শিরোনাম:
●   বড়পুকুরিয়া কয়লা খনি-তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান সড়কের বেহাল দশা ●   চুয়েটে উপাচার্য পরিবর্তনের প্রতিবাদে সর্বাত্মক শাটডাউন ঘোষণা ●   ঈশ্বরগঞ্জে ধর্ষণ মামলার আসামিসহ গ্রেফতার-১২ ●   রাজশাহীর জেলা প্রশাসক হাতে তায়কোয়ানডো প্রতিযোগিতার ট্রফি হস্তান্তর ●   বেসরকারি ব্যবস্থাপনায় চলবে রেলওয়ের ৪টি রুটের যাত্রীবাহী ট্রেন ●   নবীগঞ্জে নদী থেকে গৃহবধূর লাশ উদ্ধার ●   রাঙামাটিতে ৪র্থ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতার অনুষ্ঠিত ●   কলকাতায় বিশ্ব কার ফ্রি ডে-তে রাজপথে সাইকেল র‌্যালী ●   শিল্পে আধুনিক প্রযুক্তি ও মেশিনারিজের ব্যবহার বাড়ানোর আহ্বান সেফওয়ে টেকনোলজিসের এমডি ফারুক খানের ●   প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার সংবাদের প্রতিবাদ ●   পরিকল্পিত ও টেকসই পর্যটন ব্যবস্থা গড়ে তোলার আহ্বান পার্বত্য মন্ত্রীর ●   ভেদ ভেদীতে আজগর আলী বহুতল ভবন নির্মান করেছেন রাঙামাটি-চট্টগ্রাম মুল সড়কে ●   সিসিটিভির আওতায় রাঙামাটি শহর ●   মিরসরাইয়ে ১৪০ লিটার দেশীয় চোলাইমদসহ গ্রেফতার-০৩ ●   তেল, গ্যাস ও বিদ্যুৎ সংকটময় অবস্থায় : হেলাল ●   ১৯তম বিসিএ অ্যাওয়ার্ডস ২০২৬ লন্ডনে ১ নভেম্বর অনুষ্ঠিত হবে ●   বান্দরবানকে পরিচ্ছন্ন ও পর্যটকবান্ধব করার ডাক পার্বত্য মন্ত্রীর ●   ভারত পার্বতীপুরে এলো ৪৭ লাখ ৫ হাজার ৮৮০ লিটার ডিজেল ●   হেফাজতে আমিরের মাইক্রোবাস দুর্ঘটনার কবলে : অক্ষত বাবুনগরী ●   ঝালকাঠি জেলা জজ আদালতে শিশু আইন বাস্তবায়নে সমন্বয় সভা অনুষ্ঠিত ●   রাঙামাটিতে গাউছুল আজম মাইজভাণ্ডারী মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত ●   রাঙামাটিতে জেলা উন্নয়ন কমিটির সভা অনুষ্ঠিত ●   ভারত থেকে ৭২ দফায় পার্বতীপুরে এলো ৪৭ লাখ ৫ হাজার ৮৮০ লিটার ডিজেল ●   সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি বিকৃত করে ফেইজবুকে অপপ্রচার চালানো হচ্ছে ●   শুধু সভা করে সময় নষ্ট করলে চলবে না :গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ●   ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড ●   আত্রাইয়ে ঝুঁকিপূর্ণ ব্রিজে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল,দুর্ঘটনার আশংকা ●   প্রকাশ কুসুম বড়ুয়া কে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক পদে নিযুক্ত ●   ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার এজেন্ট হৃদয় গ্রেফতার, ১৭ জনের বিরুদ্ধে মামলা ●   রেডব্রিজ কমিউনিটি ট্রাস্ট ইউকে’র প্রস্তুতি সভা অনুষ্ঠিত
রাঙামাটি, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শুক্রবার ● ১৩ মে ২০২২
প্রথম পাতা » সকল বিভাগ » বিশ্বনাথে অবৈধ দোকানপাঠ উচ্ছেদ করে কোটি টাকার ভূমি উদ্ধার
প্রথম পাতা » সকল বিভাগ » বিশ্বনাথে অবৈধ দোকানপাঠ উচ্ছেদ করে কোটি টাকার ভূমি উদ্ধার
শুক্রবার ● ১৩ মে ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বিশ্বনাথে অবৈধ দোকানপাঠ উচ্ছেদ করে কোটি টাকার ভূমি উদ্ধার

