্রস্ত পাহাড়িদের উদ্দেশ্যে বলেন, ‘কোম্পানীর কিংবা সরকারের অন্যায় জবরদখল আর নিরবে সহ্য করবেন না। স্থানীয়ভাবে নিজেরা সংগঠিত হয়ে প্রতিবাদ ও প্রতিরোধ গড়ে তুলুন। লড়াই সংগ্রাম হলো অধিকার আদায়ের একমাত্র পথ। আপনারা একা নন, ইউপিডিএফ পার্টি আপনাদের সাথে রয়েছে।’





চট্টগ্রাম বিভাগ এর আরও খবর

রাঙামাটিতে সিএনজির ধাক্কায় মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত সুখেল চাকমার পক্ষে মামলা রাঙামাটিতে সিএনজির ধাক্কায় মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত সুখেল চাকমার পক্ষে মামলা
বৃহত্তর বনরূপা ব্যবসায়ী কল্যাণ সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ বৃহত্তর বনরূপা ব্যবসায়ী কল্যাণ সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ
বান্দরবানে নারীকে ধর্ষণের অভিযোগে এনসিপি নেতা গ্রেপ্তার বান্দরবানে নারীকে ধর্ষণের অভিযোগে এনসিপি নেতা গ্রেপ্তার
রাঙামাটির কৃতি সন্তান সাইমুন ইসলাম পেলেন ইয়্যুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড ২০২৬ রাঙামাটির কৃতি সন্তান সাইমুন ইসলাম পেলেন ইয়্যুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড ২০২৬
পার্বত্য চট্টগ্রামের সার্বিক উন্নয়নে আড়াই হাজার কোটি টাকার মেগা প্রকল্প অনুমোদনে প্রধানমন্ত্রীর যুগান্তকারী পদক্ষেপ পার্বত্য চট্টগ্রামের সার্বিক উন্নয়নে আড়াই হাজার কোটি টাকার মেগা প্রকল্প অনুমোদনে প্রধানমন্ত্রীর যুগান্তকারী পদক্ষেপ
মিরসরাইয়ে তিন দিন ব্যাপী বই পড়া উৎসব সম্পন্ন মিরসরাইয়ে তিন দিন ব্যাপী বই পড়া উৎসব সম্পন্ন
ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগে জণবল সংকটের কারণে ৪  অফিস  চলছে ১ বন কর্মকর্তা  দিয়ে ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগে জণবল সংকটের কারণে ৪ অফিস চলছে ১ বন কর্মকর্তা দিয়ে
বিএনপি সরকারের ০৮ মাস পূর্তিতে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের বিবৃতি বিএনপি সরকারের ০৮ মাস পূর্তিতে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের বিবৃতি
পাহাড়ের দুর্যোগ ও ঝুঁকি মোকাবিলায় জনসচেতনতা তৈরির তাগিদ পার্বত্য মন্ত্রীর পাহাড়ের দুর্যোগ ও ঝুঁকি মোকাবিলায় জনসচেতনতা তৈরির তাগিদ পার্বত্য মন্ত্রীর
রাঙামাটি জার্নালিস্ট ক্লাব এর আত্মপ্রকাশ রাঙামাটি জার্নালিস্ট ক্লাব এর আত্মপ্রকাশ

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)