শুক্রবার ● ১৩ মে ২০২২
প্রথম পাতা » খাগড়াছড়ি » খাগড়াছড়িতে সয়াবিন মজুতের দায়ে ৫০হাজার টাকা অর্থদন্ড
খাগড়াছড়িতে সয়াবিন মজুতের দায়ে ৫০হাজার টাকা অর্থদন্ড
খাগড়াছড়ি প্রতিনিধি :: খাগড়াছড়ি বাজারে অবৈধভাবে সয়াবিন তেল মজুতের দায়ে এক ব্যবসায়ী নিজাম উদ্দিনকে ৫০হাজার টাকা অর্থদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।
বৃহস্পতিবার(১২ মে) দুপুরের দিকে বাজারে এক গুদামে অভিযান চালিয়ে কাটুন ভর্তি তেল উদ্ধারের পর ভ্রাম্যমান আদালতে এ সাজা দেয়া হয়।
এসময় ব্যবসায়ী মো. নিজাম উদ্দিনকে ৫০হাজার টাকা অর্থদন্ড ও খোলা বাজারে পণ্য বিক্রির নির্দেশ দেয়া হয়।
পরে খোলা বাজারে বোতালের গায়ে নির্ধারিত মূল্যে এসব তেল বিক্রি করা হয়।
খাগড়াছড়ির অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কে এম ইয়াসির আরাফাত জানান, গোপন সংবাদের ভিত্তিতে খাগড়াছড়ি বাজারের একটি গুদামে অভিযান চালিয়ে মজুতের বৈধ লাইসেন্স ব্যতীত ৩হাজার ৭’শ লিটার বোতলজাত সয়াবিন উদ্ধার করা হয়।
নিত্য পণ্যের বাজার অস্থিতিশীল করতে যারা চেষ্টা করছেন তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে এ অভিযান অব্যাহত থাকবে বলেও তাদের জানান।





দূর্গম পাহাড়ে শিশুদের মাঝে শিক্ষা-সামগ্রী বিতরণ
পানছড়িতে পিস্তল, গুলি ও ভারতীয় মাদকসহ ২ লাখ ৬১ হাজার টাকার পণ্য জব্দ
খাগড়াছড়িতে দুর্যোগ মোকাবিলায় আরসিসিই সমন্বয় সভা
খাগড়াছড়ি পৌরসভার ১৩৯ কোটি টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা
আত্মমর্যাদাশীল রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর : পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল
জুলাই কারো একক সম্পত্তি নয়, সবার সম্মিলিত আন্দোলনেই ফ্যাসিস্ট হাসিনার পতন
খাগড়াছড়ির বন্যায় এখনো পানিবন্দি সাড়ে ৩ হাজার পরিবার, দীঘিনালায় দুর্ভোগ চরমে
খাগড়াছড়ির তিন মসজিদে ১ হাজার ৪শত চারা বিতরণ
খাগড়াছড়িতে ইউপিডিএফ-পিসিজেএসএসের গোলাগুলিতে নিহত -৩
তিন পার্বত্য জেলায় বাঙালিদেরও আয়কর মওকুফের দাবী নাগরিক পরিষদের