--- বিশ্বনাথ প্রতিনিধি :: সিলেটের বিশ্বনাথ পৌর শহরের নতুন বাজার এলাকার মাদানিয়া মাদ্রাসার সামনে অবৈধ ভাবে গড়ে উঠা ১৪টি দোকান উচ্ছেদ করে প্রায় কোটি টাকা মূল্যের সরকারি ভূমি উদ্ধার করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌর প্রশাসক নুশরাত জাহান।

বৃহস্পতিবার (১২ মে) বিকেলে পৌর শহরের প্রাণকেন্দ্রে সরকারি ভূমিতে গড়ে ওঠা অবৈধ দোকানপাঠ উচ্ছেদ করেন তিনি।
অভিযানে নির্বহিী ম্যাজিস্ট্রেটের দায়িত্ব পালন করেন ইউএনও ও পৌর প্রশাসক নুসরাত জাহানের সাথে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) আসমা জাহান সরকার।

থানার অফিসার ইন-চার্জ (ওসি) গাজী আতাউর রহমান, পরিদর্শক (তদন্ত) জাহিদুল ইসলামসহ সরকারি কর্মকর্তা-কর্মচারী ও একদল পুলিশ।

নাম প্রকাশে অনিচ্ছুক একজন চটপাটি ব্যবসায়ী জানান, প্রায় ৯ বছর ধরে ৫টি চটপাটির দোকান, ৫টি ফলের দোকান, ২টি পানের দোকান, ১টি নার্সারী ও ১টি চায়ের দোকান ব্যবসা করে আসছিলেন। আর তারা সবাই প্রতিদিন মাদানিয়া মাদ্রাসার মুহতামিমকে ভাড়া দিতেন।

এব্যাপারে সহকারী কমিশনার (ভূমি) আসমা জাহান সরকার জানান, আজকের (১২ মে) উচ্ছেদের ফলে সরকারের প্রায় কোটি টাকা মূল্যের ভূমি উদ্ধার করা হয়েছে।

বিশ্বনাথ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌর প্রশাসক নুসরাত জাহান লোকমুখে অভিযোগ পেয়ে সরেজমিন গিয়ে এর সত্যতা পেয়ে সরকারি ভূমি থেকে অবৈধ দোকানগুলো উচ্ছেদ করে সরকারি ভূমি উদ্ধার করেছি।

ইফতেখার হোসেন শামীমের ১০ম মৃত্যু বার্ষিকীতে বিশ্বনাথে আ’লীগের স্মরণ সভা

বিশ্বনাথ :: সিলেট জেলা আওয়ামী লীগের সাবেক সহ সভাপতি ও সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ইফতেখার হোসেন শামীমের ১০ম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে বিশ্বনাথ উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১১ মে) রাতে উপজেলা আওয়ামী লীগের অস্থায়ী কার্যালয়ে স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

সভায় বক্তারা বলেন, রাজনীতিতে বীর মুক্তিযোদ্ধা ইফতেখার হোসেন শামীমের মতো কর্মীবান্ধব নেতার শূন্যস্থান কখনও পূরণ হওয়ার নয়। তিনি ছিলেন মানবতার ফেরিওয়াল ও নেতাকর্মীদের শান্তির আশ্রয়স্থল। তিনি নিজে যেমন ছিলেন স্পষ্টবাদী, তেমনি দলের আদর্শ রক্ষার প্রতি ছিলেন শতভাগ প্রতিজ্ঞাবদ্ধ একজন নেতা। আস্থাশীল, বিশ্বাসী, দায়িত্ববান নেতা হওয়ার কারনেই আজও দল-মত নির্বিশেষ সর্বস্তরের মানুষ বীর মুক্তিযোদ্ধা ইফতেখার হোসেন শামীমের নাম শ্রদ্ধার সাথে স্মরণ করেন।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব পংকি খানের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ফারুক আহমদের পরিচালনায় অনুষ্ঠিত স্মরণ সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা ইফতেখার হোসেন শামীমের সহধর্মীনি বেগম নাজনীন হোসেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশ্বনাথ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য এস এম নুনু মিয়া।

সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক আব্দুল মতিন, বন ও পরিবেশ সম্পাদক রুনু কান্ত দে, উপ-দপ্তর সম্পাদক নূরুল হক, পৌর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মহব্বত আলী জাহান, সদস্য সাইদুর ইসলাম, উপজেলা কৃষক লীগের সভাপতি ছুরাব আলী, সাধারণ সম্পাদক আব্দুল হান্নান বদরুল, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোবারক হোসাইন, বিশ্বনাথ সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক যুগ্ম সম্পাদক সিরাজুল ইসলাম রুকন। সভার শুরুতে কোরআন তেলাওয়াত করেন উপজেলা কৃষক লীগের সাবেক যুগ্ম আহবায়ক আমরোজ মিয়া ও শেষে দোয়া পরিচালনা করেন হাফিজ মাওলানা নোমান আহমদ।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক নিখিল পাল, আওয়ামী লীগ নেতা শংকর দাশ শংঙ্কু, জাবেদ আহমদ, দবির মিয়া, নূরুল ইসলাম বুলবুল, সায়েদ আহমদ, উপজেলা কৃষক লীগের সহ সভাপতি সাহাব উদ্দিন, যুবলীগ নেতা আব্দুল রকিব, নাসির আহমদ, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের প্রচার সম্পাদক সিজিল আহমদ, উপজেলা ছাত্রলীগের সাবেক আহবায়ক ফয়জুল ইসলাম জয়, ছাত্রলীগ নেতা রাজন আহমদ, এস এম জুয়েল, সিদ্দিকী নাঈম, রিপন আহমদ, ইব্রাহিম আলী, ফুয়াদ আহমদ প্রমুখ নেতৃবৃন্দ।





সকল বিভাগ এর আরও খবর

বড়পুকুরিয়া কয়লা খনি-তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান সড়কের বেহাল দশা বড়পুকুরিয়া কয়লা খনি-তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান সড়কের বেহাল দশা
চুয়েটে উপাচার্য পরিবর্তনের প্রতিবাদে সর্বাত্মক শাটডাউন ঘোষণা চুয়েটে উপাচার্য পরিবর্তনের প্রতিবাদে সর্বাত্মক শাটডাউন ঘোষণা
ঈশ্বরগঞ্জে ধর্ষণ মামলার আসামিসহ গ্রেফতার-১২ ঈশ্বরগঞ্জে ধর্ষণ মামলার আসামিসহ গ্রেফতার-১২
রাজশাহীর জেলা প্রশাসক হাতে তায়কোয়ানডো প্রতিযোগিতার ট্রফি হস্তান্তর রাজশাহীর জেলা প্রশাসক হাতে তায়কোয়ানডো প্রতিযোগিতার ট্রফি হস্তান্তর
বেসরকারি ব্যবস্থাপনায় চলবে রেলওয়ের ৪টি রুটের যাত্রীবাহী ট্রেন বেসরকারি ব্যবস্থাপনায় চলবে রেলওয়ের ৪টি রুটের যাত্রীবাহী ট্রেন
নবীগঞ্জে নদী থেকে গৃহবধূর লাশ উদ্ধার নবীগঞ্জে নদী থেকে গৃহবধূর লাশ উদ্ধার
রাঙামাটিতে ৪র্থ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতার অনুষ্ঠিত রাঙামাটিতে ৪র্থ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতার অনুষ্ঠিত
কলকাতায় বিশ্ব কার ফ্রি ডে-তে রাজপথে সাইকেল র‌্যালী কলকাতায় বিশ্ব কার ফ্রি ডে-তে রাজপথে সাইকেল র‌্যালী
শিল্পে আধুনিক প্রযুক্তি ও মেশিনারিজের ব্যবহার বাড়ানোর আহ্বান সেফওয়ে টেকনোলজিসের এমডি ফারুক খানের শিল্পে আধুনিক প্রযুক্তি ও মেশিনারিজের ব্যবহার বাড়ানোর আহ্বান সেফওয়ে টেকনোলজিসের এমডি ফারুক খানের
প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার সংবাদের প্রতিবাদ প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার সংবাদের প্রতিবাদ

আর্কাইভ